ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৫
প্রশ্ন: মহানবি (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের সমসাময়িক সময়কে কী বলা হতো?
ক. আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ খ. আধুনিক যুগ
গ. পীর-দরবেশদের যুগ ঘ. পৌত্তলিকদের যুগ
উত্তর: ক. আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ
প্রশ্ন: মানবতার চরম দুর্দিনে আল্লাহ তায়ালা কাকে বিশ্বমানবতার শান্তিদূত হিসেবে পাঠালেন?
ক. হযরত আদম (আ.)-কে খ. হযরত মুহাম্মদ (সা.)-কে
গ. আদমে সানী হযরত নূহ (আ.)-কে
ঘ. হযরত ইবরাহিম (আ.)-কে
উত্তর: খ. হযরত মুহাম্মদ (সা.)-কে
প্রশ্ন: কখন থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে উঠেছিল?
ক. শিশু বয়সেই খ. কৈশোরে গ. যৌবনে ঘ. প্রৌঢ় বয়সে
উত্তর: ক. শিশু বয়সেই
প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.) শান্তিকামী উত্সাহী যুবক বন্ধুদের নিয়ে একটি সংগঠন করলেন। তার নাম কী?
ক. ওকাজ মেলা খ. হারবুল ফিজার
গ. আল-আমিন সংঘ ঘ. হিলফুল ফুযূল
উত্তর: ঘ. হিলফুল ফুযূল
প্রশ্ন: হিলফুল ফুযূলের উদ্দেশ্য কী ছিল?
ক. গোত্রে গোত্রে সংঘাত তৈরি করা
খ. সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
গ. উপার্জন বাড়ানো ঘ. তরুণদের মধ্যে সাহস জোগানো
উত্তর: খ. সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা.)-কে সারা আরববাসী কেন ‘আল-আমীন’ উপাধি দিয়েছিল?
ক. ভয় পেয়ে খ. দেখতে সুন্দর ছিলেন বলে
গ. অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে ঘ. সাহসী ছিলেন বলে
উত্তর: গ. অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে
প্রশ্ন: মহানবি (সা.) আল্লাহর দীদার লাভের পর আল্লাহ তায়ালার কাছ থেকে কিসের নির্দেশ পান?
ক. জাকাতের খ. হজের গ. পাঁচ ওয়াক্ত সালাতের ঘ. সাওমের
উত্তর: গ. পাঁচ ওয়াক্ত সালাতের
প্রশ্ন: বদরযুদ্ধে মুসলিম বাহিনীর বিজয় হয়েছিল। কারণ তারা—
ক. বুদ্ধিমান ছিল খ. অস্ত্রশস্ত্র-সমৃদ্ধ ছিল
গ. ইমানের বলে বলীয়ান ছিল ঘ. শক্তিশালী ছিল
উত্তর: গ. ইমানের বলে বলীয়ান ছিল
প্রশ্ন: কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কুরাইশরা মুসলমানদের একটি শক্তিধর স্বতন্ত্র জাতি হিসেবে মেনে নেয়?
ক. হুদাইবিয়ার সন্ধি খ. মদিনা সনদ গ. ওহুদ যুদ্ধ ঘ. খন্দক যুদ্ধ
উত্তর: ক. হুদাইবিয়ার সন্ধি
প্রশ্ন: নিচের কোনটির মাধ্যমে বিভিন্ন জাতির ধর্মীয় স্বাধীনতা ও আর্থসামাজিক অধিকার নিশ্চিত হয়?
ক. মদিনা সনদ খ. হুদাইবিয়ার সন্ধি
গ. বদর চুক্তি ঘ. নবি ও রাসুলের আগমন
উত্তর: ক. মদিনা সনদ
প্রশ্ন: হযরত আদম (আ.) সন্তানদের কী শিক্ষা দিয়েছিলেন?
ক. অনেক ধনসম্পদ উপার্জন করবে খ. সত্ জীবনযাপন করবে
গ. শুধু আল্লাহ তায়ালার ইবাদত করবে
ঘ. নবি-রাসুলকে ভুলে যাবে না
উত্তর: গ. শুধু আল্লাহ তায়ালার ইবাদত করবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক