ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নত্তোরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। ১১. আল্লাহ তাআলা এক ও -।উত্তর: আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়।১২. আমরা সবাই-গ্রহণ করি ও-ছেড়ে দিই।উত্তর: আমরা সবাই প্রশ্বাস গ্রহণ করি ও নিঃশ্বাস ছেড়ে দিই।১৩. আল্লাহ তাআলা-পছন্দ করেন না।উত্তর: আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না।১৪. সূর্যের আলো ছাড়া-বাঁচতে পারে না।উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।১৫. মহান আল্লাহ তাআলা সব-গুণের অধিকারী।উত্তর: মহান আল্লাহ সব উত্তম গুণের অধিকারী। ১৬. মহান আল্লাহ তাআলা সব গুণের -।উত্তর: মহান আল্লাহ তাআলা সব গুণের আধার।১৭. আমরা বিশ্বাস করি-সবকিছু দেখেন।উত্তর: আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সবকিছু দেখেন।১৮. -আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ।উত্তর: নবী-রাসূলগণ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ।১৯. পানির অপর নাম-।উত্তর: পানির অপর নাম জীবন।২০. জীবন রক্ষার দিক দিয়ে-ও-একে অপরের ওপর নির্ভরশীল।উত্তর: জীবন রক্ষার দিক দিয়ে মানুষ ও গাছপালা একে অপরের ওপর নির্ভরশীল।২১. বিশুদ্ধ পানি পান করলে-ভালো থাকে।উত্তর: বিশুদ্ধ পানি পান করলে স্বাস্থ্য ভালো থাকে।২২. পুকুরের পানিতে কোনো-আবর্জনা ফেলা যাবে না।উত্তর: পুকুরের পানিতে কোনো ময়লা-আবর্জনা ফেলা যাবে না।২৩. কোনো সময়-অপচয় করা যাবে না।উত্তর: কোনো সময় পানি অপচয় করা যাবে না।২৪. কাজ করতে-লাগে।উত্তর: কাজ করতে শক্তি লাগে।২৫. সূর্যের আলো ছাড়া-প্রাণীই বাঁচতে পারে না।উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রানীই বাঁচতে পারে না।২৬. আলো বাতাস মাটি পানি-মহান আল্লাহ তাআলার দান।উত্তর: আলো বাতাস মাটি পানি সবই মহান আল্লাহ তাআলার দান।২৭. মহান আল্লাহ তাআলা সব-গুণের অধিকারী।উত্তর: মহান আল্লাহ তাআলা সব উত্তম গুণের অধিকারী।২৮. আল-হুসনা অর্থ -।উত্তর: আল-হুসনা অর্থ সুন্দরতম।২৯। সহনশীলতা-গুণ।উত্তর: সহনশীলতা খুব ভালো গুণ।৩০। আমরা বিশ্বাস করি-সব শোনেন।উত্তর: আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সব শোনেন।৩১। আমরা কারও-তাঁর নিন্দা করব না।উত্তর: আমরা কারও অসাক্ষাতে তাঁর নিন্দা করব না।৩২। মহান আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো-পালন করা।উত্তর: মহান আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো রোজা পালন করা।৩৩। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে -সূচনা হয়।উত্তর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়।৩৪। এ পৃথিবীতে যার জন্ম আছে তার অবশ্যই-আছে।উত্তর: এ পৃথিবীতে যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে।৩৫। আখেরাত বা পরকালীন জীবন-জীবন।উত্তর: আখেরাত বা পরকালীন জীবন অনন্তকালের জীবন।৩৬। জান্নাত-জায়গা।উত্তর: জান্নাত সুখ-শান্তির জায়গা।৩৭। জাহান্নাম-স্থান।উত্তর: জাহান্নাম শাস্তির স্থান।৩৮। আমরা সব সময়-কথামতো চলব।উত্তর: আমরা সব সময় আল্লাহতায়ালা ও নবী-রাসুলের কথামতো চলব।৩৯। আরবি ভাষার শব্দ মিজান মানে-।উত্তর: আরবি ভাষার শব্দ মিজান মানে পরিমাপক।৪০। হাশর মানে-।উত্তর: হাশর মানে সমবেত হওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল