প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ ধর্ম ও নৈতিক শিক্ষা: প্রস্তুতি যাচাই করে নাও আরেকবার
ইসলাম ও নৈতিক শিক্ষা
১। আল্লাহ তাআলা আমাদের অপরাধের সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, কারণ তিনি—
ক. রক্ষণশীল খ. সহনশীল
গ. দানশীল ঘ. যত্নশীল
২। মহান আল্লাহ তাআলা কীভাবে মানুষের জন্য চিরদিনের পানির সরবরাহ নিশ্চিত করেছেন?
ক. বৃষ্টির মাধ্যমে
খ. মেঘের মাধ্যমে
গ. মহাসাগরের মাধ্যমে
ঘ. পানিচক্রের মাধ্যমে
৩। রোজা থাকা অবস্থায় আমরা লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে ফেলি না কেন?
ক. মানুষ মন্দ বলবে বলে
খ. এতে পেট ভরে না বলে
গ. আল্লাহ সবই দেখেন বলে
ঘ. এতে পেটে অসুখ হয় বলে
৪। মানুষ সব সময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, এটা কার শিক্ষা?
ক. পীরগণের খ. সাহাবাগণের
গ. ফেরেশতাগণের
ঘ. নবি-রাসুলগণের
৫। বন্ধু আবির তোমার খেলনা ঘড়িটি ভেঙে ফেলেছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. মারধর করব
খ. বাবার কাছে নালিশ করব গ. ক্ষমা করে দেব ঘ. চিত্কার করব
৬। তুমি একটি পাপ কাজ করেছ। তুমি এখন কী করবে?
ক. নিজেকে শাস্তি দেব
খ. গরিবকে দান-সদকাহ করব
গ. ঘরসংসার ছেড়ে চলে যাব
ঘ. আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব
৭। শিহাব তোমার সঙ্গে মন্দ আচরণ করেছে। তুমি কী করবে?
ক. সঙ্গে সঙ্গে শাস্তি দেব
খ. ঘর থেকে বের করে দেব
গ. তার প্রতি সহনশীল হব
ঘ. কখনোই কিছু বলব না
৮। তুমি তোমার বন্ধুকে মনে মনে গালি দেবে না। কারণ—
ক. বন্ধু জেনে যাবে
খ. তোমার মুখ দেখে সব বুঝে ফেলবে
গ. আল্লাহ তাআলার কাছে তা গোপন থাকবে না ঘ. তাতে বন্ধুর কিছু হবে না
৯। সব রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমের কী?
ক. ইচ্ছাধীন খ. ইমানের অঙ্গ
গ. সৌজন্য ঘ. সুন্দর আচরণ
১০। ইসলামের খুঁটি কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১। নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে কী বলে?
ক. আকাইদ খ. ইমান
গ. আখিরাত ঘ. রিসালাত
১২। হজ পালনের জন্য প্রথম কোন কাজটি করতে হয়?
ক. ইহরাম বাঁধা খ. পাথর নিক্ষেপ
গ. কাবাঘর প্রদক্ষিণ ঘ. জমজমের পানি পান
১৩। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে তুমি নিয়মিত কী করো?
ক. গোসল খ. খেলাধুলা
গ. শরীরচর্চা ঘ. খাওয়াদাওয়া
১৪। সাওম পালনের ফলে—
ক. হানাহানি দূর হয়
খ. হিংসাবিদ্বেষ দূর হয়
গ. তাকওয়া অর্জন হয় ঘ. ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধ তৈরি হয়
১৫। ইবাদত শব্দের অর্থ কী?
ক. সালাত আদায় খ. আনুগত্য করা
গ. রোজা রাখা ঘ. হজ করা
১৬। ‘আকিকা’ শব্দের অর্থ কী?
ক. কেটে ফেলা খ. ভেঙে ফেলা
গ. টেনে বড় করা ঘ. ভাঙা, কেটে ফেলা
১৭। জাকাত শব্দের অর্থ কী?
ক. দান খ. পবিত্রতা
গ. সংকল্প করা ঘ. ত্যাগ
১৮। জাকাত দিলে কি হয়?
ক. ধনীদের অর্থের পরিমাণ বৃদ্ধি হয়
খ. গরিবদের অভাব দূর হয়
গ. মধ্যবিত্তদের চাহিদা মেটে
ঘ. ধনী ও গরিবের ব্যবধান কমে যায়
১৯। কোন ইবাদতের দ্বারা সম্পদ বৃদ্ধি হবে?
ক. হজ খ. সাওম
গ. যাকাত ঘ. সালাত
২০। আমরা বিদ্যুত্ অপচয় করব না কেন?
ক. দেশের সম্পদ নষ্ট হবে
খ. প্রতিবেশী মন্দ বলবে
গ. সরকারকে জরিমানা দিতে হবে
ঘ. বেশি বিল পরিশোধ কষ্টকর হবে
২১। আমরা পিতামাতার খেদমত করব কারণ—
ক. আমাদের আপনজন
খ. তাঁদের সন্তুষ্টির জন্য
গ. ধনসম্পদ পাওয়ার জন্য
ঘ. আমাদের খুব আদর করেন সে জন্য
২২। রাস্তার পাশে লাগানো চারাগাছ একটি ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?
ক. শিক্ষককে বলব খ. দেখে চলে যাব
গ. ছাগলটি তাড়িয়ে দেব
ঘ. ছাগলটিকে প্রহার করব
২৩। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিচের কোনটি গুরুত্বপূর্ণ?
ক. গাছ কেটে ফেলা
খ. কলকারখানা নির্মাণ করা
গ. পরিবেশসম্মত পায়খানা ব্যবহার করা
ঘ. রাস্তায় আবর্জনা নিক্ষেপ করা
২৪। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সহপাঠীদের কী পরামর্শ দেবে?
ক. শুকনা খাবার মজুত রাখতে
খ. নিয়মিত বাড়ির কাজ করতে
গ. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে
ঘ. দুর্যোগ সম্পর্কে চিন্তা না করতে
২৫। প্রাকৃতিক দুর্যোগে কেন আমরা দুর্গত ব্যক্তিদের সাহায্য করব?
ক. নৈতিকতার কারণে খ. অর্থ আয়ের আশায় গ. প্রতিদান পাওয়ার কারণে
ঘ. প্রশংসা পাওয়ার আশায়
২৬। আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২৭। দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা ঘ. দেশকে ভালোবাসা
২৮। মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবধর্ম
গ. মানবাধিকার ঘ. মানবজাতি
২৯। কোনটি সুন্দর চরিত্র গঠনে সহায়ক—
ক. নিজের জন্য অন্যকে ব্যবহার করা
খ. যত পারো তত লও
গ. প্রচুর টাকাপয়সা
ঘ. মানুষকে সাহায্য করা
৩০। আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার
গ. সুখের ঘ. বাড়িঘরের
৩১। ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেব খ. মারব গ. শাসন করব
ঘ. সহযোগিতা করব
৩২। নিজের কাজ নিজে করব কেন?
ক. কাজটি ভালো হবে বলে
খ. মানবিক দিক বিবেচনায়
গ. অন্যরা কী বলবে সে কারণে
ঘ. কোনো কাজে মর্যাদাহানি হয় না
৩৩। আরবি বর্ণ কয়টি?
ক. ২৬টি খ. ২৭টি গ. ২৮টি ঘ. ২৯টি
৩৪। কোরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়মকে কী বলে?
ক. তাজবিদ খ. কিতাব
গ. মাখরাজ ঘ. ব্যাকরণ
৩৫। সর্বশেষ আসমানি কিতাব কোনটি?
ক. তাওরাত খ. জাবুর
গ. ইঞ্জিল ঘ. আল কোরআন
৩৬। গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমাদের কী করা উচিত?
ক. বৃক্ষ রোপণ করা খ. বৃক্ষ নিধন করা
গ. বৃক্ষ রোপণ না করা
ঘ. বৃক্ষ পুড়িয়ে ফেলা
৩৭। মহানবি (সা.) যুবকদের নিয়ে একটি সংঘ গঠন করেন। ওই সংঘটি কোন ধরনের ছিল?
ক. রাজনৈতিক সংঘ খ. যুব সংঘ
গ. যুদ্ধ নিবারণ সংঘ ঘ. শান্তি সংঘ
৩৮। মহানবি (সা.) একটি যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘হিলফুল ফুযুল’ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। যুদ্ধটি কত বছর স্থায়ী হয়েছিল?
ক. তিন বছর খ. চার বছর
গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
৩৯। মদিনা সনদের সঠিক অনুসরণের মাধ্যমে আমরা কোন শিক্ষা অর্জন করতে পারি?
ক. আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করা
খ. সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠা করা
গ. গ্রামীণ সমাজ প্রতিষ্ঠা করা
ঘ. আধুনিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা
৪০। হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা খ. হালিমা
গ. আম্বিয়া ঘ. সালিহা।
অধ্যক্ষ, প্রচেষ্টা ক্যাডেট স্কুল, ঢাকা
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
কঙ্কন সরকার
১। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াব, কারণ—
ক. তাকে সাহায্য করার কেউ নেই
খ. তার কিছু করার সামর্থ্য নেই
গ. সব জীবের মধ্যে ঈশ্বর আছেন
ঘ. সবাই সুখী হবে
২। জীবসেবার আদর্শ বুঝতে হলে আমাদের হওয়া উচিত—
ক. ত্যাগী খ. লোভী গ. ভোগী ঘ. বিলাসী
৩। সমাজে কোনো কাজের মাধ্যমে তুমি ঈশ্বরের সেবা করছ, এটি প্রকাশ করবে—
ক. কীর্তন করে খ. পূজা করে
গ. জনসেবা করে ঘ. ধ্যান করে
৪। ঈশ্বরের কাছে আমরা নিয়মিত প্রার্থনা করি, কারণ এটি—
ক. উপাসনার অঙ্গ খ. ধৈর্য বৃদ্ধি করে
গ. শান্তি দেয় ঘ. বিপদ থেকে রক্ষা করে
৫। প্রার্থনার সময় তুমি ঈশ্বরের কাছে নিজেকে উপস্থাপন করবে—
ক. মনে সুখী ভাব নিয়ে খ. মনে শান্ত ভাব নিয়ে
গ. মনে দীনতার ভাব নিয়ে ঘ. মনে দুঃখ ভাব নিয়ে
৬। তুমি নিয়মিত উপাসনা করো। এতে তোমার কী হবে?
ক. অর্থ লাভ হবে খ. মনে শান্তি আসবে
গ. দেহ-মন পবিত্র হবে ঘ. রোগা হয়ে যাবে
৭। বিপদ থেকে মুক্ত হতে তুমি কার কাছে সাহায্য চাইবে?
ক. ঈশ্বরের খ. ধ্যানীর গ. দেব-দেবীর ঘ. বৃক্ষের
৮। অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
৯। তুমি কীভাবে সমাজের কল্যাণ করবে?
ক. বহুতল বাড়ি নির্মাণ করে
খ. ব্রাহ্মণদের সেবা করে গ. মন্দির নির্মাণ করে
ঘ. অসহায় মানুষের সেবা করে
১০। উপবাসের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কিসের?
ক. খাদ্যের খ. ধর্মের
গ. শরীরচর্চার ঘ. তীর্থযাত্রার
১১। সীমা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে। তার এই আচরণে নিচের কোন নৈতিক গুণটি ফুটে উঠেছে?
ক. ধর্মীয় সাম্য গ. সততা
গ. সামাজিকতা ঘ. ন্যায়পরায়ণতা
১২। কোনো অনুষ্ঠানের সময় একজন বয়স্ক লোক এসে তোমার পাশে দাঁড়ালেন। তুমি কী করবে?
ক. নিজের আসন ছেড়ে দেব
খ. তাঁকে অন্যত্র বসতে বলব
গ. তাঁর বসার ব্যবস্থা করে নিজে বসব
ঘ. তাঁকে বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকব
১৩। তোমার এলাকার সব ধর্মের মানুষ সবার প্রতি শ্রদ্ধা পোষণ করে। এর ফলে কী হবে?
ক. সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে উঠবে
খ. সাম্প্রদায়িকতা দেখা দেবে
গ. ধর্মের গুরুত্ব কমে যাবে
ঘ. ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হবে
১৪। বিনোদের সেবাকাজে খুশি হয়ে কে প্রশংসা করেছিলেন?
ক. আচার্য জগদীশচন্দ্র বসু
খ. বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
গ. আচার্য প্রফুল্লচন্দ্র রায়
ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। মানুষে মানুষে মিলের একটি সূত্র হলো—
ক. টাকাপয়সা খ. জনবল গ. মনুষ্যত্ব ঘ. রাজত্ব
১৬। ইন্দ্রের রাজধানীর নাম কী?
ক. দেবলোক খ. সুরলোক
গ. অমরাবতী ঘ. অমরলোক
১৭। এলাকার বয়স্ক ব্যক্তিদের সঙ্গে দেখা হলে তুমি তাঁদের কুশল জিজ্ঞাসা করো। তোমার এই কাজটিকে কী বলা যায়?
ক. উদারতা খ. শিষ্টাচার
গ. আনুগত্য ঘ. পরমতসহিষ্ণুতা
১৮। আমাদের চরিত্রকে উন্নত করে কোনটি?
ক. ধনদৌলত খ. জমিজমা
গ. শিষ্টাচার ঘ. বংশগৌরব
১৯। শ্রেণিকক্ষে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বলছে। তুমি বাতিটি নিভিয়ে দিয়েছ, কারণ—
ক. সূর্য পর্যাপ্ত আলো দেয়
খ. অন্য ছাত্ররা বলেছে সুইস বন্ধ করবে
গ. শিক্ষক বলেছেন সুইস বন্ধ করতে
ঘ. সম্পদ রক্ষা করা উচিত বলে
২০। আমরা গুরুজনকে ভক্তি করি কারণ—
ক. সমাজের মঙ্গল হয় খ. পৃথিবীর মঙ্গল হয়
গ. ঈশ্বরকে ভক্তি করা হয়
ঘ. পিতার নির্দেশ পালন করা হয়
২১। ক্লাসে সবাই একসঙ্গে টিফিন খাচ্ছ। কিন্তু তোমার এক বন্ধু টিফিন নিয়ে আসেনি। তখন তুমি কী করবে?
ক. টিফিন খাব না খ. বন্ধুকে দিয়ে খাব
গ. বন্ধুকে আড়াল করে খেয়ে নেব
ঘ. বন্ধুকে টিফিন নিয়ে আসতে বলব
২২। অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছ। এর ফলে তুমি কী লাভ করবে?
ক. পুণ্যলাভ খ. অর্থলাভ
গ. শান্তিলাভ ঘ. সম্মানলাভ
২৩। তুমি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে চাও। এ জন্য তুমি নিচের কোনটি করবে?
ক. যোগব্যায়াম খ. ওষুধ গ্রহণ
গ. মন্ত্র-সাধনা ঘ. বেশি করে আহার গ্রহণ
২৪। বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিন খাবার গ্রহণ করি। এই খাবার কেমন হওয়া উচিত?
ক. পুষ্টিকর খ. সুস্বাদু
গ. বিস্বাদ ঘ. মুখরোচক
২৫। রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
ক. অর্জুন খ. ভীম গ. নকুল ঘ. সহদেব
২৬। যোগাসন শরীর সুস্থ ও পবিত্র থাকার জন্য সহায়ক, কারণ—
ক. শাস্ত্রসম্মত খ. নিয়ম অনুসরণ
গ. স্বাস্থ্যসম্মত ঘ. গুরুর অধীনে চর্চা
২৭। আসন মনকে—
ক. প্রশান্ত করে খ. চঞ্চল করে
গ. উত্তেজিত করে ঘ. ক্লান্ত করে
২৮। উপবাসের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কিসের?
ক. খাদ্যের খ. ধর্মের
গ. শরীরচর্চার ঘ. তীর্থযাত্রার
২৯। বিজয় দিবসে স্কুলে গিয়ে তুমি কী করবে?
ক. বন্ধুদের নিয়ে ঘুরবে
খ. ক্লাস নেওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করবে
গ. বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করবে
ঘ. স্কুলের মাঠে খেলাধুলা করবে
৩০। রানি বিদুলার গল্পটি থেকে আমরা কী নৈতিক শিক্ষালাভ করব?
ক. দেশপ্রেম খ. মাতৃপ্রেম
গ. পিতৃপ্রেম ঘ. ভাতৃপ্রেম
৩১। তুমি দেশকে ভালোবাসো, এটি তোমার মধ্যে কী তৈরি করবে—
ক. জনগণের প্রতি আবেগ
খ. দেশের প্রতি অনুরাগ
গ. নিজ দেশের জন্য গর্ব
ঘ. দেশের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা
৩২। তুমি দেশকে ভালোবাসো ও দেশের জন্য কাজ করো। তোমার এই কাজটি কিসের অঙ্গ?
ক. কর্মের খ. ধর্মের গ. জীবনের ঘ. প্রার্থনার
৩৩। তুমি কীভাবে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করবে?
ক. দেশের উন্নতি ও মঙ্গলের জন্য কাজ করে
খ. নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলে
গ. ঈশ্বরের প্রতি ভক্তি-শ্রদ্ধা পোষণ করে
ঘ. পরিবারের মঙ্গলের জন্য কাজ করে
৩৪। মহালয়া। এই অনুষ্ঠানের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তুমি কী করবে?
ক. পূর্বপুরুষদের স্মরণ করব
খ. বন্ধুর স্মরণ করব
গ. শিক্ষককে স্মরণ করব
ঘ. গুরুকে স্মরণ করব
৩৫। সবাই হোলি খেলার উত্সবে মেতে উঠেছে। গ্রামবাসী কোন উত্সবটি পালন করছে?
ক. চৈত্রসংক্রান্তি খ. মহালয়া
গ. দোলযাত্রা ঘ. গাসিস
৩৬। রানি বিদুলার কাহিনি কোন গ্রন্থের অন্তর্গত?
ক. রামায়ণের খ. পুরাণের
গ. উপনিষদের ঘ. মহাভারতের
৩৭। পুরোনো বছরকে বিদায় জানাতে তুমি কোন উত্সবটি পালন করবে?
ক. চৈত্রসংক্রান্তি খ. মহালয়া
গ. দোলযাত্রা ঘ. গাসিস
৩৮। চৈত্রসংক্রান্তি উত্সবের একটি ধর্মীয় অনুষ্ঠান হলো—
ক. দুর্গাপূজা খ. মনসাপূজা
গ. হালখাতা ঘ. শিবের গাজন
৩৯। কান্তজি মন্দির গাত্রের সাজসজ্জায় কাহিনি খোদিত আছে—
ক. রামায়ণের খ. গীতার গ. বেদের ঘ. উপনিষদের
৪০। মহালয়া কোন পূজার আগমনী?
ক. লক্ষ্মীপূজার খ. দুর্গাপূজার
গ. সরস্বতী পূজার ঘ. কালীপূজার।
তত্ত্বাবধায়ক, শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা
মিলিয়ে নাও সঠিক উত্তর: ধর্ম ও নৈতিক শিক্ষা
ইসলাম ও নৈতিক শিক্ষা
১। খ. সহনশীল
২। ঘ. পানিচক্রের মাধ্যমে
৩। গ. আল্লাহ সবই দেখেন বলে
৪। ঘ. নবি-রাসুলগণের
৫। গ. ক্ষমা করে দেব
৬। ঘ. আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব
৭। গ. তার প্রতি সহনশীল হব
৮। গ. আল্লাহ তাআলার কাছে তা গোপন থাকবে না
৯। খ. ইমানের অঙ্গ
১০। ঘ. ৫টি
১১। ঘ. রিসালাত
১২। ক. ইহরাম বাঁধা
১৩। ক. গোসল
১৪। গ. তাকওয়া অর্জন হয়
১৫। খ. আনুগত্য করা
১৬। ঘ. ভাঙা, কেটে ফেলা
১৭। খ. পবিত্রতা
১৮। খ. গরিবদের অভাব দূর করতে
১৯। গ. যাকাত
২০। ক. দেশের সম্পদ নষ্ট হবে
২১। খ. তাঁদের সন্তুষ্টির জন্য
২২। গ. ছাগলটি তাড়িয়ে দেব
২৩। গ. পরিবেশসম্মত পায়খানা ব্যবহার করা
২৪। ক. শুকনা খাবার মজুত রাখতে
২৫। ক. নৈতিকতার কারণে
২৬। খ. সদাচার
২৭। ঘ. দেশকে ভালোবাসা
২৮। গ. মানবাধিকার
২৯। ঘ. মানুষকে সাহায্য করা
৩০। ক. কাজের
৩১। ঘ. সহযোগিতা করব
৩২। ঘ. কোনো কাজে মর্যাদাহানি হয় না
৩৩। ঘ. ২৯টি
৩৪। ক. তাজবিদ
৩৫। ঘ. আল কোরআন
৩৬। ক. বৃক্ষ রোপণ করা
৩৭। ঘ. শান্তি সংঘ
৩৮। গ. পাঁচ বছর
৩৯। ক. আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা
৪০। ক. সোয়েবা
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
১। গ. সব জীবের মধ্যে ঈশ্বর আছেন
২। ক. ত্যাগী
৩। গ. জনসেবা করে
৪। গ. শান্তি দেয়
৫। গ. মনে দীনতার ভাব নিয়ে
৬। গ. দেহ-মন পবিত্র হবে
৭। ক. ঈশ্বরের
৮। ক. ধর্মদেব
৯। ঘ. অসহায় মানুষের সেবা করে
১০। খ. ধর্মের
১১। ক. ধর্মীয় সাম্য
১২। গ. তাঁর বসার ব্যবস্থা করে নিজে বসব
১৩। ক. সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে উঠবে
১৪। গ. আচার্য প্রফুল্লচন্দ্র রায়
১৫। গ. মনুষ্যত্ব
১৬। গ. অমরাবতী
১৭। খ. শিষ্টাচার
১৮। গ. শিষ্টাচার
১৯। ঘ. সম্পদ রক্ষা করা উচিত বলে
২০। গ. ঈশ্বরকে ভক্তি করা হয়
২১। খ. বন্ধুকে দিয়ে খাব
২২। গ. শান্তিলাভ
২৩। ক. যোগব্যায়াম
২৪। ক. পুষ্টিকর
২৫। খ. ভীম
২৬। ক. শাস্ত্রসম্মত
২৭। ক. প্রশান্ত করে
২৮। খ. ধর্মের
২৯। গ. বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করব
৩০। ক. দেশপ্রেম
৩১। ঘ. দেশের কল্যাণের জন্য কঠোর
পরিশ্রম করার মানসিকতা
৩২। খ. ধর্মের
৩৩। খ. নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে
তুলে
৩৪। ক. পূর্বপুরুষদের স্মরণ
৩৫। গ. দোলযাত্রা
৩৬। ঘ. মহাভারতের
৩৭। ক. চৈত্রসংক্রান্তি
৩৮। ঘ. শিবের গাজন
৩৯। ক. রামায়ণের
৪০। খ. দুর্গাপূজার
চূড়ান্ত প্রস্তুতি যাচাই
২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি যাচাই
শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে
২৪.১১.২০১৬: গণিত (অংশ-১)/জ্যামিতি
২৫.১১.২০১৬: গণিত (অংশ-২)/জ্যামিতি
২৬.১১.২০১৬: গণিত (অংশ-৩)