যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
প্রশ্ন: শিহাবের প্রতি নিয়াজ অন্যায় করেছিল। শিহাবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু সে প্রতিশোধ না নিয়ে নিয়াজকে ছেড়ে দেয় এবং তার প্রতি দয়া দেখায়। শিহাবের এই গুণকে কী বলা যায়?
ক. দেশপ্রেম খ. আখলাক গ. ক্ষমা ঘ. সততা
উত্তর: গ. ক্ষমা
প্রশ্ন: তুমি পঞ্চম শ্রেণিতে পড়ো। তোমার এক সহপাঠী বিপদে পড়েছে। এখন তুমি কী করবে?
ক. তাকে আঘাত করব খ. তাকে টাকা দেব
গ. তাকে সাহায্য করব ঘ. চুপ করে থাকব
উত্তর: গ. তাকে সাহায্য করব
প্রশ্ন: তোমাদের শ্রেণির এক ছাত্র প্রায়ই বিভিন্ন ছাত্রের কলম, খাতা বা বই লুকিয়ে রাখে। এটি কোন ধরনের কাজ?
ক. ভালো কাজ খ. সহানুভূতিমূলক কাজ গ. সুন্দর কাজ ঘ. মন্দ কাজ
উত্তর: ঘ. মন্দ কাজ
প্রশ্ন: নিচের কোনটি ইসলামের শিক্ষা?
ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া খ. শ্রমিককে কম কাজ দেওয়া
গ. শ্রমিকের কাজ শেষ হলে অনেক পরে পারিশ্রমিক দেওয়া
ঘ. শ্রমিককে শারীরিক নির্যাতন করা
উত্তর: ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া
প্রশ্ন: নিচের কোনটি দূর করে আমরা বিশ্বভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব?
ক. সকল আকৃতি ও বর্ণ খ. সকল নীতি ও আদর্শ
গ. সকল ধনসম্পত্তি ঘ. সকল দুর্নীতি ও বৈষম্য
উত্তর: ঘ. সকল দুর্নীতি ও বৈষম্য
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, কারণ—
ক. পরিবেশ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে
খ. পরিবেশ প্রাকৃতিক দান বলে
গ. পরিবেশ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়
ঘ. পরিবেশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
উত্তর: ক. পরিবেশ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে
প্রশ্ন: আল্লাহ তায়ালার সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম সৃষ্টি হচ্ছে—
ক. জীবজন্তু গ. পশুপাখি গ. মানুষ ঘ. পরিবেশ
উত্তর: গ. মানুষ
প্রশ্ন: প্রাকৃতিক দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে কী বলবে?
ক. পরিবেশ সংরক্ষণ খ. প্রাকৃতিক দুর্যোগ গ. জীববৈচিত্র্য ঘ. বর্ষা
উত্তর: খ. প্রাকৃতিক দুর্যোগ
প্রশ্ন: কোনটির ওপর সাধারণত মানুষের কোনো হাত থাকে না?
ক. সামাজিক পরিবেশের খ. প্রাকৃতিক পরিবেশের
গ. উপকূলবর্তী অঞ্চলের ঘ. প্রাকৃতিক দুর্যোগের
উত্তর: ঘ. প্রাকৃতিক দুর্যোগের
প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের কারণে কী হয়?
ক. দেশের অনেক ক্ষতি হয় খ. দেশের অনেক লাভ হয়
গ. জমির উর্বরাশক্তি বেড়ে যায় ঘ. ফসলের উত্পাদন বেড়ে যায়
উত্তর: ক. দেশের অনেক ক্ষতি হয়
প্রশ্ন: ইসলাম ও নৈতিকতার শিক্ষা কোনটি?
ক. সেবা-শুশ্রূষা থেকে দূরে থাকা খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো
গ. প্রাকৃতিক দুর্যোগকে স্বাগত জানানো ঘ. অভাবী মানুষকে এড়িয়ে চলা
উত্তর: খ. ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো
প্রশ্ন: কোনটি প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতি?
ক. ঝড়-বৃষ্টির সঙ্গে লড়াই করা খ. তাড়াতাড়ি নতুন বাড়ি তৈরি
গ. শুকনো খাবার চিঁড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা
ঘ. স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া
উত্তর: গ. শুকনো খাবার চিঁড়া, মুড়ি এবং প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা।
# বাকি অংশ ছাপা হবে আগামী সোমবার
সিনিয়র শিক্ষক