ইসলাম শিক্ষা
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাওকামাল সাহেব দুই সন্তান রেখে মারা যান। অতঃপর দুই সন্তানের লালন-পালনের দায়িত্ব পড়ে তাঁর ভাই জামালের ওপর। কিন্তু জামাল এই ছোট দুই সন্তানের সব সম্পদ আত্মসাৎ করেন। তারা প্রাপ্তবয়স্ক হয়ে সম্পত্তি চাইলে জামাল তাদের ধমক দেন। ব্যাপারটি মসজিদের ইমাম সাহেবকে জানালে তিনি জামাল সাহেবকে ডেকে বলেন, আল্লাহ তাআলা এতিমদের ভালোবাসেন এবং যারা এতিমের ক্ষতি করে আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। অতঃপর সূরা ‘আদ দোহা’ পাঠ করে শোনান এবং সূরা আদ দোহার শিক্ষা কাজে লাগানোর উপদেশ দেন।প্রশ্ন: (ক) শানে নুযুল কাকে বলে?উত্তর: শান অর্থ অবস্থা, কারণ, ঘটনা, প্রেক্ষাপট। আর নুযুল মানে অবতরণ। অতএব যেসব ঘটনা, প্রেক্ষাপট ও কারণে পবিত্র আল-কোরআন অবতীর্ণ হয় তাকেই শানে নুযুল বলে।প্রশ্ন: (খ) ‘নিশ্চয় আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়’ বলতে কী বোঝ?উত্তর: মহান আল্লাহ তাআলার বাণী—‘নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়’ (সূরা আদ দোহা: আয়াত-৩), এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে হে রাসূল, কাফির-মুশরিকরা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। আপনার সমালোচনা করছে কিন্তু আপনি জেনে রাখুন, আপনার পরবর্তী সময় অতি উত্তম। আবার কারও মতে, এ আয়াত দ্বারা পরকালীন সফলতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ হে নবী, কাফির-মুশরিকরা আপনাকে উপহাস করছে, কিন্তু জেনে রাখুন আল্লাহ তাআলা পরকালেও আপনাকে শাফায়াতকারীর মর্যাদা দানে কল্যাণময় করবেন।মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু জেনে রাখুন, আপনার পরবর্তী সময় খুবই উত্তম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল