ইসলাম শিক্ষা
অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: আল্লাহ তাআলার পাঁচটি গুণবাচক নাম বাংলা অর্থসহ লেখো।উত্তর: মহান আল্লাহ সব উত্তম গুণের অধিকারী। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুর পালনকারী। তিনি সব দেখেন ও শোনেন। তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলার এ গুণবাচক নামগুলোকে ‘আল-আসমাউল হুসনা’ বলা হয়। ‘আল-আসমা’ অর্থ নামসমূহ, ‘আল-হুসনা’ অর্থ সুন্দরতম; এগুলোকে আল্লাহর সিফাতি নাম বলা হয়। কোরআন মাজিদে আল্লাহ তাঁর অনেক গুণবাচক নাম উল্লেখ করেছেন। নিচে আল্লাহ তাআলার পাঁচটি গুণবাচক নাম বাংলা অর্থসহ লেখা হলো:আল্লাহু তাআলার গুণবাচক নামবাংলা অর্থ১. ইয়া রাহমানুহে পরম করুণাময়২. ইয়া রাহিমুহে অসীম দয়ালু৩. আল্লাহু গাফুরুনআল্লাহ অতি ক্ষমাশীল৪. আল্লাহু সামিউনআল্লাহ সর্বশ্রোতা৫. আল্লাহু কাদিরুনআল্লাহ সর্বশক্তিমানপ্রশ্ন: ‘আল্লাহ তাআলা ক্ষমাশীল’—এর ব্যাখ্যা করো।উত্তর: মানুষ পৃথিবীতে পথ চলতে গিয়ে মনের অজান্তে ভুল করে থাকে, মন্দ কাজ করে থাকে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। এমনকি শয়তানের প্ররোচনায় এবং কু-রিপুর তাড়নায়ও অনেক সময় অন্যায় ও পাপ কাজ করে থাকে। এভাবে কোনো ব্যক্তি যখন তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে পাপ কাজ না করার সংকল্প করে, আগের সব অন্যায় ও ভুল সে বুঝতে পেরে নিজ ভুল স্বীকার করে তখন তার মনে অনুশোচনা হয়, দুঃখ হয়। এ অবস্থায় সে যদি আল্লাহতাআলার কাছে ক্ষমা চায় এবং অনুতাপে চোখের পানি ফেলে কাঁদে, তখন আল্লাহ তাআলা তাকে নিজ গুণে ক্ষমা করে দেন। কারণ, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। কোরআন মাজিদে আছে: ‘ইন্নাল্লাহ গাফুরুর রাহিম’। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।প্রশ্ন: আল্লাহ তাআলা সর্বশক্তিমান ব্যাখ্যা করো।উত্তর: আল্লাহ কাদিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এ বিশাল সৃষ্টি জগতের সবকিছুর মালিক একমাত্র আল্লাহতায়ালা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ফেরেশতা, মানুষ, গাছপালা, নদনদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি কারও ভালো বা কল্যাণ করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না। আবার কারও শাস্তি দিতে চাইলে কেউ তা রোধ করতে পারে না। কারণ, তিনি সর্বশক্তিমান। পৃথিবীতে মানুষ ও অন্যান্য জীবজন্তু, পশুপাখি সব প্রাণীর জীবনদাতা একমাত্র তিনিই। আবার তিনিই সব প্রাণীর মৃত্যু দেন। তারই নির্দেশে সূর্য প্রতি দিন পূর্ব দিকে সঠিক সময় উদিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়। তারই নির্দেশে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যাস্তের পর রাত শুরু হয়। আল্লাহতাআলারই নির্দেশে কোনো মৌসুমে দিন ছোট হয় এবং রাত বড় হয়। আবার কোনো মৌসুমে দিন বড় হয় এবং রাত ছোট হয়। মহান আল্লাহতাআলার কোরআন মাজিদে বলেছেন, ‘ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়্যিন কাদির’। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহতাআলার সব বিষয়ে সর্বশক্তিমান।আমরা সর্বশক্তিমান মহান আল্লাহতাআলার কাছে নিজেদের সম্পূর্ণভাবে সোপর্দ করব। তার কাছেই সব রকমের সাহায্য-সহায়তা চান।প্রশ্ন: নবী-রাসূলদের জীবনের লক্ষ্য কী ছিল?উত্তর: আল্লাহ তাআলা তাঁর পছন্দনীয় ও কল্যাণের পথ মানুষকে দেখানোর জন্য যুগে যুগে পৃথিবীতে অনেক নবী-রাসূল পাঠিয়েছেন। তাঁরা ছিলেন পথপ্রদর্শক। আল্লাহতাআলার কোরআন মাজিদে বলেছেন: ‘লিকুল্লি কাওমিন হাদ’। অর্থাৎ, প্রত্যেক জাতির জন্য আছে পথপ্রদর্শক।আল্লাহতাআলার প্রেরিত নবী-রাসূলদের জীবনের লক্ষ্য ছিল মানুষের জীবন মঙ্গলময় করা। মানুষের কল্যাণ সাধন করা। মানুষকে আল্লাহতাআলার অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। নবী-রাসূলদের জীবনের আরও লক্ষ্য ছিল আল্লাহতাআলার ইবাদত-বন্দেগি পালনে মানুষকে অভ্যস্ত করা এবং তার নির্দেশিত পথে চলতে তাদের আগ্রহী করা। আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ তথা শয়তানের প্রিয় কাজগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য নবী-রাসুলেরা সব সময় চেষ্টা করে গেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল