ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-১
প্রশ্ন: মহান আল্লাহ তায়ালা আসমানি কিতাব নাজিল করেছেন। এর উদ্দেশ্য কী?
ক. উন্নতি করার জন্য খ. সম্পদ লাভ করার জন্য
গ. বইয়ের তাকে তুলে রাখার জন্য ঘ. মানুষকে সঠিক পথ দেখানোর জন্য
উত্তর: ঘ. মানুষকে সঠিক পথ দেখানোর জন্য
প্রশ্ন: মনির আল্লাহ তায়ালার হুকুম মানে, মহানবি (সা.)-এর দেখানো পথে চলে, ভালো কাজ করে, আখিরাতে তার কী লাভ করা সহজ হবে?
ক. ভালো পুরস্কার খ. অর্থসম্পদ গ. জাহান্নাম ঘ. জান্নাত
উত্তর: ঘ. জান্নাত।
অধ্যায়-২
প্রশ্ন: তামান্না নিয়মিত নামাজ পড়ে ও আল্লাহ তায়ালার হুকুম মেনে চলে। এর মাধ্যমে সে কী লাভ করবে?
ক. আল্লাহ তায়ালার সন্তুষ্টি খ. মানুষের ভালোবাসা গ. অর্থসম্পদ
ঘ. দুনিয়ার সুখশান্তি
উত্তর: ক. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
প্রশ্ন: ফাহিম সব সময় আল্লাহ তায়ালার ইবাদতের মধ্যে থাকতে চায়। এ জন্য তাকে কী করতে হবে?
ক. সব সময় নামাজ পড়তে হবে খ. সব ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে গ. সব সময় দান করতে হবে ঘ. গরিব-দুঃখীদের সেবা করতে হবে
উত্তর: খ. সব ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে
প্রশ্ন: লুবনা মা-বাবার কথা শোনে এবং যেকোনো প্রয়োজনে তাঁদের সাহায্য করে। এগুলো তার কিসের মধ্যে গণ্য হবে?
ক. ভালো কাজের খ. কর্তব্যের গ. ইবাদতের ঘ. অতিরিক্ত কাজের
উত্তর: গ. ইবাদতের
প্রশ্ন: অজুতে এমন কতগুলো কাজ আছে, যা বাদ গেলে অজু হয় না। এ কাজগুলোকে বলা হয়—
ক. ফরজ খ. সুন্নাত গ. নফল ঘ. ওয়াজিব
উত্তর: ক. ফরজ
প্রশ্ন: সাদিয়ার ছোট ভাইয়ের বয়স সাত বছর। এ ক্ষেত্রে তার ওপর কী ফরজ হয়েছে?
ক. জাকাত দেওয়া খ. হজ করা গ. নামাজ পড়া ঘ. কোরবানি দেওয়া
উত্তর: গ. নামাজ পড়া
প্রশ্ন: সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে সালাম নামাজ পড়ার প্রস্তুতি নেয়। সে কোন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেয়?
ক. আসর খ. জোহর গ. মাগরিব ঘ. ফজর
উত্তর: খ. জোহর
প্রশ্ন: রোকেয়া নামাজের জন্য দাঁড়িয়েছে। তাকবির বলার পর সে কোথায় হাত বাঁধবে?
ক. বুকের ওপর খ. নাভি বরাবর গ. নাভির ওপর ঘ. নাভির নিচে
উত্তর: ক. বুকের ওপর
প্রশ্ন: আজমল রুকু না করে সিজদায় চলে গেল। এতে নামাজের কী বাদ পড়ল?
ক. সুন্নাত খ. ওয়াজিব গ. সুন্নতে মুয়াক্কাদা ঘ. ফরজ
উত্তর: ঘ. ফরজ।
প্রশ্ন: একজন মুসলমান প্রতিদিন পাঁচবার জামায়াতের সাথে সালাত আদায় করল। এতে সে কী লাভ করবে?
ক. অনেক নেকি খ. দুঃখ গ. কষ্ট ঘ. আনন্দ
উত্তর: ক. অনেক নেকি
প্রশ্ন: মসজিদে সবাই একসঙ্গে সালাত আদায় করে থাকে। ধনী-গরিব, ছোট-বড় কোনো ভেদাভেদ থাকে না। এতে সবার মধ্যে কী গড়ে উঠবে?
ক. অনৈক্য খ. বিশৃঙ্খলা গ. শত্রুতা ঘ. একতা
উত্তর: ঘ. একতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক