ইসলাম শিক্ষা
প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-১নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।রফিক ধর্ম ক্লাসে শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার ইসলাম কী? শিক্ষক আবু তাহের বললেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রফিক বলল, ইসলামে কি কোনো কিছুই বাদ নেই? শিক্ষক বললেন—মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও ঈমান-আকিদা থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের মূলনীতিসমূহ ইসলামে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে কোনোরূপ অপূর্ণতার কথা চিন্তা করা যায় না। কাজেই মানবতার শান্তি ও মুক্তির জন্য ইসলামের অনুসরণ ও বাস্তবায়ন অপরিহার্য।প্রশ্ন: (ক) ইসলাম কী? উত্তর: আভিধানিকভাবে ইসলাম হলো আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, শান্তির পথে চলা ও শান্তি প্রতিষ্ঠিত করা। শরিয়তের পরিভাষায়, আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল হজরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত যাবতীয় বিধিনিষেধ মেনে নেওয়া এবং সে অনুসারে আমল করার নাম ইসলাম। প্রশ্ন: (খ) ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয় কেন? উত্তর: ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। জীবনের এমন কোনো সমস্যার কথা বলা যাবে না, যার সমাধান ইসলামে নেই। যেমন- ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সব বিষয়ে ইসলাম সুন্দর দিকনির্দেশনা দিয়েছে। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম।’ (সূরা আল মায়িদাহ: আয়াত ৩)প্রশ্ন: (গ) মুসলিম সমাজকে ইসলামি জীবন যাপনে উদ্বুদ্ধ করতে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? উত্তর: মুসলিম সমাজকে ইসলামি জীবন যাপনে উদ্বুদ্ধ করতে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করব।১. মুসলিম সমাজকে ইসলামের পরিচয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাদেরকে রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র হাদিস শোনাব, ‘প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ।’ ২. মুসলমানদের মধ্যে ইসলামি জীবন যাপনের সুফলতা তুলে ধরব। ইসলামি জীবন ব্যবস্থা গঠন করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন সুখ-শান্তি তথা মুক্তি লাভ করা যায় এ বিষয়ে মানুষকে বোঝাব। ৩. ইসলামি জীবন ব্যবস্থা গঠন না করলে ইহকালীন অকল্যাণ ও পরকালীন শাস্তির বিধানের কথা মানুষকে বোঝাব। ৪. ইসলামি শরিয়তকে যেন মানুষ সহজে বুঝতে পারে, সেই ব্যবস্থা করব। মানবসমাজকে ইসলামি হুকুম-আহকামগুলো বোঝানোর ব্যবস্থা করব। ৫. মুসলিম সমাজকে আল-কোরআন ও আল-হাদীসের বাণী বোঝানোর চেষ্টা করব। ৬. ইসলামের পরিচয়, সুফল, কুফল ও ইসলামী হুকুম-আহকামগুলো বোঝানোর মাধ্যমে আমি মুসলিম সমাজকে ইসলামি জীবন যাপনে উদ্বুদ্ধ করব। # পরবর্তী অংশ আগামীকাল