সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: মহানবি (সা.)-এর আদর্শকে গ্রহণ করতে হলে আমাদের কী করতে হবে?
উত্তর: মহানবি (সা.)-এর আদর্শকে গ্রহণ করতে হলে আমাদের আল্লাহ তায়ালার হুকুম ও রাসুল (সা.)-এর পথ অনুসরণ করতে হবে।
প্রশ্ন: আল্লাহ তায়ালা হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.)-কে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন কেন?
উত্তর: আল্লাহ তায়ালার আদেশ অমান্য করায় আল্লাহ তায়ালা হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.)-কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন।
প্রশ্ন: আমাদের হযরত আদম (আ.)-এর জীবনাদর্শে উত্সাহিত হয়ে কী করা উচিত?
উত্তর: ভুল বা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত।
প্রশ্ন: হযরত ঈসা (আ.)-এর চিন্তাভাবনা কী ছিল?
উত্তর: হযরত ঈশা (আ.)-এর চিন্তা ও সাধনা ছিল কীভাবে মানুষকে শিরকের পথ থেকে, অন্যায়ের পথ থেকে সত্য ও সুন্দরের পথে আনা যায়। কীভাবে আল্লাহর নির্ভেজাল ও খাঁটি বান্দায় পরিণত করা যায়।
প্রশ্ন: আল্লাহ তায়ালা কেন যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন?
উত্তর: আল্লাহ তায়ালা মানুষের হিদায়েতের জন্য যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন।
প্রশ্ন: পাদ্রি বহিরা হযরত মুহাম্মদ (সা.) সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন?
উত্তর: পাদ্রি বহীরা হযরত মুহাম্মদ (সা.)-কে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবি বলে ভবিষ্যদ্বাণী করেন। তিনি আবু তালিবকে মহানবি (সা.) সম্পর্কে সাবধান করেন এবং বলেন, শত্রুরা তাঁর অনিষ্ট করতে পারে।
প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.)-এর গঠিত সংঘের নাম কী?
উত্তর: সিরিয়া থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ (সা.) ফিজার যুদ্ধের বিভীষিকা দেখলেন। তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করেননি। তবে যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করলেন। এতে তাঁর হূদয় কেঁপে উঠল। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি তাঁর সহ্য হলো না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ (শান্তি সংঘ) গঠন করলেন।
প্রশ্ন: হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল?
উত্তর: হাজরে আসওয়াদ শব্দের অর্থ—কালো পাথর। এটি কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কালো পাথরটি (হাজরে আসওয়াদ) কাবার দেয়ালে স্থাপন করা হয়েছিল।
প্রশ্ন: মহানবি (সা.) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন?
উত্তর: মহানবি (সা.) প্রথমে নিকট আত্মীয়স্বজনের কাছে ইসলাম প্রচার করেন। তাঁর দাওয়াতে প্রথমে ইসলাম গ্রহণ করেন তাঁর সুখ-দুঃখের অংশীদার স্ত্রী হযরত খাদিজা (রা.)।
প্রশ্ন: আনসার কারা?
উত্তর: আনসার মানে সাহায্যকারী। হিজরতের সময় মক্কা থেকে যাঁরা মদিনায় গমন করেছিলেন, তাঁদের মদিনার যাঁরা আশ্রয় ও সাহায্য-সহযোগিতা দিলেন, তাঁদের আনসার বলা হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক