ইসলাম শিক্ষা
শিক্ষক, বিএমটিটিআইশূন্যস্থান পূরণ অংশ-৫২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো। ইসলাম শিক্ষায় শূন্যস্থান পূরণের ওপর পাঁচটি প্রশ্ন আসবে। নম্বর থাকবে ২×৫ = ১০। পাঠ্যবইয়ের পাঁচটি অধ্যায় ভালোভাবে পড়লে সব কটি শূন্যস্থানের উত্তর করতে পারবে।Êআজ ছাপা হলো অংশ-৫।অধ্যায়-৫১. পবিত্র কোরআন মজিদে — নবী-রাসুলের নাম উল্লেখ আছে।উত্তর: পবিত্র কোরআন মজিদে ২৫ জন নবী-রাসুলের নাম উল্লেখ আছে।২. — হলেন পৃথিবীর সর্বপ্রথম নারী। উত্তর: হজরত হাওয়া (আ.) হলেন পৃথিবীর সর্বপ্রথম নারী। ৩. — দিন পর সেই মহাপ্লাবন বন্ধ হলো। উত্তর: চল্লিশ দিন পর সেই মহাপ্লাবন বন্ধ হলো। ৪. হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে — জন্মগ্রহণ করেন।উত্তর: হজরত ইব্রাহিম (আ.) আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরাকে জন্মগ্রহণ করেন।৫. রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী ইব্রাহিমকে — মারা হবে।উত্তর: রাজদরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা জারি হলো, বিদ্রোহী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে জীবন্ত পুড়িয়ে মারা হবে।৬. আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত — কূপ।উত্তর: আল্লাহ তাআলার অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরু উপত্যকায় সৃষ্টি হলো বিখ্যাত জমজম কূপ।৭. — এর আল-কোরআন তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মৎস্যকুল তীরে চলে আসত।উত্তর: হজরত দাউদ (আ.)-এর তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষীকুল মাটিতে নেমে এবং সমুদ্রের মৎস্যকুল তীরে চলে আসত।৮. — আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। উত্তর: হজরত ঈসা (আ.) আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। ৯. শেষ জামানায় কিয়ামতের আগে — আবার দুনিয়ায় আগমন করবেন।উত্তর: শেষ জামানায় কিয়ামতের আগে হজরত ঈসা (আ.) আবার দুনিয়ায় আগমন করবেন।১০. আরবের সম্ভ্রান্ত — হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।উত্তর: আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।১১. সারা আরববাসী হজরতের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে — নামে ডাকত।উত্তর: সারা আরববাসী হজরতের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে আল আমিন নামে ডাকত।১২. মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন —। উত্তর: মহানবী (সা.)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন হজরত খাদিজা (রা.)। ১৩. হজরত মুহাম্মদ (সা.) — নামের একটি যুব সংগঠন প্রতিষ্ঠিত করেন।উত্তর: হজরত মুহাম্মদ (সা.) হিলফুল ফুজুল নামের একটি যুব সংগঠন প্রতিষ্ঠিত করেন।১৪. আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা — ওহি নিয়ে আগমন করলেন।উত্তর: আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা হজরত জিবরাইল (আ.) ওহি নিয়ে আগমন করলেন।১৫. — বিনা রক্তপাতে নবীজী (সা.) মক্কা বিজয় করেন। উত্তর: অষ্টম হিজরিতে বিনা রক্তপাতে নবীজী (সা.) মক্কা বিজয় করেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল