ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: কিয়ামত কী?
উত্তর: মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না, সেদিন আল্লাহ এই বিশ্বজগত্ এবং সবকিছু ধ্বংস করে দেবেন। একেই বলে কিয়ামত।
প্রশ্ন: হাশর কাকে বলে?
উত্তর: বিশ্বজগত্ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। একে বলা হয় হাশর।
প্রশ্ন: মিযান কী?
উত্তর: হাশরের দিন মানুষের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে মিযান বলে।
প্রশ্ন: জান্নাত কী?
উত্তর: জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান।
প্রশ্ন: জাহান্নাম কী?
উত্তর: জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান।
প্রশ্ন: জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে?
উত্তর: জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের সব পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রশ্ন: আখিরাত অর্থ কী?
উত্তর: আখিরাত অর্থ পরকাল।
প্রশ্ন: আখিরাত বলতে আমরা কী বুঝি?
উত্তর: আখিরাত বলতে আমরা মৃত্যুর পরবর্তী জগেক বুঝি।
প্রশ্ন: একজন মুসলিমের চরিত্রে কী থাকবে?
উত্তর: একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়।
প্রশ্ন: কোন দিন প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে?
উত্তর: কিয়ামতের দিন প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে।
প্রশ্ন: সত্য ও ন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় কে মনে করে?
উত্তর: একজন মুসলিম।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর