প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৩# নিচের অনুচ্ছেদের আলোকে ১৭, ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।জনাব হাফিজুর রহমান একজন ধনী ব্যবসায়ী। তিনি অসহায় দরিদ্রদের দান-সাদকা করে থাকেন। তিনি মনে করেন জাকাতের মাধ্যমে যেহেতু দরিদ্রদের সাহায্য করা হয়, সেহেতু দান-সাদকার মাধ্যমে সাহায্য করছি। সুতরাং তাঁর আলাদাভাবে জাকাত দেওয়ার প্রয়োজন নেই।১৭। ইসলামের দৃষ্টিতে জনাব হাফিজুর রহমানের এ ধারণা কী?ক. সম্পূর্ণ ঠিক খ. মোটেও ঠিক নয় গ. অবস্থার পরিপ্রেক্ষিতে সঠিক ঘ. আংশিক ঠিক১৮। জাকাতের অন্যতম উদ্দেশ্য কী?i. ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ ii. বেকারত্ব দূরীকরণের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়ন iii. আল্লাহ তাআলা নির্দেশিত পন্থায় গরিবদের অবস্থার পরিবর্তননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii এবং iii১৯। এ ক্ষেত্রে জনাব হাফিজুর রহমানের কর্তব্য কী?i. তিনি বিধি মোতাবেক জাকাত আদায় করবেন ii. বেশি বেশি দান করে যাবেন iii. বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করবেনকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii এবং iii২০। যদি তুমি আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা পেতে চাও এবং তাঁর রহমত লাভ করতে চাও—তাহলে তোমার কী করা উচিত হবে?ক) মা-বাবার অধিকার আদায় করতে হবে খ) প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে।গ) অসহায়দের অধিকার আদায় করতে হবে ঘ) আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে হবে।২১। জহির সাহেব একজন মুসলমান হিসেবে প্রতিবেশীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন। এ ক্ষেত্রে সৌজন্যমূলক আচরণটি কী?(ক) ঈমানি দায়িত্ব। (খ) নৈতিক দায়িত্ব। (গ) সামাজিক দায়িত্ব। (ঘ) মানসিক দায়িত্ব।২২. প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অপরাধের প্রতিকার কী? (ক) তওবা করা (খ) সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া (গ) দান-সদকা করা (ঘ) তার ওপর প্রভাব বিস্তার করা। ২৩. ‘তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো।’(সূরা আল-বাকারা: ৪৩)—আল কোরআনের এ আয়াতে কিসের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে? (ক) সালাত আদায়ের। (খ) সাওম পালনের। (গ) একা একা সালাত আদায়ের। (ঘ) জামাতে সালাত আদায়ের। ২৪. প্রতিবেশী যেকোনো পর্যায়েরই হোক না কেন, সবার প্রতি সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন কে? (ক) আল্লাহ তাআলা (খ) হজরত মুহাম্মদ (সা.) (গ) নবী-রাসূলগণ (ঘ) ইমামগণ। ২৫. মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘মজুরের বেতন নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করবে না।’—এখানে কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? (ক) শ্রমিকের চাহিদা (খ) শ্রমের পরিমাণ (গ) ন্যায্যমজুরি (ঘ) মালিকের সামর্থ্য। ২৬. প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকা এবং তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ প্রতিটি মুসলমানের কেমন দায়িত্ব? (ক) সামাজিক (খ) ধর্মীয় (গ) নৈতিক (ঘ) মানবিক। ২৭. ‘তাদের ধন-সম্পদে প্রার্থীও বঞ্চিত লোকদের হক বা অধিকার রয়েছে’(সূরা আল-যারিয়াত: ১৯)—এখানে কাদের সম্পদের কথা বলা হয়েছে?(ক) প্রতিবেশীদের (খ) ধনীদের (গ) কোটিপতিদের (ঘ) প্রভাবশালীদের। ২৮. ইসলামি দৃষ্টিতে একটি দেশ ও জাতির উন্নতির জন্য মালিক ও শ্রমিকের কোন নীতি মেনে চলা উচিত? (ক) শরিয়তের নীতিমালা (খ) ইসলামি নীতিমালা (গ) রাষ্ট্রীয় নীতিমালা (ঘ) ইজমা ও কিয়াসের নীতিমালা।২৯. সালাত মানুষের দেহ ও মনকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে। এটা সালাতের কোন জাতীয় গুরুত্ব? (ক) ধর্মীয় গুরুত্ব (খ) সামাজিক গুরুত্ব (গ) নৈতিক গুরুত্ব (ঘ) অর্থনৈতিক গুরুত্ব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩ : ১৭. খ ১৮. ঘ ১৯. ক। ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. ক।