২ নম্বর প্রশ্ন: সংক্ষেপে উত্তর
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: ইমান বলতে কী বুঝায়?
উত্তর: ইমান অর্থ বিশ্বাস স্থাপন। আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরষ্কার ও শাস্তি জানা এবং অন্তর দিয়ে বিশ্বাস করাকে ইমান বুঝায়।
প্রশ্ন: খাতামুন্নাবিয়্যিন অর্থ কী?
উত্তর: সর্বশেষ নবি।
প্রশ্ন: আখিরাত অর্থ কী?
উত্তর: পরকাল।
প্রশ্ন: আখিরাত কাকে বলে?
উত্তর: মৃত্যুর পরবর্তী জগেক আখিরাত বলে।
প্রশ্ন: ওহি কী?
উত্তর: নবি-রাসুলদের জ্ঞানদানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি।
প্রশ্ন: আসমাউল হুসনা কাকে বলে?
উত্তর: মহান আল্লাহতাআলার অনেক সুন্দর নাম আছে এগুলোকে আসমাউল হুসনা বলে।
প্রশ্ন: নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
প্রশ্ন: নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা। আল্লাহর অনুগত বান্দা হিসেবে মানুষের জীবন গঠন করা।
প্রশ্ন: একজন মুসলিমের চরিত্রে কী থাকবে?
উত্তর: একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়।
প্রশ্ন: ইবাদত শব্দের অর্থ কী?
উত্তর: ইবাদত শব্দের অর্থ আনুগত্য।
প্রশ্ন: আল্লাহ তায়ালা আমাদের কী আদেশ করেছেন?
উত্তর: আল্লাহ তায়ালা সত্য ও ন্যায় কথা বলার জন্য আদেশ করেছেন।
প্রশ্ন: আমাদের কর্তব্য কী?
উত্তর: আমাদের কর্তব্য হলো মহানবি (সা.)-এর দেখানো পথে চলা।
প্রশ্ন: জান্নাতের চাবি কোনটি?
উত্তর: জান্নাতের চাবি হলো সালাত।
প্রশ্ন: ইবাদত কাকে বলে?
উত্তর: আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়।
প্রশ্ন: আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
উত্তর: আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি
করেছেন তাঁর ইবাদতের জন্য।
প্রশ্ন: ইসলামের রুকন কয়টি ও কী কী?
উত্তর: ইসলামের রুকন পাঁচটি। যথা: ১. ইমান ২. সালাত ৩. হজ
৪. জাকাত ও ৫. সাওম।
প্রশ্ন: পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো।
উত্তর: পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো:
১. ফজর, ২. জোহর, ৩. আসর, ৪. মাগরিব ও ৫. এশা।
প্রশ্ন: মুসাফির কাকে বলে?
উত্তর: মুসাফির আরবি শব্দ। এর অর্থ সফরকারী বা ভ্রমণকারী। কোনো ব্যক্তি তিন দিনের রাস্তা বা কমপক্ষে ৪৮ মাইল দূরে গমনের নিয়াত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে।
প্রশ্ন: আহকাম কাকে বলে?
উত্তর: সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে, সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে।
প্রশ্ন: আরকান কাকে বলে?
উত্তর: সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা