ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিএমটিটিআইশূন্যস্থান পূরণ  অংশ-৩প্রিয় ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আশা করি, তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো। ইসলাম শিক্ষায় শূন্যস্থান পূরণের ওপর পাঁচটি প্রশ্ন আসবে। নম্বর থাকবে ২ × ৫ = ১০। পাঠ্যবইয়ের পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়লে সব কটি শূন্যস্থানের উত্তর করতে পারবে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-২ ৩৮। পরিষ্কার-পরিচ্ছন্নতা — অঙ্গ। উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ৩৯। — করা মহানবী (সা.)-এর সুন্নত।উত্তর: মেসওয়াক করা মহানবী (সা.)-এর সুন্নত। ৪০। — পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। উত্তর: মহানবী (সা.) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। অধ্যায়-৩ ১. প্রত্যেক মানুষেরই—আছে।উত্তর: প্রত্যেক মানুষেরই বিবেক আছে।২. হজরত মুহাম্মদ (সা.) বললেন, সবচেয়ে মূল্যবান দান —।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) বললেন, সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র।৩. ইসলামের বিধান হলো সবার সঙ্গে—করা।উত্তর: ইসলামের বিধান হলো সবার সঙ্গে ভালো ব্যবহার করা।৪. আমরা — কষ্ট দেব না।উত্তর: আমরা জীবজন্তুকে কষ্ট দেব না।৫. আমরা—গ্রহণ করে বেঁচে থাকি।উত্তর: আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি।৬. —একটি মহৎ গুণ। উত্তর: ক্ষমা একটি মহৎ গুণ।৭. —আশরাফুল মাখলুকাত।উত্তর: মানুষ আশরাফুল মাখলুকাত।৮. আশরাফুল মাখলুকাত মানে—।উত্তর: আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা।৯. রান্না শেষে—বন্ধ রাখা দরকার।উত্তর: রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা দরকার।১০. নিশ্চয়ই আল্লাহ তাআলা—পছন্দ করেন না।উত্তর: নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না।১১. আল্লাহ তাআলা মানুষকে—হিসেবে মনোনীত করেছেন।উত্তর: আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে মনোনীত করেছেন।১২. অন্যদের—সহযোগিতা করতে হবে।উত্তর: অন্যদের ভালো কাজে সহযোগিতা করতে হবে।১৩. — ও — মানুষের মহৎ গুণ।উত্তর: সততা ও সত্যবাদিতা মানুষের মহৎ গুণ।১৪. —সব সময় সবকিছু দেখছেন।উত্তর: আল্লাহ তাআলা সব সময় সবকিছু দেখছেন।১৫. মাতা-পিতা আমাদের সবচেয়ে —।উত্তর: মাতা-পিতা আমাদের সবচেয়ে আপনজন।১৬. — আল্লাহ তাআলা কবুল করেন।উত্তর: মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন।১৭. সর্বদা মাতা-পিতার অনুগত থাকা আমাদের —।উত্তর: সর্বদা মাতা-পিতার অনুগত থাকা আমাদের কর্তব্য ।১৮. মায়ের পদতলে—বেহেশত।উত্তর: মায়ের পদতলে সন্তানের বেহেশত।১৯. সৎকাজ মানুষকে—পথ দেখায়।উত্তর: সৎকাজ মানুষকে জান্নাতের পথ দেখায়।২০. —মানুষকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।উত্তর: সততা মানুষকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।২১. খলিফার কাজ হলো আল্লাহ তাআলার—করা।উত্তর: খলিফার কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা।২২. —ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।উত্তর: অন্যায়কারী ভুল স্বীকার করলে তাকে আমরা ক্ষমা করব।২৩. আল্লাহ তাআলা —।উত্তর: আল্লাহ তাআলা ক্ষমাশীল।২৪. পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি—দেখাও।উত্তর: পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও।২৫. —আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে।উত্তর: গাছ আমাদের জীবনধারণের জন্য নানাভাবে সাহায্য করে।২৬. বড়দের—করা উচিত।উত্তর: বড়দের সম্মান করা উচিত। অধ্যায়-৪ ১. পবিত্র আল কোরআন — সংরক্ষিত রয়েছে।উত্তর: পবিত্র আল কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে।২. পবিত্র — আল্লাহ তাআলার বাণী।উত্তর: পবিত্র আল কোরআন আল্লাহ তাআলার বাণী।৩. পবিত্র কোরআন মজিদ — ভাষায় নাজিল হয়েছে।উত্তর: পবিত্র কোরআন মজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে।৪. আরবি ২৯টি হরফ মুখের — স্থান থেকে উচ্চারিত হয়।উত্তর: আরবি ২৯টি হরফ মুখের ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়।৫. ওয়াক্ফ শাব্দিক অর্থ —।উত্তর: ওয়াক্ফ শাব্দিক অর্থ বিরতি দেওয়া।৬. — সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।উত্তর: আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল