ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-২
৪৪. জাকাত শব্দের অর্থ—।
উত্তর: পবিত্রতা।
৪৫. —সম্পদে গরিবদের অধিকার আছে।
উত্তর: ধনীদের।
৪৬. জাকাত না দিলে সম্পদ—থাকে।
উত্তর: ময়লাযুক্ত।
৪৭. জাকাত দিলে—ব্যবধান কমে যায়।
উত্তর: ধনী-গরিবের।
৪৮. নিসাব মানে—।
উত্তর: নির্ধারিত পরিমাণ।
৪৯. নিসাব পরিমাণ সম্পদের—জাকাত দিতে হয়।
উত্তর: চল্লিশ ভাগের এক ভাগ।
৫০. প্রতি এক শ টাকায় জাকাত হয়—।
উত্তর: আড়াই টাকা।
৫১. মাসারিফ অর্থ—।
উত্তর: ব্যয়ের খাতসমূহ।
৫২. মাত্র—শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়।
উত্তর: ৮।
৫৩. জাকাত দিলে সম্পদ—হয়।
উত্তর: পবিত্র।
৫৪. জাকাত না দিলে ধনী-দরিদ্রের—পায়।
উত্তর: ব্যবধান বৃদ্ধি।
৫৫. হজ শব্দের অর্থ—।
উত্তর: ইচ্ছা করা।
৫৬. বিশেষ অবস্থা হলো—অবস্থা।
উত্তর: ইহরামের।
৫৭. কাবা শরিফ পৃথিবীর—এবাদতখানা।
উত্তর: প্রাচীনতম।
৫৮. ইহরামের কাপড়ের রং হলো—।
উত্তর: সাদা।
৫৯. কুরবানি শব্দের অর্থ—।
উত্তর: নৈকট্য।
৬০. ইদুল আজহার সালাতের পর—করতে হয়।
উত্তর: কুরবানি।
৬১. হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর স্মৃতির সঙ্গে জড়িত—।
উত্তর: কুরবানি করা।
৬২. আকিকা শব্দের অর্থ—।
উত্তর: কেটে ফেলা।
৬৩. আকিকা করা —। উত্তর: সুন্নত।
৬৪. সন্তানের আকিকা করতে — করা উচিত নয়।
উত্তর: অবহেলা।
৬৫. মহানবি (সা.) নিজের — নিজেই করেছিলেন।
উত্তর: আকিকা।
৬৬. সন্তান জন্মের — আকিকা করা উত্তম।
উত্তর: সপ্তম দিনে।
৬৭. আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে — আসে না।
উত্তর: সফলতা।
৬৮. রসুল (সা.) কোনো কাজ শুরু করার আগে — পড়তেন।
উত্তর: দোয়া।
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে রোববার