যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
প্রশ্ন: সায়মা জান্নাত পাওয়ার জন্য আগ্রহী। এখন তাকে কী কাজ করতে হবে?
ক. ভালো কাজ করতে হবে
খ. আল্লাহ তায়ালা ও নবি-রাসুলের নির্দেশিত পথে চলতে হবে
গ. প্রচুর ধনসম্পত্তি অর্জন করতে হবে
ঘ. অনেক ক্ষমতাশালী হতে হবে
উত্তর: খ. আল্লাহ তায়ালা ও নবি-রাসুলের নির্দেশিত পথে চলতে হবে
প্রশ্ন: নিপু জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। সে জন্য তাকে কী করতে হবে?
ক. ভালো কাজ করতে হবে
খ. সমস্ত পাপকাজ থেকে বিরত থাকতে হবে
গ. ধনসম্পত্তির মালিক হতে হবে
ঘ. বেশি বেশি কাজ করতে হবে
উত্তর: খ. সমস্ত পাপকাজ থেকে বিরত থাকতে হবে
প্রশ্ন: তারেক মনে মনে প্রতিজ্ঞা করল, মিথ্যা কথা বলবে না। কারণ—
ক. মহান আল্লাহ তায়ালা সব জানেন, সব শোনেন
খ. রিজিক বন্ধ হয়ে যাবে গ. বন্ধু রাগ করবে
ঘ. মা-বাবা রাগ করবেন
উত্তর: ক. মহান আল্লাহ তায়ালা সব জানেন, সব শোনেন
প্রশ্ন: তোমার নাম রাসেল। তোমার বন্ধুকে তুমি কখনো মনে মনে হলেও গালমন্দ করবে না। কারণ—
ক. তা একসময় প্রকাশ পেয়ে যাবে
খ. মহান আল্লাহ তায়ালা সবই জানতে পারেন
গ. তোমার আচার-ব্যবহারে জেনে যাবে
ঘ. তোমার বড় ধরনের ক্ষতি হবে
উত্তর: খ. মহান আল্লাহ তায়ালা সবই জানতে পারেন
প্রশ্ন: শিহাব তোমার বন্ধু। তাকে না জানিয়ে তুমি কখনো তার কোনো জিনিস নেবে না। কারণ—
ক. এতে বন্ধু বুঝতে পারবেন
খ. কেউ না দেখলেও মহান আল্লাহ তায়ালা সবকিছু দেখেন
গ. কাউকে না বলে কিছু নিলে বিপদ আসে
ঘ. এতে অভ্যাস খারাপ হয়ে যায়
উত্তর: খ. কেউ না দেখলেও মহান আল্লাহ তায়ালা সবকিছু দেখেন
প্রশ্ন: নাবিলা রমজান মাসে রোজা রেখেছে। সে রোজা থাকা অবস্থায় গোপনে কোনো কিছু খায় না। কারণ—
ক. খেলে রোজা ভেঙে যাবে বলে
খ. মহান আল্লাহ তায়ালা সবই দেখেন
গ. এতে পেটের অসুখ হয় ঘ. এতে সম্মান নষ্ট হয়
উত্তর: খ. মহান আল্লাহ তায়ালা সবই দেখেন
প্রশ্ন: নবি-রাসুলগণ আল্লাহ তায়ালার কাছ থেকে কীভাবে জ্ঞান লাভ করতেন?
ক. অলৌকিকভাবে খ. ওহির মাধ্যমে
গ. মুমিন বান্দাদের মাধ্যমে ঘ. জাদুর মাধ্যমে
উত্তর: খ. ওহির মাধ্যমে
প্রশ্ন: যুগে যুগে পৃথিবীতে অনেক নবি-রাসুল এসেছেন। তাঁদের জীবনের লক্ষ্য কী ছিল?
ক. বিষয়-সম্পত্তির মালিক হওয়া খ. মুসলমানদের শাসন করা
গ. মুসলিম শাসন কায়েম করা ঘ. মানুষের কল্যাণ সাধন করা
উত্তর: ঘ. মানুষের কল্যাণ সাধন করা
প্রশ্ন: তাহসান নিয়মিত নামাজ পড়ে। আল্লাহ তায়ালার দেওয়া বিধানমতো জীবনযাপন করে। এর বিনিময়ে তার কোনটি লাভ করা সহজ হবে।
ক. জান্নাত খ. ধনসম্পদ গ. মানুষের ভালোবাসা ঘ. সম্মান
উত্তর: ক. জান্নাত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক