সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৪
প্রশ্ন: কোনটি আগে কুরআন মজিদে দেওয়া ছিল না?
উত্তর: বিরামচিহ্নগুলো আগে কুরআন মজিদে দেওয়া ছিল না।
প্রশ্ন: যিনি প্রথম বিরামচিহ্নগুলো ব্যবহার করেন, তার নাম কী?
উত্তর: যিনি প্রথম বিরামচিহ্নগুলো ব্যবহার করেন, তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর।
প্রশ্ন: আয়াতের শেষে কোন চিহ্ন থাকে?
উত্তর: আয়াতের শেষে ওয়াকফ তাম চিহ্ন থাকে।
প্রশ্ন: ওয়াকফ মুতলাক চিহ্নিত স্থানে কী উত্তম?
উত্তর: ওয়াকফ মুতলাক চিহ্নিত স্থানে বিরতি উত্তম।
প্রশ্ন: তাজবিদ কাকে বলে?
উত্তর: কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে। অর্থাত্ কুরআন মজিদের আয়াতসমূহ এবং আয়াতের শব্দ ও বর্ণের সঠিক উচ্চারণ করার পদ্ধতিই হলো তাজবিদ।
প্রশ্ন: ওয়াকফ বলতে কী বোঝ?
উত্তর: কুরআন মজিদ শুদ্ধ তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে। এ চিহ্নগুলোর দ্বারা কোথায় থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে, তা নির্দেশ করা হয়েছে। এ বিরামচিহ্নকে ওয়াকফ বলা হয়।
প্রশ্ন: মাখরাজ কয়টি?
উত্তর: আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেমন—জিবের অগ্রভাগ সামনের নিচের দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয়; মাখরাজ ১৭টি।
প্রশ্ন: কণ্ঠনালির হরফ কয়টি?
উত্তর: কুরআন মজিদ আল্লাহর কালাম। আমরা সালাতসহ বিভিন্ন ইবাদতে কুরআন তিলাওয়াত করি। কুরআনের হরফগুলো উচ্চারণের বিশেষ রীতি রয়েছে। যেমন কতিপয় হরফ কণ্ঠনালি থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালির হরফ ছয়টি।
প্রশ্ন: কুরআন মজিদ কার বাণী?
উত্তর: কুরআন মজিদ আল্লাহ তায়ালার বাণী।
প্রশ্ন: মহান আল্লাহ কুরআন মজিদ নাজিল করেছেন কেন?
উত্তর: মহান আল্লাহ মানুষকে সুন্দর ও সঠিক পথ দেখানোর জন্য কুরআন মজিদ নাজিল করেছেন।
প্রশ্ন: তাজবিদ অর্থ কী?
উত্তর: তাজবিদ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ বিন্যাস করা, সাজানো ও সুন্দর করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক