ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি।

প্রশ্ন: জান্নাত কী?
উত্তর: জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান।
প্রশ্ন: জাহান্নাম কী?
উত্তর: জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান।
প্রশ্ন: কে একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী?
উত্তর: মহান আল্লাহ একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী।
প্রশ্ন: ইসলামে কার গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে?
উত্তর: ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে।
প্রশ্ন: আমরা শ্বাস নেওয়ার সময় কোনটি গ্রহণ করি?
উত্তর: আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি।
প্রশ্ন: ইমান মানুষকে কোন পথে
পরিচালিত করে?
উত্তর: ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে।
প্রশ্ন: আল্লাহ সামিউন অর্থ কী?
উত্তর: আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা।
প্রশ্ন: কে নবি-রাসুলগণের কাছে ওহি
নিয়ে আসতেন?
উত্তর: হজরত জিবরাইল (আ.)।
প্রশ্ন: জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে?
উত্তর: আমাদের সব পাপকাজ থেকে বিরত থাকতে হবে।
প্রশ্ন: সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল কে?
উত্তর: মহান আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল।
প্রশ্ন: আল্লাহু হালিমুন অর্থ কী?
উত্তর: আল্লাহু হালিমুন অর্থ আল্লাহ
অতি সহনশীল।
প্রশ্ন: ইবাদত মানে কী?
উত্তর: ইবাদত মানে আল্লাহর হুকুম
পালন করা।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক