যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
প্রশ্ন: সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে থাকে। এতে মানুষের উপকার হয়। কারণ, কার্বন ডাই-অক্সাইড মানুষের দেহের জন্য—
ক. প্রয়োজনীয় খ. ক্ষতিকর
গ. মূল্যহীন ঘ. অপ্রয়োজনীয়
উত্তর: খ. ক্ষতিকর
প্রশ্ন: একজন মানুষ হঠাত্ ভুল কাজ করল। এ অবস্থায় আল্লাহ তায়ালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা তাকে কী করবেন?
ক. শাস্তি দেবেন খ. জান্নাতে পাঠাবেন
গ. ক্ষমা করে দেবেন ঘ. জাহান্নামে পাঠাবেন
উত্তর : গ. ক্ষমা করে দেবেন
প্রশ্ন: নাবিল সামিকে বলল, আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের কারণেই আমরা বেঁচে আছি। আল্লাহ তায়ালার নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
ক. আল্লাহ তায়ালার প্রতি ভরসা রাখা
খ. আল্লাহ তায়ালাকে স্মরণ রাখা
গ. আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
ঘ. আল্লাহ তায়ালার প্রতি আন্তরিক থাকা
উত্তর: গ. আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
প্রশ্ন: রকিব ভুল করে একটি খারাপ কাজ করে ফেলেছে। এখন সে কী করবে?
ক. আল্লাহ তায়ালার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে
খ. খাওয়াদাওয়া বন্ধ করে দেবে
গ. নিজেকে কঠিন শাস্তি দেবে
ঘ. বেশি বেশি দান করবে
উত্তর: ক. আল্লাহ তায়ালার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে
প্রশ্ন: মৃত্যুর পর কবরের শাস্তিকে আলম সাহেব ভয় পান। এর থেকে মুক্তির জন্য তাঁর কী করা উচিত?
ক. সত্য কথা বলতে হবে
খ. আল্লাহ তায়ালার সকল আদেশ মেনে চলতে হবে
গ. নবি-রাসুলগণের কিছু উপদেশ মেনে চলতে হবে
ঘ. গরিবকে দান করতে হবে
উত্তর: খ. আল্লাহ তায়ালার সকল আদেশ মেনে চলতে হবে
প্রশ্ন: দিপু জেনেশুনে একটা অপরাধ করেছে। আল্লাহ তাআলা যদি দিপুর অপরাধের জন্য সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাহলে দিপুর কী হতো?
ক. খুব দুঃখ হতো খ. বেঁচে থাকতে পারত না
গ. কষ্ট হতো ঘ. গরিব হয়ে যেত
উত্তর: খ. বেঁচে থাকতে পারত না
প্রশ্ন: সুমিত তোমার বন্ধু। সে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে। এ অবস্থায় তুমি তার সঙ্গে কী করবে?
ক. তার প্রতি সহনশীল হব
খ. বিরূপ ধারণা পোষণ করব
গ. শাস্তির ব্যবস্থা করব
ঘ. সঙ্গ ত্যাগ করব
উত্তর: ক. তার প্রতি সহনশীল হব
প্রশ্ন: কিয়ামতের ভয় মানুষকে নিচের কোনটি থেকে বিরত রাখে?
ক. টাকাপয়সা ও ধনসম্পত্তি অর্জন থেকে
খ. সকল জ্ঞানার্জন থেকে
গ. সকল খারাপ কথা ও কাজ থেকে
ঘ. সকল বৈধ কাজ থেকে
উত্তর: খ. সকল খারাপ কথা ও কাজ থেকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক