ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
প্রশ্ন: সুমি পশুপাখিকে ভালোবাসে এবং তাদের বিপদ দেখলে তার কান্না আসে। সে তার বাবাকে পশুপাখিদের সাহায্য করতে বলে। এতে সুমি কী পাবে?
ক. পশুপাখির ভালোবাসা খ. আল্লাহ তায়ালার দয়া
গ. মানুষের ভালোবাসা ঘ. পরিবেশবাদীদের ভালোবাসা
উত্তর: খ. আল্লাহ তায়ালার দয়া
প্রশ্ন: এক রাখাল বাঘের আক্রমণের মিথ্যা কথা বলে প্রতিদিন লোক ডেকে আনত। একদিন সত্যি সত্যি বাঘ এলেও তার ডাকে আর লোক আসেনি। এতে তার মৃত্যু হয়। তার এ পরিণতির জন্য দায়ী কোনটি?
ক. মিথ্যা কথা বলা খ. প্রতিদিন বাঘ না আসা
গ. লোকজন না আসা ঘ. কাছে লোকালয় না থাকা
উত্তর: ক. মিথ্যা কথা বলা
প্রশ্ন: একদিন এক বালককে ডাকাত দল জিজ্ঞাসা করলে সে তার কাছে থাকা স্বর্ণমুদ্রার কথা স্বীকার করে। এতে ডাকাত দল আশ্চর্য হয় এবং তাকে ছেড়ে দেয়। এর মূলে কী ছিল?
ক. ডাকাতদের ভয় পাওয়া খ. সত্য কথা বলা
গ. ডাকাতদের সময় না থাকা ঘ. অন্যান্য লোক চলে আসা
উত্তর: খ. সত্য কথা বলা
প্রশ্ন: যারা সত্ ব্যক্তি তাদের কারা বিশ্বাস করবে?
ক. আত্মীয়স্বজন খ. বন্ধুবান্ধব গ. চরম শত্রুরাও ঘ. প্রতিবেশী
উত্তর: গ. চরম শত্রুরাও
প্রশ্ন: কোন গুণটি মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে থাকে?
ক. সততা খ. দানশীলতা গ. ধৈর্য ঘ. স্বার্থপরতা
উত্তর: ক. সততা
প্রশ্ন: সততা একটি মহত্ গুণ। এই গুণটি একজন মানুষকে কোন কাজ থেকে বিরত রাখে?
ক. সালাত ও রোজা খ. পাপ ও অন্যায় গ. ধনসম্পত্তি ঘ. আদব-কায়দা
উত্তর: খ. পাপ ও অন্যায়
প্রশ্ন: আমাদের সুস্থতা ও সুখ-সমৃদ্ধির জন্য আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে বেশি দোয়া করেন কারা?
ক. পাড়া-প্রতিবেশী খ. পিতা-মাতা গ. বন্ধুবান্ধব ঘ. শিক্ষকেরা
উত্তর: খ. পিতা-মাতা
প্রশ্ন: হজরত বায়েজিদ বোস্তামী (রহ.) সারা রাত পানির পাত্র হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন কেন?
ক. মাকে ঘুম থেকে জাগিয়ে তুললে তিনি কষ্ট পাবেন বলে
খ. তাঁর ঘুম আসছিল না বলে
গ. ঘুম থেকে উঠে তিনি রেগে যাবেন বলে
ঘ. দাঁড়িয়ে থাকতে তাঁর ভালো লাগছিল বলে
উত্তর: ক. মাকে ঘুম থেকে জাগিয়ে তুললে তিনি কষ্ট পাবেন বলে
প্রশ্ন: দীপুদের বাসায় ছোট্ট একটি ছেলে কাজ করে। তার প্রতি পরিবারের সবার আচরণ কেমন হওয়া উচিত?
ক. তাকে ছেঁড়া জামাকাপড় পরতে দেয়া খ. তাকে ঘৃণা করা
গ. তাকে স্নেহ করা ঘ. তাকে সব সময় এড়িয়ে চলা
উত্তর: গ. তাকে স্নেহ করা
প্রশ্ন: জাহিদ পঞ্চম শ্রেণির ছাত্র। সে পড়াশোনার জন্য চেষ্টা ও পরিশ্রম করে থাকে। চেষ্টা ও পরিশ্রম কিসের চাবিকাঠি?
ক. ভালো ফলের খ. শেখার ও জানার
গ. কর্মে সাফল্যের ঘ. উন্নতির
উত্তর: গ. কর্মে সাফল্যের
প্রশ্ন: ফাহিমের বাসায় এক আত্মীয় বেড়াতে এসেছে। তার প্রতি ফাহিমের ব্যবহার কেমন হওয়া উচিত?
ক. মন্দ খ. সুন্দর গ. চুপচাপ থাকা ঘ. রাগ করে থাকা
উত্তর: খ. সুন্দর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল