ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: কখন মুহাম্মদ (সা.)-এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে?
উত্তর: শিশু বয়সেই মুহাম্মদ (সা.)-এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে।
প্রশ্ন: হযরত দাউদ (আ.) কীভাবে জীবিকা নির্বাহ করতেন?
উত্তর: হযরত দাউদ (আ.) আল্লাহর কুদরতে স্বহস্তে ইস্পাতের যেরা বা বর্ম বানাতেন ও বাজারে বিক্রয় করতেন। বাদশা হয়েও তিনি লৌহবর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন।
প্রশ্ন: হযরত দাউদ (আ.)-এর কিতাব পাঠ সম্পর্কে আলোচনা করো।
উত্তর: হযরত দাউদ (আ.)-এর মধুর কণ্ঠে যাবুর কিতাব তিলাওয়াত করতেন। তাঁর তিলাওয়াত শুনে বনের পক্ষীকুল মাটিতে নেমে আসত এবং মনোযোগ সহকারে তা শুনত। এমনকি সমুদ্রের মত্স্যকুলও তাঁর তিলাওয়াত শোনার জন্য তীরে এসে কান পেতে থাকত।
প্রশ্ন: মহানবি (সা.)-এর জন্মের সময়কে কী বলা হয়?
উত্তর: মহানবি (সা.)-এর জন্মের সময়কে আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ বলা হয়।
প্রশ্ন: ফিজার যুদ্ধকে ‘হারবুল ফিজার বা অন্যায় সমর’ বলা হয় কেন?
উত্তর: কায়াস গোত্র অন্যায়ভাবে এ যুদ্ধে কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল বলে ফিজার যুদ্ধকে ‘হারবুল ফিজার বা অন্যায় সমর’ বলা হয়।
প্রশ্ন: হিলফুল ফুজুলের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.)-কে সারা আরববাসী আল আমিন নামে ডাকত কেন?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.)-কে সারা আরববাসী আল আমিন নামে ডাকত তাঁর অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে।
প্রশ্ন: নবুয়তের দশম বছরে মহানবি (সা.) শোকে মুহ্যমান হয়ে পড়েন কেন?
উত্তর: নবুয়তের দশম বছর তাঁর প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজা (রা.) ও তাঁর স্নেহপরায়ণ চাচা আবু তালিব ইন্তেকাল করেন বলে।
প্রশ্ন: মহানবি (সা.) আল্লাহর দীদার লাভের পর আল্লাহর কাছ থেকে কিসের নির্দেশ পান?
উত্তর: মহানবি (সা.) আল্লাহর দিদার লাভের পর আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশ পান।
প্রশ্ন: বদর যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হওয়ার কারণ কী?
উত্তর: বদর যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হওয়ার কারণ তারা ইমানের বলে বলীয়ান ছিল।
প্রশ্ন: ‘রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে’—উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন আল্লাহ তায়ালা।
প্রশ্ন: কার আদেশ অমান্য করায় আজাজিল শয়তান হয়ে গেল?
উত্তর: আল্লাহর আদেশ অমান্য করায় আজাজিল শয়তান হয়ে গেল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক