ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: আকিকা কাকে বলে?উত্তর: সন্তান জন্মগ্রহণ করার পর সপ্তম দিনে সন্তানের নাম রাখা হয়। সন্তানের মঙ্গলের জন্য যে পশু কোরবানি করা হয়, তাকেই আকিকা বলে। আকিকা করলে সন্তানের বিপদাপদ দূর হয়। তবে আকিকা করতে না পারলে কোনো দোষ নেই। আকিকার গোশত সবাই খেতে পারে। এক অংশ গরিবদের মধ্যে বণ্টন করে দিতে হয়। প্রশ্ন: জাকাত কী?উত্তর: ‘জাকাত’ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে তৃতীয়। এর অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা সালাত-সাওম যেমন আমাদের ওপর ফরজ করেছেন, জাকাতও ঠিক তেমনিভাবে ফরজ করেছেন। যাকাতের মাধ্যমে মুসলমানদের মধ্যে ত্যাগের মনোভাব সৃষ্টি হয়। আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। ধনীরা পরিবদের প্রাপ্য অংশ দিয়ে দেবে। এরই নাম জাকাত। যদি কোনো ব্যক্তির কাছে প্রয়োজনীয় খরচাদির পর এক বছর পর্যন্ত এক নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ। নেসাব পরিমাণ সম্পদের ৪০ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। জাকাত গরিবদের অধিকার। জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সালাত আদায় কর এবং জাকাত দাও।’ প্রশ্ন: জাকাতের নেসাব বলতে কী বোঝ?উত্তর: জাকাতের আভিধানিক অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধি, বৃদ্ধি। শরিয়তের পরিভাষায়, ধনী মুসলমানদের প্রয়োজনের অতিরিক্ত ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে জাকাত বলা হয়। জাকাত ইসলামের পাঁচটি রুকনের মধ্যে অন্যতম। জাকাত দেওয়া ফরজ। জাকাতের নেসাব: যদি কোনো ব্যক্তির কাছে প্রয়োজনীয় খরচের পর এক বছর পর্যন্ত এক নেসাব বা সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা এর সমপরিমাণ মূল্যের অন্য সম্পদ থাকে, তবে সেই ব্যক্তির ওপর জাকাত ফরজ। নেসাব মানে নির্ধারিত পরিমাণ। নেসাব পরিমাণ সম্পদের ৪০ ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। এ হিসাবে প্রতি ১০০ টাকার জাকাত হয় আড়াই টাকা। আর প্রতি হাজারে হয় ২৫ টাকা। আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটা অংশ নির্ধারণ করে রেখেছেন। ধনীরা গরিবদের প্রাপ্য অংশ দিয়ে দেবে। এটা গরিবদের অধিকার।প্রশ্ন: কাদের জাকাত দেওয়া যাবে?উত্তর: যাদের জাকাত দেওয়া যাবে: আল কোরআনে উল্লেখ আছে, শুধু আট শ্রেণীর লোকদের জাকাত দেওয়া যাবে। তারা হলো— ১. অভাবগ্রস্ত ২. সম্বলহীন ৩. ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি ৪. মুক্তিকামী দাস ৫. ঋণগ্রস্ত ৬. অসহায় প্রবাসী বা পথিক ৭. আল্লাহর পথে অর্থা ৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তিবর্গ ৮. যাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ।প্রশ্ন: ঠিকমতো জাকাত দিলে কী সুফল পাওয়া যায়? উত্তর: জাকাতের সুফল: ১. ঠিকমতো জাকাত দিলে আল্লাহ তাআলা খুশি হন, সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায়। ২. ধনী ও গরিবদের বৈষম্য দূর হয়। ৩. সমাজে শান্তি স্থাপিত হয়। ৪. যাকাত পেলে গরিবেরা তা নিজের কাজে লাগাতে পারে, ব্যবসা-বাণিজ্য করতে পারে। ৫. সমাজের সম্পদ বৃদ্ধি পায়। ফলে সামাজিক উন্নতি সাধিত হয়। প্রশ্ন: রোজা বলতে কি বোঝ?উত্তর: রোজা মানে ‘সাওম’। এর অর্থ বিরত থাকা। ইসলামের পাঁচটি রুকনের মধ্যে ‘সাওম’ বা রোজা একটি রুকন। সুবহ সাদিকের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং আরও কিছু কাজ থেকে বিরত থাকার নামই সাওম বা রোজা। এ সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।’প্রশ্ন: রোজা রাখলে কী উপকার হয়।উত্তর: রোজার অনেক উপকারিতা রয়েছে। রোজা রাখার উপকারিতা নিম্নরূপ—১. রোজা রাখলে মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহভীতি পয়দা হয়; ২. পাপ থেকে বিরত থাকা যায়। ৩. দুঃখী মানুষের কষ্ট অনুভব করা যায়;৪. দুঃখী মানুষকে সাহায্য করার শিক্ষা পাওয়া যায়;৫. পানাহারে নিয়মানুবর্তিতা সৃষ্টি হয়। ৬. পাকস্থলী ঠিকমতো কাজ করতে পারে;৭. এতে অনেক রোগ-ব্যাধি দূর হয়; ৮. স্বাস্থ্য ভালো হয়।