ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১ ২২। ইসলামের মৌলিক বিশ্বাস কয়টি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত?ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি২৩। ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তাঁর সঙ্গে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না। তা ছাড়া অন্য যেকোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন’—এটি আল-কোরআনের কোন সূরার অন্তর্গত?ক. সূরা আন-নিসা খ. সূরা আল-বাকারা গ. সূরা আলে ইমরান ঘ. সূরা আল-আম্বিয়া২৪। যে ব্যক্তি মুখে ইসলামের স্বীকৃতি আর অন্তরে কুফরি ভাব গোপন রাখে, তাকে কী বলে?ক. মুশরিক খ. কাফির গ. মুনাফিক ঘ. নিফাক২৫। হযরত ইবরাহীম (আ.)-এর ওপর কয়টি সহীফা নাজিল হয়েছিল?ক. ৮টি খ. ১০টি গ. ২৪টি ঘ. ১২টি২৬। হাশরের দিনে দুনিয়ার কাজকর্মের হিসাব হবে কাদের?ক. মানুষ খ. জ্বিন গ. মানুষ ও জ্বিন ঘ. খারাপ মানুষ২৭। আল্লাহ তাআলা বলেছেন, ‘আমার নেক বান্দাদের জন্য (জান্নাতে) এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানবহূদয় কল্পনাও করতে পারেনি।’- এ কথা কোথায় উল্লেখ আছে? ক. আল-কোরআনে খ. হাদিসে কুদসিতে গ. ইনিজলে ঘ. তাওরাতে২৮। আল-কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এর ভাষা চমৎকার, অতুলনীয় ও জীবন্ত। এ গ্রন্থকে তুমি কীভাবে মূল্যায়ন করো?ক. এ গ্রন্থ সামগ্রিক কল্যাণের পথপ্রদর্শক খ. এ গ্রন্থ আমাদের ধর্মীয় গ্রন্থ গ. এ গ্রন্থ পাঠ করলে সওয়াব বেশি ঘ. এ গ্রন্থ পাঠ করতে ভালো লাগে২৯। আল্লাহ তাআলা বলেন, ‘আসমান ও জমিনে যদি আল্লাহ তাআলা ব্যতীত একাধিক ইলাহ থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।’ (সূরা আল-আম্বিয়া: ২২) আয়াতটি পড়ে তুমি কী সিদ্ধান্ত নেবে?ক. আয়াতটি সম্পর্কে আলোচনা করব খ. তাওহিদে বিশ্বাসী হব গ. একেশ্বরবাদে বিশ্বাসী হব ঘ. কোনো কিছু ভাবব না৩০। তাওহিদ ও রিসালাতের ন্যায় আমরা আখিরাতেও বিশ্বাস করি। আখিরাতে অবিশ্বাসের পরিণতি কী?ক. মানুষকে দায়িত্বশীল করে তোলে খ. মানুষকে সচেতন করে তোলে গ. মানুষকে পাপাচারে লিপ্ত করে তোলে ঘ. সৎকাজে আত্মনিয়োগ করে৩১। প্রত্যেক প্রাণী কিসের স্বাদ গ্রহণ করবে?ক. জীবনের খ. মৃত্যুর গ. জান্নাতের ঘ. জাহান্নামের৩২। রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ কেন?ক. রিসালাতে বিশ্বাস না করলে কাফির হয়ে যায় খ. রিসালাতে বিশ্বাস না করলে পূর্ববর্তী নবী-রাসূলকে অবিশ্বাস করা হয় গ. রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার রাসূলকে অবিশ্বাস করা হয়। ঘ. রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার বাণীকে অবিশ্বাস করা হয়। ৩৩। কোনটিকে সব অন্যায়ের মূল বলা হয়?ক. মুনাফিককে খ. কুফরি ও শিরককে গ. শিরককে ঘ. নিফাককে অধ্যায়-২ ১. ‘সালাত আদায় করার পর জমিনে ছড়িয়ে পড়ো’—অনুবাদটি কোন সূরার অন্তর্গত?ক. সূরা বনি ইসরাইল খ. সূরা আলে ইমরান গ. সূরা জুমুআ ঘ. সূরা মুমিনুন২. ‘লা তানহার’ শব্দের অর্থ কী?ক. কঠোর হবেন না খ. ধমক দেবেন না গ. নিষেধ করবেন না ঘ. আশ্রয় দেবেন না৩. বালাদুল আমীন বা নিরাপদ নগরী কোনটি?ক. মক্কানগরী খ. মদীনা শরীফ গ. ইরাক ঘ. বায়তুল মুক্কাদ্দস৪. শরিয়তের উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে যে ইসলাম—ক. গতিশীল খ. সর্বজনীন গ. নিরপেক্ষ ঘ. সুনিয়ন্ত্রিত৫. আদালতে এক ব্যক্তি তার আত্মীয়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলেন। ইসলামি শরিয়া অনুযায়ী এ ব্যাপারটি কী?ক. হালাল খ. হারাম গ. মাকরূহ ঘ. মুস্তাহাব# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ২২. গ। ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. খ।অধ্যায়-২: ১। গ ২। খ ৩। ক ৪। ক ৫। খ।