যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
প্রশ্ন: নিচের কোনটি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য?
ক. যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা স্থাপন করা
খ. পুকুরের পাড় উঁচু করা
গ. ঘরের ভেতরে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করা
ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো
উত্তর: ঘ. প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজে বাঁচা এবং অপরকে বাঁচানো।
প্রশ্ন: ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’ বাণীটি কার?
ক. আল্লাহ তায়ালার খ. মহানবি (সা.)-এর
গ. হযরত আলী (রা.)-এর ঘ. হযরত মুসা (আ.)-এর
উত্তর: খ. মহানবি (সা.)-এর
প্রশ্ন: আল্লাহ তায়ালার ইবাদতের পর একজন মুসলমানের প্রথম দায়িত্ব কী?
ক. ভালো কাজ করা খ. ভালো ব্যবহার করা
গ. সৃষ্টির সেবা করা ঘ. ন্যায়বিচার করা
উত্তর: ঘ. ন্যায়বিচার করা
প্রশ্ন: কীভাবে দেশের সেবা করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়?
ক. ভালো কাজ করে খ. পানি, বিদ্যুত্, গ্যাসের অপচয় রোধ করে
গ. নিয়মিত আয়কর দিয়ে ঘ. শক্তি ও সাহস সঞ্চয় করে
উত্তর: খ. পানি, বিদ্যুত্, গ্যাসের অপচয় রোধ করে
প্রশ্ন: নিচের কোনটি ভালো কাজের অন্তর্ভুক্ত?
ক. সময়মতো স্কুলে যাওয়া খ. ঠিকমতো পড়াশোনা করা
গ. ছোট-বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করা
ঘ. সময়মতো খাবারদাবার খাওয়া
উত্তর: গ. ছোট-বড় সবার সঙ্গে ভালো ব্যবহার করা
প্রশ্ন: মানবাধিকার কাকে বলা হয়?
ক. চাহিদাকে খ. অভাবকে গ. আকাঙ্ক্ষাকে ঘ. মানুষের অধিকারকে
উত্তর : ঘ. মানুষের অধিকারকে
প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ—
ক. এক ও অভিন্ন খ. আলাদা গ. স্বয়ংসম্পূর্ণ ঘ. স্বতন্ত্র
উত্তর: ক. এক ও অভিন্ন
প্রশ্ন: কোনটি সাফল্যের চাবিকাঠি?
ক. আগ্রহ খ. বুদ্ধি গ. ইচ্ছাশক্তি ঘ. চেষ্টা ও শ্রম
উত্তর: ঘ. চেষ্টা ও শ্রম।
অধ্যায়-৪
প্রশ্ন: আরিফ পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত করছিল। আয়াতের কোন স্থানে তাকে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে?
ক. ইদগামে খ. মাখরাজে গ. গুন্নাহর স্থলে ঘ. তাজবিদে
উত্তর: গ. গুন্নাহর স্থলে
প্রশ্ন: তাহির শুদ্ধ উচ্চারণে কুরআন মজিদ তেলাওয়াত করতে পারে না। এর ফলে আল্লাহর কালামের অর্থ—
ক. ঠিক থাকে খ. নির্ভুল হয় গ. ঠিক থাকবে না ঘ. বিকৃত হবে
উত্তর: গ. ঠিক থাকবে না
প্রশ্ন: ইসমাইল সাহেব প্রতিদিন সকালে কয়েকটি ছেলেকে পবিত্র কুরআন মজিদ শিক্ষা দেন। তাঁর এই কাজকে আমরা কী বলতে পারি?
ক. সবচেয়ে উত্তম কাজ খ. অন্য সবার মতোই
গ. পরোপকারী ঘ. সমাজসেবী
উত্তর: ক. সবচেয়ে উত্তম কাজ
প্রশ্ন: কোন ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম?
ক. কুরআন মজিদ ছাপার জন্য খ. হাদিসের জ্ঞান অর্জনের জন্য
গ. কুরআন মজিদ তেলাওয়াতের ক্ষেত্রে ঘ. কোনোটিই নয়
উত্তর: গ. কুরআন মজিদ তেলাওয়াতের ক্ষেত্রে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক