ইসলাম ও নৈতিকশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৪
প্রশ্ন: কুরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে কেন?
উত্তর: মহানবি (সা.)-এর কওমের বা জাতির ভাষা ছিল আরবি। তাই কুরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে।
প্রশ্ন: মাখরাজ বলতে কী বোঝায়?
উত্তর: মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা। আরবি ভাষায় শব্দ উচ্চারণ করার সময় আমাদের মুখের একেক জায়গা থেকে একেকটি হরফ উচ্চারিত হয়। উচ্চারিত হওয়ার এমন সব স্থানকে মাখরাজ বলে।
প্রশ্ন: ওয়াকফ অর্থ কী?
উত্তর: ওয়াকফ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ থামা, বিরতি দেওয়া।
প্রশ্ন: ওয়াকফ জানতে হবে কেন?
উত্তর: কুরআন মজিদ তিলাওয়াতের সময় যথাস্থানে না থামলে বাক্যের অর্থের বিকৃতি ঘটে। আবার কোথাও কোথাও অর্থ একেবারে উল্টে যায়। তাই সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য ওয়াকফ জানতে হবে।
প্রশ্ন: ‘আমি কুরআন মজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি।’—উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন মহান আল্লাহ তায়ালা।
প্রশ্ন: কুরআন মজিদের আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে কেন?
উত্তর: কুরআন মজিদের আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে শুদ্ধ তিলাওয়াতের জন্য।
প্রশ্ন: গুন্নাহর গুরুত্ব অপরিসীম কেন?
উত্তর: কুরআন মজিদ তিলাওয়াতের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণের জন্য গুন্নাহর গুরুত্ব অপরিসীম।
সিনিয়র শিক্ষক