ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৪১। সৎ চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কী?ক. আদল খ. ইহসান গ. তাকওয়া ঘ. সবর২। যে ব্যক্তি সত্য বলে তাকে কী বলে?ক. সাদিক খ. আমিন গ. শহীদ ঘ. আদিল ৩। আমানতের বিপরীত শব্দ কী?ক. খিলাফত খ. খিয়ানত গ. রিসালাত ঘ. নিফাক ৪। ‘মুমিনের জন্য ওয়াদা ঋণস্বরূপ’—এটি কার বাণী?ক. আল্লাহ তাআলার খ. হজরত আবু বকর (রা.)-এর গ. হজরত ওমর (রা.)-এর ঘ. মহানবী (সা.)-এর ৫। আদলের বিপরীত শব্দ কী?ক. ইহসান খ. জুলম গ. ইলম ঘ. আমল৬। আল্লাহ তাআলার পরিজন কারা?ক. মানুষ খ. ফেরেশতাগণ গ. সমগ্র সৃষ্টি ঘ. নবীগণ ৭। ‘আহদ’ শব্দের অর্থ কী?ক. অঙ্গীকার খ. সংরক্ষণ গ. ঈমান ঘ. সত্য ৮। সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সঙ্গে থাকবেন?ক. ফেরেশতাদের সঙ্গে খ. ব্যবসায়ীদের সঙ্গে গ. হাফিজদের সঙ্গে ঘ. শহীদদের সঙ্গে ৯। মানুষ কার ধর্মের দ্বারা প্রভাবিত?ক. বন্ধুর খ. পিতার গ. শিক্ষকের ঘ. প্রতিবেশীর ১০। অসাক্ষাতে কারও দোষ বলাকে কী বলে?ক. কিযব খ. বুহতান গ. গিবত ঘ. ফিসক ১১। কোনটি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে?ক. হিংসা খ. মিথ্যা গ. আগুন ঘ. প্রতারণা ১২। কাকে শয়তানের ভাই বলা হয়?ক. সুদখোর খ. অপব্যয়ী গ. খিয়ানতকারী ঘ. ছিনতাইকারী ১৩। যুব সমাজকে ধ্বংস করার নিকৃষ্ট হাতিয়ার কী?ক. মাদকাসক্তি খ. কালোবাজারি গ. খিয়ানত ঘ. অপব্যয় ১৪। আল-কোরআনে কোনটিকে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে?ক. মিথ্যা বলা খ. খেয়ানত করা গ. গিবত করা ঘ. ফিতনা সৃষ্টি করা১৫। আল-কোরআন ও আল-হাদিসের বিধান অনুযায়ী হারাম উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করলে কী হয়?ক. সমাজের লোকজন সম্মান করে না খ. নিজের মনোবল কমে যায় গ. সন্তানাদি প্রকৃত মানুষ হয় না ঘ. ইবাদত কবুল হয় না ১৬। প্রতারণা করা কিসের সামিল?ক. হত্যার খ. মিথ্যার গ. পুণ্যের ঘ. নারী নির্যাতনের১৭। একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এই দানের জন্য তাঁর কী হবে?ক. সাওয়াব হবে, কারণ টাকাটা দানের জন্য ব্যবহূত হয়েছে খ. কম সাওয়াব হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে গ. গুনাহ হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে ঘ. গুনাহ অথবা সাওয়ার হবে না, কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।তোমার কোনো একজন প্রতিবেশী হেরোইনে আসক্ত। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে, সে জোর দিয়ে বলে যে হেরোইন সেবন হারাম কিনা তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলে তিনি জানান, ইসলামে হেরোইন সেবন অবশ্যই হারাম।১৮। হেরোইন সেবনকারীর পরিণতি কী হতে পারে?i. জ্ঞান-বুদ্ধি লোপ পায় ii. শারীরিক শক্তি বৃদ্ধি পায় iii. সমাজ কর্তৃক ঘৃণিত হয় নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii১৯। বিজ্ঞ আলেম হেরোইন সেবনকে হারাম বলেছেন, কারণ হেরোইন কী করে?ক. নেশা সৃষ্টি করে খ. খাবারে অরুচি হয় গ. চিত্ত বিভ্রম হয় ঘ. রক্তে উত্তেজনা সৃষ্টি হয় # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৪ : ১। গ ২। ক ৩। খ ৪। ঘ ৫। খ ৬। গ ৭। ক ৮। ঘ ৯। ক ১০। গ ১১। ক ১২। খ ১৩। ক ১৪। গ ১৫। ঘ ১৬। খ ১৭। গ ১৮। গ ১৯। গ।