ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন:

   সংক্ষেপে উত্তর

প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: কোরবানি কাকে বলে?

উত্তর: আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উত্সর্গ করাকে কোরবানি বলে।

প্রশ্ন: ওয়াজিব মানে কী?

উত্তর: ওয়াজিব মানে অবশ্যকরণীয়।

প্রশ্ন: আকিকা কাকে বলে?

উত্তর: সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কোরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে।

প্রশ্ন: সবচেয়ে বড় ইবাদত কোনটি?

উত্তর: সবচেয়ে বড় ইবাদত হলো সালাত।

প্রশ্ন: সালাতের ওয়াজিব কয়টি?

উত্তর: সালাতের ওয়াজিব ১৩টি।

প্রশ্ন: মসজিদে জামাতে সালাত আদায় করলে কয় গুণ বেশি সওয়াব হয়?

উত্তর: মসজিদে জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি সওয়াব হয়।

প্রশ্ন: নাজাত মানে কী?

উত্তর: নাজাত মানে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি।

প্রশ্ন: জাকাতের অর্থ কী?

উত্তর: জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি।

প্রশ্ন: জাকাতের মাসারিফ কয়টি?

উত্তর: জাকাতের মাসারিফ হলো আটটি।

প্রশ্ন: হজ শব্দের অর্থ কী?

উত্তর: হজ শব্দের অর্থ ইচ্ছা করা।

প্রশ্ন: সালাত কী?

উত্তর: আহকাম, আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহ তাআলার ইবাদত করাকে সালাত বলে।

প্রশ্ন: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে কয়টি পুরস্কার দেবেন?

উত্তর: কোনো বান্দা জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দেবেন।

প্রশ্ন: মসজিদ কী?

উত্তর: যে স্থানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে, সেই স্থানটিকে মসজিদ বলা হয়।

প্রশ্ন: জাকাতের নেসাব বলতে কী বোঝ?

উত্তর: সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা এর সমপরিমাণ মূল্যের অন্য সম্পদকে জাকাতের নেসাব বলা হয়। নেসাব পরিমাণ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়।

প্রশ্ন: সাহু সিজদাহ কী?

উত্তর: ভুল সংশোধনের জন্য যে সিজদা করা হয়, তাকেই সাহু সিজদাহ বলে।

প্রশ্ন: ‘সালাত জান্নাতের চাবি’—উক্তিটি কে করেছেন?

উত্তর: ‘সালাত জান্নাতের চাবি’—উক্তিটি করেছেন মহানবি (সা.)।

প্রশ্ন: হজের প্রধান কাজ কী?

উত্তর: হজের প্রধান কাজ ইহরাম বাঁধা, কাবাঘর তওয়াফ করা, সাফা-মারওয়ার মাঝে সাই করা, আরাফাতে অবস্থান করা, মুজদালিফায় রাত যাপন ও মিনায় কুরবানি করা।

প্রশ্ন: কোরবানির অন্যতম উদ্দেশ্য কী?

উত্তর: কোরবানির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের অন্তরের পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা।

প্রশ্ন: আকিকা করতে হয় কেন?

উত্তর: আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আকিকা করতে হয়।

প্রশ্ন: মহানবি (সা.) রমজানকে কী বলে আখ্যায়িত করেছেন?

উত্তর: মহানবি (সা.) রমজানকে সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন।

প্রশ্ন: ‘সালাত দ্বীন ইসলামের খুঁটি’—উক্তিটি কার?

উত্তর: ‘সালাত দ্বীন ইসলামের খুঁটি’—উক্তিটি মহানবি (সা.)-এর।

প্রশ্ন: সালাত মানুষের কী উপকার করে?

উত্তর: সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে।

প্রশ্ন: সাওম পালনের মূল উদ্দেশ্য কী?

উত্তর: সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।

প্রশ্ন: ‘জাকাত ইসলামের (ধনী-গরিবের মধ্যে) সেতুবন্ধ।’—উক্তিটি কে করেছেন?

উত্তর: ‘জাকাত ইসলামের (ধনী-গরিবের মধ্যে) সেতুবন্ধ।’ উক্তিটি করেছেন মহানবি (সা.)।

সিনিয়র শিক্ষক

প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা