যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: তামান্না নিয়মিত নামাজ পড়ে। আল্লাহ তায়ালার হুকুম মান্য করে। এর মাধ্যমে সে কী লাভ করবে?
ক. মানুষের শ্রদ্ধা খ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
গ. অর্থসম্পদ ঘ. সুখ-শান্তি
উত্তর: খ. আল্লাহ তায়ালার সন্তুষ্টি
প্রশ্ন: নিশাত পড়াশোনা ও যেকোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে থাকে। এগুলো তার কোন কাজের মধ্যে গণ্য হবে?
ক. প্রতিদিনের কাজ খ. ইবাদতের মধ্যে
গ. পার্থিব কাজের ঘ. পরকালীন কাজের
উত্তর: খ. ইবাদতের মধ্যে
প্রশ্ন: দীপু ঘুম থেকে উঠে হাত-মুখ না ধুয়ে প্রায়ই বিভিন্ন ধরনের খাবার খায়। এতে তার কী ধরনের রোগ হতে পারে?
ক. পেটের অসুখ খ. জন্ডিস গ. ডেঙ্গু ঘ. ম্যালেরিয়া
উত্তর: ক. পেটের অসুখ
প্রশ্ন: নামাজ ও রোজা সব মুসলমানের জন্য ফরজ। কিন্তু জাকাত ও হজ কাদের জন্য ফরজ?
ক. ধনী ও গরিব সবার খ. ধনীদের গ. গরিবদের ঘ. সাবালকদের
উত্তর: খ. ধনীদের
প্রশ্ন: শফিক দামি জামাকাপড় পরে। কিন্তু তা প্রায়ই অপরিষ্কার থাকে। এতে তার কী সমস্যা হতে পারে।
ক. ডেঙ্গু খ. আমাশয় গ. জ্বর ঘ. নানা অসুখ-বিসুখ
উত্তর: ঘ. নানা অসুখ-বিসুখ
প্রশ্ন: লিপি মা-বাবার কথা শুনে থাকে। সব সময় তাঁদের যেকোনো কাজে সাহায্য করে। এগুলো তার জন্য কী?
ক. ইবাদত খ. কর্তব্য গ. দায়িত্ব ঘ. ভালো কাজ
উত্তর: খ. কর্তব্য
প্রশ্ন: রিয়াজ তার প্রতিদিনের ছোট ছোট গুনাহ থেকে মাফ পেতে চায়। কোন কাজের মাধ্যমে রিয়াজ এই মাফ পেতে পারে?
ক. সালাত খ. অজু গ. রোজা ঘ. হজ
উত্তর: ক. সালাত
প্রশ্ন: বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কী বলে?
ক. পবিত্রতা খ. ইবাদত গ. সালাত ঘ. জাকাত
উত্তর: ক. পবিত্রতা
প্রশ্ন: আল্লাহ তায়ালার নিকট একজন বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
ক. জাকাত খ. সালাত গ. সাওম ঘ. হজ
উত্তর: খ. সালাত
প্রশ্ন: ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে কী বলে?
ক. জাকাত খ. সাওম গ. হজ ঘ. সালাত
উত্তর: ঘ. সালাত
প্রশ্ন: সালাতের প্রতিটি কাজ নিয়ম অনুসারে শৃঙ্খলার সঙ্গে আদায় করতে হয়। এ থেকে কী শিক্ষা পাওয়া যায়?
ক. বিশৃঙ্খলা খ. শত্রুতা গ. পিতা-মাতাকে শ্রদ্ধা করা ঘ. নিয়ম-শৃঙ্খলার
উত্তর: ঘ. নিয়ম-শৃঙ্খলার
প্রশ্ন: পৃথিবীর মধ্যে আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. হাটবাজার খ. মসজিদ গ. লাইব্রেরি ঘ. বিদ্যালয়
উত্তর: খ. মসজিদ
প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য কী?
ক. পরকালে অমরত্ব লাভ করা খ. তাকওয়া অর্জন করা গ. পরকালে শাস্তি ভোগ করা ঘ. ধনসম্পত্তি অর্জন করা
উত্তর: খ. তাকওয়া অর্জন করা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক