ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করেন সম্রাট জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করব। অধ্যায়-১১ ১. কুমিল্লা জেলা শহরের প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। —অ২. মহাস্থানগড় প্রাচীন মুসলিম সভ্যতার ধ্বংসাবশেষ। —অ৩. ১৫ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। —শু৪. পাহাড়পুর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। —শু৫. পরী বিবির সমাধিসৌধের মাঝখানে অবস্থিত কবরটি সোনা দিয়ে বাঁধানো। —অ৬. নিচু এলাকা বলে সোনারগাঁওকে ভাটি অঞ্চল বলা হতো। —শু৭. সাম্প্রতিক খননকাজের ফলে মহাস্থানগড়ে ২৮টি নির্মাণ স্তর উন্মোচিত হয়েছে। —অ৮. ময়নামতিতে খননকাজ চালিয়ে গন্ধেশ্বরীর মন্দির পাওয়া গেছে। —অ৯. মহাস্থানগড়ে সমাজ ও সভ্যতার উত্থান, সমৃদ্ধি ও পতনকাল হচ্ছে খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে ১৫শ খ্রিষ্টাব্দ পর্যন্ত। —অ১০. বাংলার বারোভূঁইয়াদের নেতা ঈসা খানের পুত্রের নাম ছিল মুসা খান। —শুঅধ্যায়-১২১. বাংলায় মধ্যযুগের সূত্রপাত হয় ১৩ শতকের সূচনায় মুসলিম শাসনের শুরু থেকে। —শু২. পারস্যের কবি হাফিজের সঙ্গে গিয়াসউদ্দিন আজম শাহের পত্রযোগাযোগ ছিল। —শু৩. আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরউদ্দিন মুবারক শাহের রাজত্বকালে সোনারগাঁয় আসেন। —শু৪. আলাউদ্দিন হোসেন শাহ একজন অত্যাচারী সুলতান ছিলেন।—অ৫. হাবশি শাসন ছয় বছর টিকেছিল। —শু ৬. বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন ফখরউদ্দিন মুবারক শাহ। —অ ৭. শের শাহের প্রতিষ্ঠিত রাজবংশের নাম শাহ বংশ। —অ৮. পলাশীর যুদ্ধ ১৮৫৭ সালে সংঘটিত হয়েছিল।—অ৯. নবাব শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত। —শু১০. মোগল আমলে প্রাথমিক শিক্ষা আরবি ভাষাতেই হতো। —অ১১. সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে সুবাদার নিয়োগ করে বাংলায় পাঠান। —শু১২. দাউদ খান কররানী ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে পরাজিত ও নিহত হন। —শু১৩. বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ এত দ্রুত পরিচালনা করেছিলেন যে মাত্র ১৭ জন সঙ্গী তাঁর সঙ্গে আসতে পেরেছিল।—অ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল