ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।

অধ্যায়-৫
প্রশ্ন: হযরত আদম (আ.)-কে সিজদা করার জন্য আল্লাহ তায়ালা কাদের আদেশ দিলেন?
ক. কাফেরদের খ. সাধারণ মুসলমানদের
গ. ফেরেশতাদের ঘ. মুমিন বান্দাদের
উত্তর: গ. ফেরেশতাদের
প্রশ্ন: হযরত আদম (আ.)-এর জীবনাদর্শে উত্সাহিত হয়ে আমাদের কী করা উচিত?
ক. ভুল বা অন্যয় করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া
খ. সন্তানদের ভালো উপদেশ দেওয়া
গ. ভুল পথে পরিচালিত হওয়া
ঘ. সকল জীবের সেবা করা
উত্তর: ক. ভুল বা অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া
প্রশ্ন: মদিনায় ইসলামি সমাজ কায়েমের ফলে কী ধরনের পরিবর্তন সাধিত হয়?
ক. অর্থনৈতিকভাবে উন্নতি সাধিত হয়
খ. বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত হয়
গ. সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়
ঘ. চুরি, ডাকাতি ও মারামারি বন্ধ হয়
উত্তর: ঘ. চুরি, ডাকাতি ও মারামারি বন্ধ হয়
প্রশ্ন: একটি গ্রামে মসজিদ প্রতিষ্ঠা করা নিয়ে দুই পাড়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিলে নিয়ামত সাহেব এর সুষ্ঠু সমাধান দেন। তিনি বলেন, জমি দেবে এক পাড়ার লোকজন, আর টাকা দেবে অন্য পাড়ার লোকজন। এ থেকে মহানবি (সা.)-এর কোন ঘটনার কথা মনে পড়ে?
ক. হুদায়বিয়ার সন্ধি খ. মদিনার সনদ
গ. হাজরে আসওয়াদ স্থাপন ঘ. হিলফুল ফুযূল গঠন
উত্তর: গ. হাজরে আসওয়াদ স্থাপন
প্রশ্ন: শরীফবাগ গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হলে আসিফ এর সমাধানের জন্য তার সমবয়সীদের নিয়ে একটি সংগঠন করে। নিচের কোনটির সঙ্গে এর মিল রয়েছে।
ক. হিলফুল ফুযূল খ. হুদায়বিয়ার সন্ধি
গ. সিফফিনের যুদ্ধ ঘ. বদরের যুদ্ধ
উত্তর: ক. হিলফুল ফুযূল
প্রশ্ন: স্কুলে যাওয়ার সময় আবিদ দেখল এক বৃদ্ধ মাথায় বোঝা নিয়ে অতি কষ্টে হাঁটছে। আবিদ বৃদ্ধের বোঝাটি নিজে নিয়ে তাকে সাহায্য করে। এর মাধ্যমে আবিদের কী প্রকাশ পেল?
ক. দায়িত্ব সচেতনতা খ. পরোপকারী মনোভাব
গ. সমাজসেবা ঘ. নিজের স্বার্থ
উত্তর: খ. পরোপকারী মনোভাব
প্রশ্ন: আমজাদ সাহেব তাঁর নিজের মেয়ে ও বাসার গৃহকর্মীর জন্য একই রকম ও দামের জামা কেনেন। এর মাধ্যমে তিনি কার কথার গুরুত্ব দিয়েছেন?
ক. মায়ের খ. আল্লাহ তায়ালার গ. নিজের ঘ. মহানবি (সা.)-এর
উত্তর: ঘ. মহানবি (সা.)-এর
প্রশ্ন: তিন্নির বাসার কাজের মেয়েটির কাপড় ধুতে খুবই কষ্ট হচ্ছে। এ ক্ষেত্রে তিন্নির কী করা উচিত?
ক. তাকে সাহায্য করা খ. তাকে তাড়িয়ে দেওয়া
গ. তাকে প্রহার করা ঘ. তাকে ধমক দেওয়া
উত্তর: ক. তাকে সাহায্য করা
প্রশ্ন: তোমার একজন প্রতিবেশী একটি এতিম ছেলের কাছ থেকে টাকা ধার এনে অনেক দিন হলো ফেরত দেয় না। এতিম ছেলেটি তোমার কাছে নালিশ করলে কোন কাজটি তোমার জন্য উত্তম হবে?
ক. ছেলেটিকে ধমক দেওয়া খ. প্রতিবেশীর পক্ষ নেওয়া
গ. ছেলেটির টাকা আদায় করে দেওয়া ঘ. নীরবতা অবলম্বন করা
উত্তর: গ. ছেলেটির টাকা আদায় করে দেওয়া।
সিনিয়র শিক্ষক