ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট

১। আকাইদ শব্দের অর্থ কী?

ক. বিশ্বাস খ. ইমান

গ. আনুগত্য ঘ. বিশ্বাসমালা

২। আল্লাহ তাআলা ও রাসুল (সা.)-এর আনুগত্য করাকে কী বলে?

ক. ইমান খ. ইসলাম

গ. ইহসান ঘ. ইনসাফ

৩। ইমানের মূল বিষয় কয়টি?

ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

৪। তাওহিদ শব্দের অর্থ কী?

ক. একত্ববাদ খ. ভালো কাজ

গ. হক কাজ ঘ. অসত্ কাজ

৫। মানবজাতির জন্য জীবনবিধান প্রবর্তন করেন কে?

ক. নবিগণ খ. রাসুলগণ

গ. আল্লাহ ঘ. রাষ্ট্রপতি

৬। শরিয়ত শব্দের অর্থ কী?

ক. পথ খ. আদর্শ গ. দলিল ঘ. বাণী

৭। ‘কোনো কিছুই তার সদৃশ নয়’—আয়াত কোন সুরার?

ক. সুরা নূর খ. সুরা নিসা

গ. সুরা ফাহিতা ঘ. সুরা শুরা

৮। মানবজীবন কয়ভাবে বিভক্ত?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৯। আল কোরআন লিপিবদ্ধ করা সাহাবিদের কী বলা হয়?

ক. কাতিবুল কোরআন খ. কাতিবুস সুন্নত

গ. কাতিবে ওহি ঘ. কাতিবুল হাদিস

১০। ইয়ামামার যুদ্ধ কার বিরুদ্ধে পরিচালিত হয়?

ক. তোলায়হা খ. গোলাম আহমদ

গ. মুসায়লিমা ঘ. সাজাহ

১১। আখিরাত বিশ্বাসের ফলে মানুষ—

i. দায়িত্বশীল হয়

ii. সত্কর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা রাখে

iii. আত্মনির্ভরশীল হয়ে ওঠে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ. i ও iii

১২। আল্লাহ কোন সুরায় শরিয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন?

ক. সুরা ইব্রাহিম খ. সুরা মুল্ক

গ. সুরা হাশর ঘ. সুরা মায়িদা

১৩। ‘হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো’—এটা কার কথা?

ক. আল্লাহর খ. নবির

গ. শিক্ষকদের ঘ. পিতা-মাতার

১৪। আল্লাহর প্রতি আনুগত্যের সর্বোত্তম পন্থা—

ক. জিহাদ খ. রোজা

গ. নামাজ ঘ. জাকাত

১৫। ফরজ কাজ কয় প্রকার?

ক. এক খ. দুই গ. তিন ঘ. চার

১৬। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে—কোন সুরায় বর্ণিত হয়েছে?

ক. সুরা আনকাবুত খ. সুরা লাহাব

গ. সুরা ফালাক ঘ. সুরা নাস

১৭। হজের ওয়াজিব কয়টি?

ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

১৮। সাওমের মৌলিক উদ্দেশ্য কোনটি?

ক. ইমান খ. ধৈর্য ধারণ

গ. তাকওয়া ঘ. সাওয়াব

১৯। কোনটি ইসলামের বুনিয়াদ?

ক. জাকাত খ. জিহাদ

গ. ইমান ঘ. ভদ্রতা

২০। আখলাক শব্দের অর্থ কী?

ক. ব্যবহার খ. চরিত্র

গ. আচরণ ঘ. সুন্দর ব্যবহার

২১। আমানতের খিয়ানত করা কার চিন্তা?

ক. ফাসিকের খ. কাফিরের

গ. মুনাফিকের ঘ. মিথ্যাবাদীর

২২। যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়—বাণীটি কার?

ক. মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর

খ. হজরত আবু বকর (রা.)-এর

গ. হজরত ওমর (রা.)-এর

ঘ. হজরত আলী (রা.)-এর

২৩। কোনটি সত্কর্ম খেয়ে ফেলে?

ক. হিংসা খ. গিবত গ. মিথ্যা ঘ. প্রতারণা

২৪। কিসের মাধ্যমে প্রকৃত দেশপ্রেম প্রমাণিত হয়?

ক. মানবসেবায় খ. মানুষের ভালোবাসায়

গ. সার্বভৌমত্ব রক্ষায়

ঘ. দেশের প্রতি কর্তব্য পালন

২৫। মহানবি (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?

ক. ৬১২ খ. ৬২২ গ. ৬২৫ ঘ. ৬৩২

২৬। ‘অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ’—কার বাণী?

ক. আল্লাহর খ. রাসুলের

গ. হজরত আয়েশা (রা.)-এর

ঘ. হজরত ফাতেমা (রা.)-এর

২৭। বায়তুল মাল কী?

ক. মালগুদাম খ. টাঁকশাল

গ. রাষ্ট্রীয় কোষাগার

ঘ. একটি মসজিদের নাম

২৮। কোন যুদ্ধের সময় হজরত আবু বকর (রা.) তাঁর সব সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন?

ক. তাবুক খ. বদর গ. ওহুদ ঘ. আহজাব

২৯। মহানবি (সা.) হজরত আলী (রা.)-কে কেন জুলফিকার উপহার দিয়েছিলেন?

ক. শৌর্যবীর্যের জন্য খ. সাহসের জন্য

গ. বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য

ঘ. কামুস দুর্গ জয়ের জন্য

৩০। হজরত আলী (রা.)-কে কিসের দরজা বলে রাসুল (সা.) আখ্যায়িত করেছিলেন?

ক. জ্ঞানের দরজা খ. বাড়ির দরজা

গ. কাবার দরজা ঘ. মসজিদের দরজা

সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয়, ঢাকা

উত্তর

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৭

গতকাল প্রকাশিত বাংলা ১ম পত্রের উত্তর

১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. ৩০. ঘ