ইসলাম ও নৈতিক শিক্ষা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: আল্লাহু বাসিরুন অর্থ কী?
উত্তর: আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা।
প্রশ্ন: আল্লাহু কাদিরুন অর্থ কী?
উত্তর: আল্লাহু কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান।
প্রশ্ন: আল্লাহু হালিমুন অর্থ কী?
উত্তর: আল্লাহু হালিমুন অর্থ আল্লাহ অতি সহনশীল।
প্রশ্ন: আল্লাহ সামিউন অর্থ কী?
উত্তর: আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রোতা।
প্রশ্ন: সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল কে?
উত্তর: মহান আল্লাহ তায়ালা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও অতি সহনশীল।
প্রশ্ন: কে একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী?
উত্তর: মহান আল্লাহ একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী।
প্রশ্ন: ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’—উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’—উক্তিটি করেছেন আল্লাহ তায়ালা।
প্রশ্ন: আল্লাহ তায়ালার আনুগত্যের নাম কী?
উত্তর: আল্লাহ তায়ালার আনুগত্যের নাম ইসলাম।
প্রশ্ন: ইসলাম কী?
উত্তর: আল্লাহ তায়ালার আনুগত্য করার নামই ইসলাম।
প্রশ্ন: বিশুদ্ধ পানি কে জোগান দেন?
উত্তর: পরম করুণাময় আল্লাহ পানিচক্রের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানির জোগান দিয়ে চলেছেন।
প্রশ্ন: মুমিন কাকে বলে?
উত্তর: যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন।
প্রশ্ন: পৃথিবীতে পানির সর্ববৃহত্ আধার কোনটি?
উত্তর: পৃথিবীতে পানির সর্ববৃহত্ আধার হলো সাগর, মহাসাগর।
প্রশ্ন: ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস কী?
উত্তর: তওহিদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর