সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: কে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন?
উত্তর: নবি-রাসুলগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন।
প্রশ্ন: কুরআন মজিদে কতজন নবি-রাসুল (সা.)-এর নাম উল্লেখ আছে?
উত্তর: কুরআন মজিদে ২৫ জন নবি-রাসুল (সা.)-এর নাম উল্লেখ আছে।
প্রশ্ন: কে পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবি ছিলেন?
উত্তর: হযরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবি।
প্রশ্ন: আল্লাহ তায়ালা কাকে পছন্দ করেন না?
উত্তর: আল্লাহ তায়ালা কোনো অহংকারীকে পছন্দ করেন না।
প্রশ্ন: ‘খলিলুল্লাহ’ কার উপাধি ছিল?
উত্তর: ‘খলিলুল্লাহ’ হযরত ইবরাহিম (আ.)-এর উপাধি ছিল।
প্রশ্ন: মহানবি (সা.)-এর জন্মের পর তাঁর কী নাম রাখা হয়?
উত্তর: মহানবি (সা.)-এর জন্মের পর তাঁর নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমাদ।
প্রশ্ন: কে অত্যাচারী বাদশাহ ছিল?
উত্তর: নমরুদ নির্মম অত্যাচারী বাদশাহ ছিল।
প্রশ্ন: আল্লাহর বিশেষ কুদরতে দোলনায় থাকাকালেই কথা বলার অলৌকিক শক্তি লাভ করেন কে?
উত্তর: আল্লাহর বিশেষ কুদরতে হযরত ঈসা (আ.) দোলনায় থাকাকালেই কথাবার্তা বলার অলৌকিক শক্তি লাভ করেন।
প্রশ্ন: কে সুশাসক ও সুবিচারক ছিলেন?
উত্তর: হযরত দাউদ (আ.) সুশাসক ও সুবিচারক ছিলেন।
প্রশ্ন: কে সমগ্র মানবজাতির আদর্শ ছিলেন?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির আদর্শ ছিলেন।
প্রশ্ন: ‘আল আমিন’ মানে কী?
উত্তর: ‘আল আমিন মানে বিশ্বাসী।
প্রশ্ন: হিযরত মানে কী?
উত্তর: হিযরত মানে দেশ ত্যাগ করা।
প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম পরিচয় লেখো।
উত্তর: ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ (সা.) আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হযরত আবদুল্লাহ। মায়ের নাম আমিনা।
প্রশ্ন: আল্লাহ তায়ালা হযরত আদম (আ.)-এর জন্য জান্নাতে কী কী ব্যবস্থা করলেন?
উত্তর: আল্লাহ তায়ালা হযরত আদম (আ.)-কে জান্নাতে নানা রকম ফল-ফলাদি ও আরাম-আয়েশের ব্যবস্থা করলেন। আল্লাহ তায়ালা তাঁর একাকিত্ব দূর করার জন্য সঙ্গী হিসেবে হযরত হাওয়া (আ.)-কে সৃষ্টি করলেন।
প্রশ্ন: হযরত দাউদ (আ.)-এর বিচার কেমন ছিল?
উত্তর: হযরত দাউদ (আ.) ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। জনগণ তাঁর কাছ থেকে সব সময় ন্যায় ও সুবিচার লাভ করত। তাঁর বিচারব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক