ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১। কী করলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পাব?(ক) সমাজসেবা (খ) পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে ইবাদত করলে(গ) বৈরাগ্যবাদ গ্রহণ করলে(ঘ) আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশিত পথে দায়িত্ব ও কর্তব্য পালন করলে২। ইসলামের শত্রুদের মূল লক্ষ্য কোনটি?(ক) প্রচার মাধ্যমের সাহায্যে ইসলামকে হেয় প্রতিপন্ন করা(খ) মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে রাখা(গ) ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা (ঘ) মুসলমানদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া৩। রোমীয় বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করার জন্য হজরত উসমান (রা.) কী দান করেন?(ক) এক হাজার দিনার (খ) এক হাজার উট (গ) এক হাজার ঘোড়া (ঘ) এক হাজার তলোয়ার৪। ধূমপানের ফলে নির্গত ধোঁয়া কীভাবে আমাদের ক্ষতি করে?i. চারপাশের বায়ু দূষিত করে ii. পানি দূষিত করে iii. খাদ্য দূষিত করেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii৫। আল-কোরআনে বিশ্বমানবের ইহকাল ও পরকালের সামগ্রিক কল্যাণের পথপ্রদর্শক। কারণ—i. এতে অতীতের পয়গম্বরগণের কার্যকলাপ ও কৃতিত্বের নিখুঁত বিবরণ রয়েছে ii. এটি একটি সর্বজনীন, শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধানiii. এতে সৃষ্টি বৈচিত্র্যের বৈজ্ঞানিক মত উদঘাটিত হয়েছেকোনটি সঠিক? (ক) i (খ) ii এবং iii (গ) i এবং iii (ঘ) i, ii এবং iii৬। কোন গ্রন্থটিকে ইউনানি ও জারবি চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা হয়?(ক) কিতাবুল মানাজির (খ) ফিরদাউস আল-হিকমাহ ফিততিব(গ) আল-জুদারি ওয়াল হাসবাহ (ঘ) কানুন ফিততিব৭। বালক হজরত মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন—i. দরিদ্রদের সাহায্য করার জন্য ii. পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্যiii. সাংসারিক সহযোগিতার জন্য কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii এবং iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় তিনি বারবার মক্কার দিকে, কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন।৮। দেশপ্রেমিক হিসেবে তোমার করণীয় কী?i. বিদেশে বাড়িঘর তৈরি করা ii. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকারiii. দেশের মানুষকে ভালোবাসা কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i এবং iii৯। আল-হাদিসে আছে, ‘যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য রয়েছে জান্নাত।’ এর দ্বারা কী প্রকাশ পেয়েছে?(ক) দেশপ্রেম (খ) বিনিদ্র রজনী যাপন (ঘ) কর্তব্যপরায়ণতা (ঘ) সততা১০। মসজিদে নববীর উত্তর-পূর্বদিকে উঁচু স্থানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার নাম কী ছিল?(ক) দারুল আরকাম (খ) সুফফা (গ) মাদরাসাতুন নবী (ঘ) বায়তুল ইলম১১। ‘দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি’—কোন হাদিসগ্রন্থ থেকে সংকলিত?(ক) সহিহ আল-বুখারি (খ) সহিহ আল-মুসলিম (গ) জামে তিরমিজি (ঘ) সুনানে আবু দাউদ ১২। সরকার কীভাবে মাদকের প্রতিকার ও প্রতিরোধ করতে পারে?(ক) স্নেহ মমতা দিয়ে কাজে রেখে (খ) বেকার ভাতা চালু করে (গ) ওয়াজ। নসিহত ও উপদেশের মাধ্যমে (ঘ) কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে১৩। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের আগে মানুষের আচার-আচরণ বর্বর ও মানবতাবিরোধী ছিল কেন?i. দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার বিধান ভুলে গিয়েছিল ii. আল্লাহ তাআলা ও নবী-রাসূলগণের বিধান ও আদর্শ ভুলে গিয়েছিল iii. নবী-রাসূলগণের আদর্শ ভুলে গিয়েছিল কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii এবং iii১৪। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্র কোন কোন সমস্যার সম্মুখীন হয়?i. মিথ্যা নবুওয়্যাতের দাবি করে ii. যাকাত দিতে অস্বীকৃতি জানায় iii. ইসলাম ত্যাগ করে কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii এবং iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।প্রাক-ইসলামি যুগে আরবের মানুষ আল্লাহ তাআলার বিধান ও নবী-রাসূলদের আদর্শ ভুলে গিয়ে নানা ধরনের পাপ কাজে জড়িয়ে পড়ে। তারা আল্লাহর ইবাদত বন্দেগি না করে বিভিন্ন দেব-দেবীর পূজা করতে থাকে। ফলে আরব দেশে নেমে আসে অরাজকতা ও বিশৃঙ্খলা।১৫। বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা থেকে আরববাসীর ফিরিয়ে আনার জন্য আবির্ভাব হয়—(ক) আল-কোরআনে (খ) ফেরেশতাদের (গ) নবী হজরত মুহাম্মদ (সা.)-এর (ঘ) মহান শাসকের১৬। নিচের কোন তথ্যটি প্রাক ইসলাম আরবের নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।(ক) যোগ্য অধিকার থেকে বঞ্চিত করা হতো না (খ) নারীরা পণ্যের ন্যায় কেনাবেচা হতো(গ) মৃত্যুর পর স্বামীর সম্পত্তিতে অধিকার ছিল (ঘ) কোনটিই নয়নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও।মুস্তাফিজ নিয়মিত নামাজ আদায় করে। সে দিনরাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দেওয়া জীবন-বিধানের ওপর অবিচল থাকার অনুপ্রেরণা লাভ করে। শরিয়তের অনুমোদিত কোনো কারণ ছাড়া কোনো অবস্থাতেই সে নামাজ ত্যাগ করে না।১৭। নিয়মিত নামাজ আদায়ের মধ্য দিয়ে মুস্তাফিজ—i. আল্লাহ তাআলার আইন মেনে চলার উৎসাহ পায় ii. অশ্লীল ও খারাপ থেকে বিরত থাকার অনুপ্রেরণা লাভ করে iii. নিজেকে অহঙ্কারী হিসেবে চিহ্নিত করে কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii এবং iii১৮। নামাজকে মুমিনের মিরাজ বলা হয় কেন?(ক) নামাজে আল্লাহ তাআলার আনুগত্য ঘোষণা করা হয় (খ) নামাজে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ পায় (গ) পাপ অশ্লীলতা থেকে দূরে থাকা যায় (ঘ) আল্লাহ তাআলার সঙ্গে মুমিনের সরাসরি সাক্ষাৎ ঘটে১৯। ইসলামের দৃষ্টিতে নারীকে কীভাবে কাজ করার কথা বলা হয়েছে?i. আন্তরিকভাবে ii. ঘরেই বসে iii. শালীনতা বজায় রেখেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i এবং iii২০। একজন মানুষের উচিত—i. গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়া ii. সামর্থ্য অনুসারে গরিবের সাহায্য করা iii. নিজের সব ধনসম্পদ বিলিয়ে দেওয়াকোনটি সঠিক? (ক) i ও ii (খ)i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii এবং iii# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল