ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন? বিবরণ দাও।উত্তর: আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক বা সমকক্ষ নেই। তিনি চিরকাল আছেন ও চিরকাল থাকবেন। যারা এসব মৌলিক বিষয় বা আকিদা মনেপ্রাণে বিশ্বাস করে, মুখে তা স্বীকার করে এবং আল্লাহ তাআলার আদেশমতো সব কাজ করে, তাদের বলা হয় মুসলিম। যারা মুসলিম তাদের চরিত্র ও আচার-ব্যবহার হয় সুন্দর। তারা মিথ্যা কথা বলে না। কাউকে কষ্ট দেয় না। চুরি-ডাকাতি করে না। সন্ত্রাস ও রাহাজানি করে না। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করে। মহানবী (সা.)-এর দেখানো পথে চলে। তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে। বিপদ-আপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তারা বলে: ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন।’ অর্থাৎ, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই (সূরা আল-ফাতিহা, আয়াত-৪)প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালনের একটি বর্ণনা দাও।উত্তর: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা, আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই, সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলোও তিনিই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেই ছেড়ে দেননি। আল্লাহ তাআলার লালন-পালনের একটি বর্ণনা নিচে দেওয়া হলো: আল্লাহ তাআলার লালন-পালনের অনেক দৃষ্টান্ত আছে। যেমন, আমরা মানুষ। আমরা সবাই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ছেড়ে দিই। পশুপাখি, জীবজন্তুও প্রশ্বাস গ্রহণ করে, নিঃশ্বাস ছেড়ে দেয়। কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না। আমাদের নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সময় নিঃশ্বাসের সঙ্গে আমাদের দেহের মধ্য থেকে এক প্রকার বিষাক্ত বায়ু বের হয়। এর নাম কার্বন ডাই-অক্সাইড। গাছপালা ও লতাপাতা এ বিষাক্ত বায়ু খাদ্য হিসেবে গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। আর আমরা শ্বাস নেওয়ার সময় সে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এটা আল্লাহ তাআলার অপার মহিমা। যে কার্বন ডাই-অক্সাইড আমাদের দেহের জন্য বিষ, গাছপালার জন্য তা খাদ্য। আবার গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছপালা, লতাপাতার মাধ্যমে ফলমূল, শাকসবজি প্রভৃতি খাদ্য খাই। এভাবেই মহান আল্লাহ আমাদের লালন-পালন করেন। প্রশ্ন: পানি কার দান? কীভাবে আমরা পানি পাই তার বর্ণনা দাও।উত্তর: আমরা জানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বা প্রাণী বেঁচে থাকতে পারে না। গাছপালা, লতাপাতাও পানি ছাড়া বাঁচতে পারে না। আমাদের বাঁচার জন্য প্রতিদিন প্রায় সব সময় অনেক পানির প্রয়োজন হয়। এই পানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলারই দান।আমরা যেন সহজে ও সব সময় পানি পেতে পারি, তার জন্য আল্লাহ তাআলা এক বিশেষ পদ্ধতি সৃষ্টি করেছেন। প্রতি দিন সূর্যের প্রখর তাপে নদনদী, খালবিল, সাগর-মহাসাগরে প্রচুর প্রাণী জলীয়বাষ্পে পরিণত হয়। এ বাষ্প শূন্যে বাতাসে ভেসে বেড়ায়। পরে তা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে এবং মেঘে পরিণত হয়। মেঘ একপর্যায়ে ভারী হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। এ পানির কিছু অংশ মাটির নিচে জমা হয়। আর কিছু অংশ নদনদী, খালবিল, সাগর-মহাসাগরে জমা থাকে। এভাবে পানি চক্রাকারে বাষ্প হয়ে পুনরায় পানিতে পরিণত হয়। এ চক্রকে পানিচক্র বলা হয়ে থাকে। মহান আল্লাহ পানিচক্রের মাধ্যমে এ বিশাল পৃথিবীর লাখো কোটি মানুষ, জীবজন্তু, পশুপাখি, পোকামাকড়, গাছপালা, তৃণলতা ইত্যাদি বাঁচিয়ে রাখে। ফসলের খেতে নিয়মিত এ পানি দিয়ে তিনি আমাদের সবাইকে লালন-পালন করেন। কাজেই পানিচক্রের একটি চিত্র মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, আল্লাহ কত মহান ও দয়াময়। তিনি কীভাবে এ পানিচক্রের মাধ্যমে প্রতিনিয়ত বিশাল পৃথিবীর সবকিছুকে পানি সবরাহ করছেন। আল্লাহ তাআলার অপার মহিমার কারণেই আমরা নদী, খালবিল, পুকুর, সাগর ও নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকেও পানি পাই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল