ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
প্রশ্ন: ইমান অর্থ কী?
উত্তর: ইমান অর্থ বিশ্বাস স্থাপন।
প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে?
উত্তর: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি বিশ্বজগতের মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা।
প্রশ্ন: আমাদের দীনের নাম কী?
উত্তর: আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সব বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।
প্রশ্ন: আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর: আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ বলে আল্লাহর শোকর আদায় করব।
প্রশ্ন: আখিরাত মানে কী?
উত্তর: আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।
প্রশ্ন: ইমান কাকে বলে?
উত্তর: শরিয়তের যাবতীয় বিষয়, বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করাকে ইমান বলে।
প্রশ্ন: ইমানের ফল কী?
উত্তর: মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলাই হলো ইমানের ফল।
প্রশ্ন: ইমান মানুষকে কোন পথে পরিচালিত করে?
উত্তর: ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে।
প্রশ্ন: বিশ্বপ্রকৃতির স্রষ্টা কে?
উত্তর: বিশ্বপ্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ।
প্রশ্ন: সব গুণের আধার কে?
উত্তর: আল্লাহ তায়ালা সব গুণের আধার। সব গুণ তাঁর কাছে পূর্ণমাত্রায় বিদ্যমান।
প্রশ্ন: আসমাউল হুসনা কাকে বলে?
উত্তর: মহান আল্লাহ তায়ালার অনেক সুন্দর নাম আছে। এগুলোকে আসমাউল হুসনা বলে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর