ইসলাম ও নৈতিকশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২

প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

প্রশ্ন: ইবাদত মানে কী?
উত্তর : ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা।
প্রশ্ন: আল্লাহ তায়ালা আমাদের কী আদেশ করেছেন?
উত্তর : আল্লাহ তায়ালা সত্য ও ন্যায় কথা বলার জন্য আদেশ করেছেন।
প্রশ্ন: আমাদের কর্তব্য কী?
উত্তর : আমাদের কর্তব্য হলো মহানবি (সা.)-এর দেখানো পথে চলা।
প্রশ্ন: জান্নাতের চাবি কোনটি?
উত্তর : জান্নাতের চাবি হলো সালাত।
প্রশ্ন: ইবাদত কাকে বলে?
উত্তর : ইবাদত আরবি শব্দ। এর অর্থ হলো আনুগত্য, দাসত্ব, বন্দেগি ইত্যাদি। ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সব কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।
প্রশ্ন: আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
উত্তর : আমরা আল্লাহর বান্দা। তাঁর ওপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র আল-কুরআনে বলেছেন, ‘জিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’
প্রশ্ন: ইসলামের রুকন কয়টি ও কী কী?
উত্তর : ইসলাম আল্লাহ তায়ালা মনোনীত একমাত্র জীবনব্যবস্থা। ইসলামের রুকন পাঁচটি। যথা: ১. ইমান আনয়ন করা, ২. সালাত আদায় করা, ৩. জাকাত প্রদান করা, ৪. হজ পালন করা ও ৫. রমজানের সাওম পালন করা।
প্রশ্ন:পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো।
উত্তর : সালাত একটি মৌলিক ও ফরজ ইবাদত। এটি ইসলামের দ্বিতীয় রুকন। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরাজ। পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ১. ফজর, ২. জোহর, ৩. আসর, ৪. মাগরিব ও ৫. এশা।
প্রশ্ন: সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?
উত্তর : দিনের সব সময় সালাত আদায় করা যায় না। সালাত আদায়ে কতিপয় নিষিদ্ধ সময় রয়েছে। সালাতের নিষিদ্ধ সময় হলো: ১. ঠিক সূর্যোদয়ের সময়, ২. ঠিক দ্বিপ্রহরের সময় ও ৩. সূর্যাস্তের সময়।
প্রশ্ন: মুসাফির কাকে বলে?
উত্তর : মুসাফির আরবি শব্দ। এর অর্থ সফরকারী বা ভ্রমণকারী। কোনো ব্যক্তি তিন দিনের রাস্তা বা কমপক্ষে ৪৮ মাইল দূরে গমনের নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে।
প্রশ্ন: আহকাম কাকে বলে?
উত্তর : সালাতের প্রস্ত্ততিমূলক কিছু কাজ রয়েছে। সালাতের প্রস্ত্ততিমূলক এসব কাজ বা সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে, সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে।
প্রশ্ন: আরকান কাকে বলে?
উত্তর : সালাত আদায়কালে আমরা কতিপয় ফরজ পালন করি। সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক