যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: নাবিল প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করে। নামাজ মানুষের কী উপকার করে?
ক. দীর্ঘায়ু দান করে খ. সমাজে সম্মান দান করে
গ. খারাপ কাজ থেকে দূরে রাখে ঘ. অর্থসম্পদ লাভে সহায়তা করে
উত্তর: গ. খারাপ কাজ থেকে দূরে রাখে
প্রশ্ন: শিহাব রমজান মাসের সবকটি রোজা রাখল। এর মাধ্যমে শিহাবের কী চর্চা হলো?
ক. মাতৃভাষার খ. দেশপ্রেমের
গ. ভালো কাজের ঘ. আল্লাহ তায়ালার আদেশ পালন
উত্তর: ঘ. আল্লাহ তায়ালার আদেশ পালন
প্রশ্ন: তৌফিক কোনো কারণ ছাড়াই কয়েকটি রোজা রাখেনি। এতে তার কী হবে?
ক. গুনাহ হবে খ. শাস্তি পাবে গ. ক্ষতি হবে ঘ. অপমানিত হবে
উত্তর: ক. গুনাহ হবে
প্রশ্ন: সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবারদাবার ইত্যাদি থেকে বিরত থাকাকে কী বলে?
ক. সালাত খ. সাওম গ. জাকাত ঘ. হজ
উত্তর: খ. সাওম
প্রশ্ন: তোমার মতে একজন মুসলমানের আত্মসংযম ও আত্মশুদ্ধির উত্কৃষ্ট উপায় কোনটি?
ক. জাকাত খ. সাওম গ. জিহাদ ঘ. সাদকা
উত্তর: খ. সাওম
প্রশ্ন: সাওম পালনকালে একজন মুমিন ব্যক্তি নিজেকে নিচের কোনটি থেকে বিরত রাখে?
ক. মজার মজার খাবার খ. সালাত, গিবত, হিংসা
গ. কুপ্রবৃত্তি, লোভ-লালসা ঘ. ভালোবাসা, আবেগ-অহংকার
উত্তর: গ. কুপ্রবৃত্তি, লোভ-লালসা
প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য রয়েছে। ইসলামের নিয়মে ধনী ও গরিবের বৈষম্য দূর করার একটি প্রক্রিয়া রয়েছে। সেটি কী?
ক. হজ খ. সালাত গ. জাকাত ঘ. দান
উত্তর: গ. জাকাত
প্রশ্ন: জসীম সাহেবের ওপর জাকাত ফরজ হয়েছে। তিনি জাকাত না দিলে কী হবে?
ক. দুঃখ পাবেন খ. বেহেশতে যাবেন
গ. পরকালে কঠিন শাস্তি ভোগ করবেন ঘ. পরকালে শান্তি পাবেন
উত্তর: গ. পরকালে কঠিন শাস্তি ভোগ করবেন
প্রশ্ন: হঠাত্ করে তোমার ছোট ভাইয়ের পেটের অসুখ হলো। এটি কোন কারণে হয়েছে বলে তুমি মনে করো?
ক. দাঁত দিয়ে চিবিয়ে খাবার খাওয়া হয়েছে বলে
খ. দাঁতের ফাঁকে খাদ্যকণা লেগে থাকে বলে
গ. রাস্তাঘাটে চলাফেরা করার সময় হাতে-পায়ে ধুলা লাগে বলে
ঘ. নোংরা হাতে খাবার খেলে খাবারের সঙ্গে ময়লা পেটে চলে যায় বলে
উত্তর: ঘ. নোংরা হাতে খাবার খেলে খাবারের সঙ্গে ময়লা পেটে চলে যায় বলে
প্রশ্ন: ইবাদত পালনের মূলকথা কী?
ক. আল্লাহ তায়ালার উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে
খ. সমাজের মুরব্বিদের উদ্দেশ্যে হতে হবে
গ. মহানবি (সা.)-এর প্রতি নিবেদিত হতে হবে
ঘ. নবি ও রাসুল (সা.)-এর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে
উত্তর: ক. আল্লাহ তায়ালার উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে
প্রশ্ন: নামাজ পড়ার আগে প্রথমে করণীয় কী?
ক. অজু করা খ. গোসল করা গ. বিসমিল্লাহ বলা ঘ. পরিষ্কার জামা পরা
উত্তর: ক. অজু করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক