ইসলাম ও নৈতিক শিক্ষা
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরঅধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও শূন্যস্থান পূরণ দেওয়া হলো। বহুনির্বাচনী প্রশ্নোত্তর।১। আমাদের পালনকর্তা কে?ক. আব্বা-আম্মা খ. আল্লাহ তায়ালা গ. ডাক্তার ঘ. পীর-মুর্শিদউত্তর: খ. আল্লাহ তায়ালা।২। আল আসমাউল হুসনা বলা হয় কাকে?ক. মানুষের গুণাবলিকে খ. ফেরেশতার গুণাবলিকে গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে ঘ. নবীগণের গুণাবলিকেউত্তর: গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে। ৩। খালিক শব্দের অর্থ কী?ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালুউত্তর: খ. সৃষ্টিকর্তা। ৪। বাসিরুন শব্দের অর্থ কী?ক. সর্বশ্রোতা খ. সহনশীল গ. সর্বশক্তিমান ঘ. সর্বদ্রষ্টাউত্তর: ঘ. সর্বদ্রষ্টা।৫। সামিউন শব্দের অর্থ কী?ক. সব শোনেন খ. সব জানেন গ. সব দেখেন ঘ. অতিসহনশীলউত্তর: ক. সব শোনেন।৬। সর্বশেষ নবীর নাম কী?ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত ঈসা (আ.) গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত মূসা (আ.)উত্তর: গ. হজরত মুহাম্মদ (সা.)।৭। কাদিরুন শব্দের অর্থ কী?ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তাউত্তর: ক. সর্বশক্তিমান। শূন্যস্থান পূরণ করো।১। আনুগত্যের জন্য—প্রয়োজন।উত্তর: আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।২। আল্লাহ তায়ালার গুণে —গুণান্বিত করতে হবে। উত্তর: আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। ৩। আল্লাহ তায়ালা আমাদের—। উত্তর: আল্লাহ তায়ালা আমাদের রব । ৪। আমরা একমাত্র আল্লাহ তায়ালার— করবো। উত্তর: আমরা একমাত্র আল্লাহ তায়ালার ইবাদত করবো। ৫। আমরা কথা দিয়ে—রাখব ।উত্তর: আমরা কথা দিয়ে কথা রাখব ।৬। ঈমান শব্দের অর্থ—। উত্তর: ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস । ৭। আকীদা শব্দের বহুবচন—।উত্তর: আকীদা শব্দের বহুবচন আকাঈদ ।৮। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে—।উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান।৯। হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার—রাসূল।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল।১০। ফেরেশতাগণ আল্লাহর—পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।উত্তর: ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।১১। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী—পারে না।উত্তর: অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না।১২। আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ তাআলা অতি—।উত্তর: আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল।