ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
প্রশ্ন: পৃথিবীতে অনেক নবি-রাসুল এসেছেন। তাঁদের এ আসার কারণ কী ছিল?
ক. নিজেদের পরিচয় দেওয়া খ. পৃথিবী শাসন করা
গ. মানুষের কাছে আল্লাহ তায়ালার পরিচয় দেওয়া
ঘ. পৃথিবীর সৌন্দর্য দেখা
উত্তর: গ. মানুষের কাছে আল্লাহ তায়ালার পরিচয় দেওয়া
প্রশ্ন: মানুষ ও গাছপালা পরস্পরের জীবনরক্ষায় সাহায্য করে থাকে কীভাবে?
ক. গাছপালা মানুষকে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড দেয়
খ. মানুষ গাছপালা থেকে সৃষ্ট অক্সিজেন গ্রহণ করে, আর গাছপালা মানুষ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে
গ. মানুষের অক্সিজেন গাছপালা নেয়
ঘ. মানুষ গাছপালা বড় করে, গাছপালা মানুষকে বড় করে
উত্তর: খ. মানুষ গাছপালা থেকে সৃষ্ট অক্সিজেন গ্রহণ করে, আর গাছপালা মানুষ থেকে কার্বন ডাই-অক্সাইড নেয়
প্রশ্ন: পানির অপর নাম জীবন। পানি বিশুদ্ধ রাখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, পানি বিশুদ্ধ না থাকলে—
ক. মানুষ দূষিত পানি পান করবে খ. পানির দাম বাড়বে
গ. রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে
ঘ. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে
উত্তর: গ. রোগব্যাধিতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে
প্রশ্ন: মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে কাদের পাঠিয়েছেন?
ক. মনীষীদের খ. নবি-রাসুলদের গ. বিজ্ঞানীদের ঘ. ভালো মানুষকে
উত্তর: খ. নবি-রাসুলদের
প্রশ্ন: নিচের কোন কাজটি আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি পছন্দ করেন?
ক. কথা বলা খ. বোকামি গ. নীরবতা ঘ. সহনশীলতা
উত্তর: ঘ. সহনশীলতা
প্রশ্ন: মানুষ সব সময় শয়তানের প্ররোচনায় বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে। তারপরও আল্লাহ তায়ালা মানুষকে সঙ্গে সঙ্গে শাস্তি দেন না। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার কিসের উদাহরণ?
ক. সর্বশ্রোতার খ. অতি সহনশীলতার গ. সর্বদ্রষ্টার ঘ. সর্বশক্তিমানের
উত্তর: খ. অতি সহনশীলতার
প্রশ্ন: মহান আল্লাহ তায়ালা আমাদের সব মানুষের প্রতি সহনশীল। তাই আমাদের দায়িত্ব হলো—
ক. সত্ জীবন যাপন করা খ. ঝগড়াবিবাদ না করা
গ. নিজেরা আরও সহনশীল হওয়ার চেষ্টা করা
ঘ. সবার খোঁজখবর নেওয়া
উত্তর: গ. নিজেরা আরও সহনশীল হওয়ার চেষ্টা করা
প্রশ্ন: আজমল সাহেব অনেক অর্থবিত্তের মালিক। কিন্তু আল্লাহ তায়ালার দেওয়া বিধান পালন করেন না। এতে তাঁর কী হবে?
ক. ভালো খ. পুণ্য গ. উন্নতি ঘ. গুনাহ
উত্তর: ঘ. গুনাহ
প্রশ্ন: মানুষের বাঁচার জন্য আলো, বাতাস, পানি ও খাদ্যের প্রয়োজন। এগুলো মানুষ কার কাছ থেকে পেয়ে থাকে?
ক. প্রকৃতির খ. সূর্যের গ. আল্লাহ তায়ালার ঘ. সূর্য, পানি ও মাটির
উত্তর: গ. আল্লাহ তায়ালার
প্রশ্ন: ফাহিম প্রতিদিন সকালবেলা বাংলা অর্থসহ কুরআন মজিদ পাঠ করে। এর থেকে সে কী শিক্ষা নিতে পারবে?
ক. কীভাবে দুনিয়াতে কল্যাণ লাভ করা যায়
খ. কীভাবে আখিরাতে কল্যাণ লাভ করা যায়
গ. কীভাবে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়
ঘ. কীভাবে বেঁচে থাকা যায়
উত্তর: গ. কীভাবে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক