পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১ ( ৫০ = ৫০
১। সহপাঠী তোমার পেনসিলটি ভেঙে ফেলল। এখন তুমি কী করবে?
ক. মারধর করবে খ. কান্নাকাটি করবে
গ. বাবার কাছে নালিশ করবে ঘ. ক্ষমা করে দেবে
২। বিদ্যালয়ের নলকূপের যে পানি তোমরা পান করো, তা মূলত কী ধরনের?
ক. নদীনালার পানি খ. পুকুরের পানি
গ. ওয়াসার পানি ঘ. মাটির নিচে জমা পানি
৩। মানুষ অন্যায় করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?
ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন
গ. শাসন করেন ঘ. ত্যাগ করেন
৪। রাকিব তার অন্ধ বন্ধু ফাহিমকে রাস্তা পার করে দিল। রাকিবের এই কাজটি কিসের শামিল?
ক. আখলাকের খ. ইবাদতের গ. ইমানের ঘ. ইসলামের
৫। তুমি ঘুমানোর আগে পাক-পবিত্র হয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমালে। এতে কী হবে?
ক. ঘুম ভালো হবে
খ. নিদ্রার সময়টুকু আল্লাহর ইবাদত বলে গণ্য হবে
গ. স্বাস্থ্য ভালো হবে ঘ. মন ভালো হবে
৬। প্রাকৃতিক দুর্যোগে কেন দুর্গতদের সাহায্য করব?
ক. নৈতিকতার কারণে খ. অর্থ আয়ের আশায়
গ. প্রতিদান পাওয়ার আশায় ঘ. প্রশংসা পাওয়ার আশায়
৭। তুমি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকো। এর ফলে কী হবে?
ক. অধিক রাত জাগতে পারবে
খ. বেশি পরিশ্রম করতে পারবে
গ. শরীর সুস্থ থাকবে ঘ. সবার সহযোগিতা লাভ করবে
৮। মিসেস রহমান রান্না শেষে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। এ ক্ষেত্রে তাঁর কী বিঘ্নিত হয়েছে?
ক. দেশপ্রেম খ. ভ্রাতৃত্ববোধ গ. বিশ্বপ্রেম ঘ. আত্মস্বার্থ
৯। তোমার বন্ধু তার বাড়ির আঙিনার খালি জায়গায় বৃক্ষ রোপণ করেছে। তার এ কাজটি কিসের পরিচয় বহন করে?
ক. সত্যবাদিতার খ. সচ্চরিত্রের গ. দেশপ্রেমের ঘ. সেবার
১০। আমরা বিদ্যুত্ অপচয় করব না কেন?
ক. দেশের সম্পদ নষ্ট হবে খ. প্রতিবেশী মন্দ বলবে
গ. সরকারকে জরিমানা দিতে হবে
ঘ. বেশি বিল পরিশোধ কষ্টকর হবে
১১। পিতা-মাতা আমাদের স্নেহ ও আদরে লালন-পালন করেন। তাই আমাদের তাঁদের সঙ্গে কী করা উচিত?
ক. উত্তম আচরণ করা খ. দুঃখ দেওয়া
গ. কটু কথা বলা ঘ. খারাপ ব্যবহার করা
১২। তুমি স্কুল থেকে বাসায় এসে দেখলে তোমার মা অনেক অসুস্থ। এমন অবস্থায় তোমার কী করা উচিত?
ক. তোমার খিদে পেয়েছে তাই বলবে
খ. মায়ের সেবা করবে
গ. খেলতে যাবে ঘ. পড়াশোনা করবে
১৩। আমাদের বাসায় যেসব লোক কাজ করে, আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করব?
ক. ধমকিয়ে কথা বলব খ. ভালো ব্যবহার করব
গ. খারাপ ব্যবহার করব ঘ. প্রয়োজনে শাস্তি দেব
১৪। তোমাদের বাড়ি মেরামতের জন্য কয়েকজন শ্রমিক কাজ করছেন। তুমি তাঁদের পারিশ্রমিক কখন দেবে?
ক. কাজের আগে খ. কাজের কয়েক দিন পর
গ. ঘাম শুকানোর আগে ঘ. কাজ চলাকালীন
১৫। গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমাদের কী করা উচিত?
ক. বেশি করে গাছ লাগানো
খ. ফসলের জমিতে গাছ লাগানো
গ. বাড়ির আশপাশে কম গাছ লাগানো
ঘ. বড় গাছ কেটে ফেলা
১৬। ছোট ভাই তোমার সঙ্গে একটি মন্দ আচরণ করেছে। তুমি কী করবে?
ক. সঙ্গে সঙ্গে শান্তি দেব খ. ঘর থেকে বের করে দেব
গ. তার প্রতি সহনশীল হব ঘ. কখনোই কিছু বলব না
১৭। চাচা তোমাকে ভালো উপদেশ দিলেন। তাঁর উপদেশ অনুযায়ী নিচের কোনটি ভালো কাজের উদাহরণ?
ক. মিথ্যা কথা বলা খ. গালমন্দ করা
গ. সত্য কথা বলা ঘ. ঝগড়া-বিবাদ করা
১৮। তুমি বাজারে যাওয়ার সময় শিক্ষকের সঙ্গে দেখা হলো। তুমি তখন কী করবে?
ক. পাশ কাটিয়ে চলে যাবে খ. সালাম দেবে
গ. নীরবে চলে যাবে ঘ. মাথা নিচু করে চলে যাবে
১৯। কোরআন মজিদ তিলাওয়াতের সময় আমরা কিছু বিরামচিহ্নের নিয়ম মেনে চলি। এই চিহ্নগুলোকে কী বলে?
ক. তাজবিদ খ. মাখরাজ গ. ওয়াকফ ঘ. মাদ্দ
২০। শিক্ষক ছাত্রদের বললেন, আরবি ২৯টি হরফের মধ্যে ২টি হরফের ক্ষেত্রে গুন্নাহ করা ওয়াজিব। এই দুটি হরফ হলো—
ক. ছোয়াদ-দোয়াদ খ. তা-ছা গ. ফা-কাফ ঘ. মিম-নুন
২১। সালাত আদায়ের জন্য শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হয়। এ ধরনের তিলাওয়াতের নিয়মকে কী বলা হয়?
ক. লিন খ. লেহানে জলি গ. তাজবিদ ঘ. ওয়াকফ
২২। তুমি কোরআন শরিফ পড়ার সময় দেখলে একটি আয়াতের শেষে ‘মিম’ চিহ্ন আছে। এ রকম চিহ্নকে কী বলে?
ক. হরকত খ. হরফ গ. ওয়াকফ লাজিম ঘ. মাদ্দ
২৩। তুমি কোরআন মজিদের একটি সুরা তিলাওয়াতের মাধ্যমে মহানবি (সা.)-এর বংশ সম্পর্কে জানতে পারলে। তুমি কোন সুরা তিলাওয়াত করেছ?
ক. সুরা ফিল খ. সুরা নাস গ. সুরা ইখলাস ঘ. সুরা কুরাইশ
২৪। নবি-রাসুলগণের আদর্শ অনুযায়ী তুমি নিচের কোন কাজটি করবে?
ক. মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে
খ. নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে
গ. সময় পেলে আল্লাহর ইবাদত করবে
ঘ. সর্বদা নিজ পরিবারের মঙ্গলের কথা ভাববে
২৫। মহানবি (সা.) কিশোর বয়সে যুবকদের নিয়ে একটি সংঘ গঠন করেন। উল্লিখিত সংঘটি কোন ধরনের ছিল?
ক. রাজনৈতিক সংঘ খ. যুব সংঘ
গ. যুদ্ধ নিবারণ সংঘ ঘ. শান্তি সংঘ
২৬। ইসলাম শিক্ষা ক্লাসে শিক্ষক ছাত্রদের পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান সম্পর্কে বললেন। এখানে তিনি কোনটির কথা বললেন?
ক. হুদায়বিয়ার সন্ধি খ. মদিনা সনদ
গ. নাগরিক সনদ ঘ. বনু কোরাইজার সন্ধি
২৭। মুমিনরা আল্লাহর প্রিয় বান্দা। মুমিন মুসলমানের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. ধৈর্য খ. বিশ্বাস গ. ইমান ঘ. সৌভাগ্য
২৮। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। এই অশেষ নিয়ামতের প্রতিদান হিসেবে আমাদের কী করা উচিত?
ক. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা
খ. আল্লাহর ওপর ভরসা রাখা
গ. আল্লাহর প্রতি আন্তরিক থাকা ঘ. আল্লাহকে মনে রাখা
২৯। আমরা যা করি, যা বলি, আল্লাহ সবই সংরক্ষণ করেন। আমাদের চলাফেরা, আচার-আচরণ, ভালো-মন্দ, পাপ-পুণ্য সবকিছু লিখে রাখা হয়, একে কী বলা হয়?
ক. মিযান খ. হাশর গ. আমলনামা. ঘ. কিয়ামত
৩০। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. মসজিদ খ. হাটবাজার গ. ঘরবাড়ি ঘ. বিদ্যালয়
৩১। মহানবি (সা.) তাঁর প্রাণের শত্রুদের হাতের মুঠোয় পেয়েও কোনো দিন তাদের ওপর প্রতিশোধ নেননি। তিনি হাসিমুখে তাদের—
ক. ক্ষমা করে দিয়েছিলেন খ. বরণ করে নিয়েছিলেন
গ. গল্প শুনিয়েছেন ঘ. বাড়ি নিয়ে গেছেন
৩২। সুন্দর জীবন গঠনের জন্য আমরা কী করব?
ক. মহানবি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করব
খ. বড়দের কথা মেনে চলব গ. ভালোভাবে লেখাপড়া করব ঘ. নিয়মিত বিদ্যালয়ে যাব
৩৩। ফ্রান্সের পূর্বে কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান ফ্রান্স থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক. পশ্চিম খ. দক্ষিণ গ. উত্তর ঘ. পূর্ব
৩৪। সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ একজন মানুষকে কী করে থাকে?
ক. শাস্তি দেয় খ. অধঃপতনে নিয়ে যায়
গ. মুক্তি দেয় ঘ. ধ্বংস করে
৩৫। তোমার এলাকার রাস্তায় ময়লা-আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করাকে তুমি কী বলবে?
ক. মানবতা খ. ইবাদত গ. সততা ঘ. সহযোগিতা
৩৬। পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও—এটি কার কথা?
ক. ফেরেশতাদের কথা খ. মানুষের কথা
গ. মহানবি (সা.)-এর কথা ঘ. বিজ্ঞানীদের কথা
৩৭। মুহাজির মানে কী?
ক. আনসার খ. সাহায্যকারী গ. হিজরতকারী ঘ. যোদ্ধা
৩৮। হিজরত অর্থ কী?
ক. দেশত্যাগ খ. নিজ দেশে প্রত্যাবর্তন
গ. নিরাপদ স্থানে গমন ঘ. গুহায় আশ্রয়
৩৯। হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
৪০। আল্লাহ তাআলা হজরত ঈসা (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল করেন?
ক. কোরআন খ. তাওরাত গ. ইঞ্জিল ঘ. যাবুর
৪১। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোকে কী বলা হয়?
ক. দীন খ. তাওহিদ গ. শরিয়ত ঘ. রিসালত
৪২। মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
৪৩। শুদ্ধভাবে কোরআন মজিদ তিলাওয়াতের নিয়মকে কী বলে?
ক. মাখরাজ খ. ব্যাকরণ গ. তাজবিদ ঘ. ওয়াকফ
৪৪। আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৮টি খ. ১৭টি গ. ১৬টি ঘ. ১৯টি
৪৫। ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত
ক. সাতটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. চারটি
৪৬। সালাতের প্রতি রাকাতে কোন সুরাটি পড়তে হয়?
ক. সুরা নাস খ. সুরা এখলাস গ. সুরা ফাতিহা ঘ. সুরা ফিল
৪৭। হজের ফরজ কয়টি?
ক. পাঁচটি খ. ছয়টি গ. তিনটি ঘ. চারটি
৪৮। আল্লাহর কাছে কোরবানির কী পৌঁছায়?
ক. গোশত খ. রক্ত গ. তাকওয়া ঘ. চামড়া
৪৯। কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
৫০। মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার গ. মানবধর্ম ঘ. মানবজাতি
২. প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১ ( ১৫=১৫
ক. আল্লাহ কীভাবে আমাদের বিশুদ্ধ পানির জোগান দেন?
খ. আখিরাতে পাপ-পুণ্য পরিমাপের যন্ত্রটির নাম কী?
গ. সাওম পালনের সময় কী কী ত্যাগ করতে হয়?
ঘ. জাকাত দিলে সম্পদমালিকের জন্য কী হয়ে যায়?
ঙ. যার মধ্যে সততা আছে, তাকে কী বলে?
চ. মুমিন কাকে বলে?
ছ. কোরআন মজিদে কী আছে?
জ. আনসার কারা?
ঝ. মদিনা সনদ কী?
ঞ. বিদায় হজ কাকে বলে?
ট. জাকাত কাকে বলে?
ঠ. তাজবিদ কাকে বলে?
ড. মুহাজির কাদের বলে?
ঢ. কণ্ঠনালির হরফ কয়টি
ণ. ক্ষমাশীল ব্যক্তি কে?
৩. ক, খ, গ, ঘ ও ঙ নম্বরসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর লেখো। ৫ ( ৭ = ৩৫
ক. একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত পাঁচটি বাক্যে লেখো। ৫
খ. রিসালত কী? নবি-রাসুলগণের শিক্ষার মূল কথা চারটি বাক্যে লেখো। ১ + ৪ = ৫
গ. মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন? সুন্দর চরিত্রের চারটি বৈশিষ্ট্য লেখো। ১ + ৪ = ৫
ঘ. দেশপ্রেম কী? দেশের প্রতি ভালোবাসা প্রকাশের চারটি উপায় লেখো। ১ + ৪ = ৫
ঙ. মসজিদ অর্থ কী? মসজিদের চারটি আদব লেখো।
১ + ৪ = ৫
চ. তুমি কীভাবে মানুষের সেবা করবে? পাঁচটি বাক্যে লেখো।
ছ. সুরা ফিলের অর্থ লেখো। ৫
জ. মক্কা বিজয়ের ঘটনা পাঁচটি বাক্যে বর্ণনা করো। ৫
ঝ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো। ১ + ৪ = ৫
ঞ. সালাতের ফজিলত বর্ণনা করো। ৫
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা