ইসলাম ও নৈতিক শিক্ষা
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরঅধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ম অধ্যায়ের নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী?উত্তর: মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো—কবর: কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কবরে পুণ্যবানেরা শান্তি পাবে আর যারা খারাপ কাজ করবে, তারা শাস্তি পাবে।কিয়ামত: মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে, আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না, সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সবকিছু ধ্বংস করে দেবেন। একেই বলে কিয়ামত।হাশর: বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তায়ালা সবাইকে পাপ-পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। একে বলা হয় হাশর।মিজান: হাশরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে। যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিজান। মিজান অর্থ পরিমাপ যন্ত্র।জান্নাত ও জাহান্নাম: জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। পৃথিবীতে যারা ইমানদার, ভালো ছিল, তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে। সেখানে আছে উত্তম খাদ্য, পানীয় এবং সুন্দর বাগান ও ফলফলারি।জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ইমান আনেনি, ভালো কাজ করেনি, তারা সেখানে চিরদিন বাস করবে।প্রশ্ন: একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য লেখো।উত্তর: একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ১০টি বাক্য নিচে উল্লেখ করা হলো—১. একজন মুসলমান সব সময় মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে।২. একজন মুসলিম সব সময় খারাপ আলোচনা শোনা থেকে নিজের কানকে দূরে রাখবে।৩. একজন মুসলমান কারও প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে।৪. একজন মুসলমান সব সময় মিথ্যা কথা বলা থেকে সে জিহ্বাকে হেফাজত রাখবে।৫. একজন মুসলমান সব সময় হারাম খাবার খাবে না।৬. একজন মুসলমান সব সময় জুলুম ও অন্যায়কে ঘৃণা করবে।৭. একজন মুসলিম মিথ্যার সামনে মাথা নত করবে না।৮. একজন মুসলিমের চরিত্রে থাকবে সততা ও মহত্ত্বের সমাবেশ।৯. একজন মুসলিম সত্য ও ন্যায়কে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে। ১০. একজন মুসলিম সব সময় আল্লাহ তাআলার আদেশ-নিষেধ মেনে চলবে।প্রশ্ন: মুমিন কাকে বলে? ঈমানের ফল কী?উত্তর: যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং মনেপ্রাণে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন।ঈমানের ফল হলো মানুষকে আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। মন্দ অভ্যাস ও খারাপ কাজ হতে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সব সময় মনে রাখেন যে তাঁকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের হিসাব চাইবেন। এ জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। ফলে আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসেবে গড়ে ওঠেন।