যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
প্রশ্ন: হাসানের সহপাঠী মাহতাব আজ দুই দিন ধরে বিদ্যালয়ে আসেনি। খোঁজ নিয়ে জানা গেল তার ভীষণ জ্বর। এখন হাসানের করণীয় কী বলে তুমি মনে করো?
ক. শ্রেণিশিক্ষককে জানানো খ. শ্রেণির সবাইকে জানানো
গ. মাহতাবকে দেখতে যাওয়া ঘ. তার জন্য দোয়া করা
উত্তর: গ. মাহতাবকে দেখতে যাওয়া
প্রশ্ন: ইজাজ তার মায়ের সঙ্গে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসে তাদের কাছে খাবার চাইল। এখন ইজাজ কী করবে?
ক. তাকে তাড়িয়ে দেবে খ. তাকে খেতে দেবে
গ. তাকে ধমক দেবে ঘ. অন্য সময় আসতে বলবে
উত্তর: খ. তাকে খেতে দেবে
প্রশ্ন: সেলিম সাহেব অভাবী ও অসুস্থ মানুষকে সাহায্য করেন। এতে আল্লাহ তায়ালা—
ক. রাগ করবেন খ. তাকে রাজা বানাবেন
গ. হিসাব-নিকাশ নেবেন না ঘ. খুশি হবেন
উত্তর: ঘ. খুশি হবেন
প্রশ্ন: সুফিয়া স্কুলে যাওয়ার সময় দেখল পথের ধারে একটি ছাগল পিপাসায় আর্তনাদ করছে। এ ক্ষেত্রে সুফিয়ার করণীয় কী?
ক. তাড়াতাড়ি সেখান থেকে চলে আসা খ. তাকে পানি পান করানো
গ. পরের ঘটনার জন্য অপেক্ষা করা ঘ. তাকে আদর করা
উত্তর: খ. তাকে পানি পান করানো
প্রশ্ন: সিফাত কখনো নিজের স্বার্থ বড় করে দেখে না এবং অপরের স্বার্থ ক্ষুণ্ন হোক তাও চায় না। এটি সিফাতের কোন ধরনের গুণ?
ক. তওবা খ. সদ্ব্যবহার গ. সততা ঘ. আমানত
উত্তর: গ. সততা
প্রশ্ন: স্কুলে যাওয়ার সময় তুমি দেখলে কেউ একজন অন্যায় কাজ করছে। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. কাউকে না বলা খ. সাহায্য করা গ. চুপ থাকা ঘ. প্রতিবাদ করা
উত্তর: ঘ. প্রতিবাদ করা
প্রশ্ন: হাবিবের চাচা ভুল করে একটি অন্যায় কাজ করল। জানার পরও হাবিব সেই অন্যায় কাজে বাধা দিতে পারল না। কিন্তু কাজটিকে মনে মনে ঘৃণা করল। এটা ইমানের কোন স্তরের পরিচয়?
ক. দুর্বলতম খ. সাধারণ গ. অসাধারণ ঘ. সবলতম
উত্তর: ক. দুর্বলতম
প্রশ্ন: কবির সাহেবের মধ্যে সততার মতো মহত্ গুণটি রয়েছে। তিনি কোন ধরনের মানুষ বলে তুমি মনে করো?
ক. ভাগ্যবান ব্যক্তি খ. সত্ ব্যক্তি গ. হূদয়বান ব্যক্তি ঘ. সাহসী ব্যক্তি
উত্তর: খ. সত্ ব্যক্তি
প্রশ্ন: মনে করো আতিকের এক প্রতিবেশী প্রায়ই তার সঙ্গে ঝগড়া করে। একদিন সেই প্রতিবেশী অসুস্থ হলো। এখন আতিক কী করবে?
ক. তার মৃত্যু কামনা করবে খ. তাকে মনে মনে গালি দেবে
গ. কেউ দেখতে এলে বাধা দেবে ঘ. তাকে দেখতে যাবে ও সাহায্য করবে
উত্তর: ঘ. তাকে দেখতে যাবে ও সাহায্য করবে
প্রশ্ন: জব্বার সাহেব অফিস থেকে আসার সময় একটি কুকুর তার সঙ্গে বাড়ি পর্যন্ত এল। কুকুরটি এই বাড়িতেই থাকে। এখন জব্বার সাহেবের করণীয় কী?
ক. কুকুরটিকে তাড়িয়ে দেওয়া খ. কুকুরটিকে আঘাত করা
গ. কুকুরটিকে খাবার দেওয়া ঘ. কুকুরটিকে ঢুকতে না দেওয়া
উত্তর: গ. কুকুরটিকে খাবার দেওয়া
প্রশ্ন: নুসরাত নিজে সত্য কথা বলে এবং যারা মিথ্যা বলে তাদের পছন্দ করে না। এতে সে কী অর্জন করবে?
ক. বিপুল অর্থসম্পদ খ. পুণ্য গ. মানুষের ঘৃণা ঘ. চির অশান্তি
উত্তর: খ. পুণ্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক