ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৩১। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন?ক. বংশ বৃদ্ধির জন্য খ. আল্লাহ তাআলার ইবাদতের জন্য গ. দুনিয়ায় বসবাস করার জন্য ঘ. আল্লাহ তাআলার সম্মান বৃদ্ধির জন্য২। হজ্জ অর্থ কী?ক. বিরত থাকা খ. প্রার্থনা করা গ. সংশোধন করা ঘ. প্রদক্ষিণ করা৩। সালাত মানুষের কী উপকার করে?ক. আর্থিক উন্নয়ন ঘটে খ. খারাপ কাজ থেকে দূরে রাখে গ. সমাজে সম্মান দান করে ঘ. দীর্ঘায়ু দান করে৪। জাকাত আদায় করা কী?ক. সুন্নত খ. ওয়াজিব গ. মুস্তাহাব ঘ. ফরজ৫। সাওম কার ওপর ফরজ?ক. প্রত্যেক নর-নারীর ওপর খ. প্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপরগ. শুধু নারীদের ওপর ঘ. শুধু পুরুষদের ওপর৬। মুসলমানদের জীবনে হজ্জ কয়বার ফরজ?ক. পাঁচবার খ. সাতবার গ. একবার ঘ. দুবার৭। জিহাদ মানে কী?ক. বিপর্যয় সৃষ্টি করা খ. আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা জন্য প্রচেষ্টা গ. নিজের জন্য যুদ্ধ করা ঘ. পরিবারের লোকদের জন্য যুদ্ধ করা৮। ইসলাম সর্বপ্রথম কাকে সম্পত্তিতে অংশীদার করেছে?ক. পুরুষকে খ. সন্তানকে গ. নারীকে ঘ. মা-বাবাকে৯। আত্মীয়স্বজনের অধিকার রক্ষা করা কী?ক. সমাজের নিয়ম খ. সরকারের আইন গ. ইসলামের বিধান ঘ. দেশের রীতিনীতি১০। কাকে সাহায্য করলে সম্পর্ক রক্ষা করা ও দান করা দুই-ই অর্জিত হয়?ক. অতিথিকে খ. নিকটাত্মীয়কে গ. এতিমকে ঘ. প্রতিবেশীকে১১। আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের পরে কার স্থান?ক. শিক্ষকের স্থান খ. মাতাপিতার স্থান গ. মুরব্বিদের স্থান ঘ. আলিমগণের স্থান১২। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখলে কী হয়?i. সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় ii. ধন-সম্পদ বৃদ্ধি পায় iii. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।রফিকুল ইসলাম ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে গেল। সেখানে সে ইমামকে রুকুতে পেল।১৩। রফিকুল ইসলাম নিয়ত করবে কী ভাবে?i. আরবিতে ii. মাতৃভাষায় iii. মনে মনেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও ii১৪। রফিকুল ইসলাম এ অবস্থায় কী করবে?ক. মনে মনে নিয়ত করে রুকুতে যাবে খ. নিয়ত না করে রুকুতে যাবে গ. নিয়ত করে দাঁড়িয়ে থাকবে ঘ. আরবিতে নিয়ত করে রুকুতে যাবে# নিচের বর্ণনা থেকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘ক’ একজন কর্মকর্তা। তিনি নিয়মিত নামাজ পড়েন এবং রোজা রাখেন। তিনি বাড়তি টাকা না পেলে তাঁর অফিসে ফাইল ছাড়েন না। তিনি দান-খয়রাত এবং নফল ইবাদত করেন। একজন মুফতি বলেন, ‘ক’-এর নামাজ-রোযা কবুল হবে না।১৫। ‘ক’-এর অপরাধ কোনটি?ক. দায়িত্বে অবহেলা খ. শৃঙ্খলা ভঙ্গ গ. ঘুষ গ্রহণ ঘ. অসদাচরণ১৬। ‘ক’-এর নামাজ-রোজা কবুল না হওয়ার কারণ কী?i. টাকা ছাড়া ফাইল ছাড়েন না ii. দান-খয়রাত করেন iii. নফল ইবাদত করেননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩ : ১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ক।