ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নত্তোরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।১. মানুষ কোনটি বানাতে পারে?ক. গ্রহ-নক্ষত্র খ. জীব-জন্তু গ. চেয়ার-টেবিল ঘ. ফলমূলউত্তর: চেয়ার-টেবিল।২. কার ইচ্ছায় আমাদের জন্ম-মৃত্যু হয়?ক. মানুষের খ. নবী-রাসূলের গ. আল্লাহ তাআলার ঘ. জ্ঞানী ব্যক্তিরউত্তর: আল্লাহ তাআলার।৩. শ্বাস নেওয়ার সময় কী গ্রহণ করি?ক. কার্বন ডাই অক্সাইড খ. পানি গ. অক্সিজেন ঘ. খাদ্যউত্তর: অক্সিজেন।৪. পানির অপর নাম কী?ক. শরবত খ. জীবন গ. নদী ঘ. সাগরউত্তর: জীবন।৫. সারা বিশ্বের পালনকর্তা কে?ক. মানুষ খ. বিজ্ঞানী গ. আল্লাহ তাআলা ঘ. ঈমানদার ব্যক্তিউত্তর: আল্লাহ তাআলা।৬. আল-আসমাউল হুসনা বলতে কী বোঝ?ক. মানুষের গুণসমূহ খ. আকাশ গ. জীবজন্তুর গুণসমূহ ঘ. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহউত্তর: আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ।৭. খালিক শব্দের অর্থ কী?ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালুউত্তর: সৃষ্টিকর্তা।৮. বাসিরুন শব্দটির অর্থ কী?ক. আল্লাহ সর্বশ্রোতা খ. আল্লাহ সহনশীল গ. আল্লাহ সর্বদ্রষ্টা ঘ. আল্লাহ সর্বশক্তিমানউত্তর: আল্লাহ সর্বদ্রষ্টা।৯. কাদিরুন শব্দের অর্থ কী?ক. আল্লাহ সর্বদ্রষ্টা খ. আল্লাহ সর্বশ্রোতা গ. আল্লাহ সৃষ্টিকর্তা ঘ. আল্লাহ সর্বশক্তিমানউত্তর: আল্লাহ সর্বশক্তিমান।১০. খাতা মুন্নাবিয়্যিন কে?ক. হজরত আবু বকর (রা.) খ. হজরত ঈসা (আ.) গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত মূসা (আ.)উত্তর: হজরত মুহাম্মদ (সা.)।১১. নবী-রাসূলের কাছে আল্লাহতাআলার বাণী নিয়ে আসতেন কে?ক. হজরত আদম (আ.) খ. হজরত জিবরাইল (আ.) গ. হজরত ইব্রাহিম (আ.) ঘ. হজরত ইসরাফিল (আ.)উত্তর: হজরত জিবরাইল (আ.)।১২. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?ক. নিজের বাড়ি খ. কবর গ. জাহান্নাম ঘ. জান্নাতউত্তর: জান্নাত।১৩. চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি?ক. বনজঙ্গল খ. নদ-নদী গ. হাটবাজার ঘ. জাহান্নামউত্তর: জাহান্নাম।প্রশ্ন: শূন্যস্থান পূরণ কর।১। ঈমান শব্দের অর্থ—বিশ্বাস।উত্তর: ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস।২। আকিদা শব্দের বহুবচন—।উত্তর: আকিদা শব্দের বহুবচন আকাঈদ।৩। মহান আল্লাহ তাআলা আমাদের—।উত্তর: মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা।৪। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে—।উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান।৫। —আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।উত্তর: ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।৬। আমাদের সবাইকে একদিন—হবে।উত্তর: আমাদের সবাইকে একদিন মরতে হবে।৭. মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের—জীবিত করবেন।উত্তর: মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের পুনরায় জীবিত করবেন।৮. হাশরের ময়দানে আমাদের—হিসাব নেওয়া হবে।উত্তর: হাশরের ময়দান আমাদের কাজের হিসাব নেওয়া হবে।৯. আমরা পবিত্র আল—কোরআনের-জীবন গড়ব।উত্তর: আমরা পবিত্র আল-কোরআনের আলোকে জীবন গড়ব।১০. আল্লাহ তাআলার অনেকগুলো—নাম আছে।উত্তর: আল্লাহ তাআলার অনেক গুলো গুণবাচক নাম আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল