ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জনাব আতিক ও সামি দুই ঈমানদার প্রতিবেশী। তাঁরা উভয়ে ইসলামের সব বিধান মেনে চলার পাশাপাশি জনহিতকর কাজে সময় ব্যয় করেন। জনাব আতিক গত বর্ষার মৌসুমে রাস্তার ধারে ধারে এক হাজার ফলদ ও দুই হাজার বনজ গাছ রোপণ করেন। অপরপক্ষে, জনাব সামি পবিত্র রমজান মাসে ভেজাল পরিহার করে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করলে অগণিত লোক তাঁর বিক্রয়কেন্দ্রে ভিড় জমায়।প্রশ্ন: ক. ঈমানের বহিঃপ্রকাশ কী?প্রশ্ন: খ. ঈমানের সর্বশেষ মূল বিষয়টি বর্ণনা করো।প্রশ্ন: গ. জনাব আতিকের কাজটি কী রূপ? সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. রমজান মাসে জনাব সামির পদক্ষেপটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে মূল্যায়ন করো।উত্তর: ক. ঈমানের বহিঃপ্রকাশ হলো ইসলাম।উত্তর: খ. ঈমানের সর্বশেষ মূল বিষয় হলো মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস।ইহকালে কে, কী কাজ করেছে পরকালে তার জবাবদিহির জন্য হাশরের ময়দানে সবাইকে হাজির করা হবে। সেখানে সাক্ষ্য-প্রমাণ নিয়ে বিচার করা হবে। একে বলে পুনরুত্থান। মুমিন হতে হলে অন্য ছয়টি বিষয়ের সঙ্গে এ বিষয়েও পূর্ণ ঈমান পোষন করতে হবে।উত্তর: গ. জনাব আতিক বর্ষা মৌসুমে রাস্তার ধারে এক হাজার ফলদ ও দুই হাজার বনজ গাছ রোপণের যে কাজটি করেছেন, তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনহিতকর কাজ।এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের পুষ্টি ও আসবাবগত চাহিদা পূরণের ব্যবস্থা হয়েছে। ব্যক্তিগতভাবে জনাব আতিকও এতে আর্থিক দিক দিয়ে যেমন, তেমনি ধর্মীয় দিক থেকেও লাভবান হয়েছেন। কারণ, তাঁর এ গাছ সমাজের মানুষের এবং অন্যান্য মানবেতর প্রাণীর নানা রকম উপকার নিশ্চিত করেছে। পাখি গাছগুলোতে বাসা তৈরি করেছে। সেখান থেকে খাবারও সংগ্রহ করেছে। তৃণভোজী ও অন্যান্য পশুখাদ্য ও আশ্রয়ের ক্ষেত্রে গাছগুলো থেকে উপকার পেয়েছে। গাছগুলো বেঁচে থেকে যত দিন এভাবে মানুষ ও পশুপাখির উপকার করবে, তত দিন জনাব আতিক এগুলো থেকে সাদকার সওয়াব লাভ করবেন। কারণ, মহানবী (সা.) বলেছেন, ‘মুসলিম যদি গাছ লাগায় বা ফসল উৎপাদন করে আর সেখান থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা ব্যক্তির জন্য সাদকা হয়ে যায়।’ (বুখারি ও মুসলিম)জনাব আতিকের কাজটি সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এ কাজ পবিত্র, এতে লজ্জার কিছু নেই। এর দ্বারা সবাই উপকৃত হয় বলে হাদিসে এসব কাজের প্রতি উৎসাহিত করা হয়েছে।গাছ লাগানো মানব সমাজের জন্য খুবই উপকারী ও হিতকর বলে তা আল্লাহ ও তাঁর রাসূল (সা.) পছন্দ করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল