ইসলাম শিক্ষা
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা অধ্যায়-৩শূন্যস্থান পূরণ করো১. প্রত্যেক মানুষেরই—আছে।উত্তর: প্রত্যেক মানুষেরই বিবেক আছে।২. হজরত মুহাম্মদ (সা.) বললেন, সবচেয়ে মূল্যবান দান —।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) বললেন, সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র।৩. ইসলামের বিধান হলো সবার সঙ্গে—করা।উত্তর: ইসলামের বিধান হলো সবার সঙ্গে ভালো ব্যবহার করা।৪. আমরা—কষ্ট দেব না।উত্তর: আমরা জীবজন্তুকে কষ্ট দেব না।৫. আমরা—গ্রহণ করে বেঁচে থাকি।উত্তর: আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি।৬. —একটি মহৎ গুণ।উত্তর: ক্ষমা একটি মহৎ গুণ।৭. —আশরাফুল মাখলুকাত।উত্তর: মানুষ আশরাফুল মাখলুকাত।৮. আশরাফুল মাখলুকাত মানে—।উত্তর: আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা।৯. রান্না শেষে—বন্ধ রাখা দরকার।উত্তর: রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা দরকার।১০. নিশ্চয়ই আল্লাহ তাআলা—পছন্দ করেন না।উত্তর: নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না।১১. আল্লাহ তাআলা মানুষকে—হিসেবে মনোনীত করেছেন।উত্তর: আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে মনোনীত করেছেন।১২. অন্যদের—সহযোগিতা করতে হবে।উত্তর: অন্যদের ভালো কাজে সহযোগিতা করতে হবে।১৩. — ও — মানুষের মহৎ গুণ।উত্তর: সততা ও সত্যবাদিতা মানুষের মহৎ গুণ।১৪. —সব সময় সবকিছু দেখছেন।উত্তর: আল্লাহ তাআলা সব সময় সবকিছু দেখছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল