ইসলাম শিক্ষা
আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাঅধ্যায়-৪শূন্যস্থান পূরণ কর১. পবিত্র আল কোরআন — সংরক্ষিত রয়েছে।উত্তর: পবিত্র আল কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে।২. পবিত্র — আল্লাহ তাআলার বাণী।উত্তর: পবিত্র আল কোরআন আল্লাহ তাআলার বাণী।৩. পবিত্র কোরআন মজিদ — ভাষায় নাজিল হয়েছে।উত্তর: পবিত্র কোরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে।৪. আরবি ২৯টি হরফ মুখের—স্থান থেকে উচ্চারিত হয়।উত্তর: আরবি ২৯টি হরফ মুখের ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়।৫. ওয়াক্ফ শাব্দিক অর্থ —।উত্তর: ওয়াক্ফ শাব্দিক অর্থ বিরতি দেওয়া।৬. — সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।উত্তর: আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।৭. পবিত্র আল কোরআন সকল প্রকার — উত্স।উত্তর: পবিত্র আল কোরআন সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের উত্স।৮. মহানবী হজরত মুহাম্মদ (সা.) সব সময় — তিলাওয়াত করতেন।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) সব সময় আল কোরআন তিলাওয়াত করতেন।৯. আল কোরআন মানবজাতির —।উত্তর: আল কোরআন মানবজাতির পথপ্রদর্শক।১০. একেক জাতি একেক — কথা বলে।উত্তর: একেক জাতি একেক ভাষায় কথা বলে।১১. তাজবিদ শব্দের অর্থ —।উত্তর: তাজবিদ শব্দের অর্থ বিন্যাস করা।১২. মাখরাজ অর্থ —। উত্তর: মাখরাজ অর্থ উচ্চারণের জায়গা।১৩. — আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে।উত্তর: আল কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে।১৪. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে — বলে।উত্তর: দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে ইদগাম বলে।১৫. সুন্নাহ করা —। উত্তর: সুন্নাহ করা ওয়াজিব।১৬. আল্লাহ তাআলা যা — করেছেন তা থেকে বিরত থাকা উচিত। উত্তর: আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত।১৭. নিশ্চয়ই আমি আপনাকে — দান করেছি।উত্তর: নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি।১৮. দয়াময় — আল্লাহ তাআলার নামে।উত্তর: দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে।১৯. — আল কোরআন তিলাওয়াত করা উচিত।উত্তর: সহিহ ও শুদ্ধভাবে আল কোরআন তিলাওয়াত করা উচিত।২০. আরবি হরফ —। উত্তর: আরবি হরফ ২৯টি।২১. আল কোরআন — সময়ও থেমে থেমে পড়তে হয়।উত্তর: আল কোরআন তিলাওয়াতের সময়ও থেমে থেমে পড়তে হয়।২২. — শব্দের অর্থ বের হওয়ার জায়গা।উত্তর: মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার জায়গা।