ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তি
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিবছর গ্র্যাজুয়েশন পর্যায়ে আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি বৃত্তি প্রদান করে থাকে। এই বছর এই বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। এই বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্নাতক, সম্মান, ফাজিল, সিভিল বা আর্কিটেকচারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। এই বৃত্তির জন্য শুধু মুসলমান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.২৫ থাকতে হবে। এই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে দুই হাজার টাকা প্রদান করা হবে। আবেদনপত্র ইসলামিক ব্যাংক বাংলাদেশের যেকোনো শাখা থেকে ১০০ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের দক্ষতা জানার জন্য পরীক্ষা হবে গণিত ও ইংরেজির ওপর এমসিকিউ পদ্ধতিতে। লিখিত পরীক্ষার পর নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা ৩০ জানুয়ারি দেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: আইডিবি ভবন, পঞ্চম তলা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৩১১৫০-১, ৯১২৩মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, কম্পিউটার গ্র্যাজুয়েশন এবং চাকরিজীবীরা এই বৃত্তির জন্য যোগ্য হবেন না। আর যেসব শিক্ষার্থী এই বৃত্তির জন্য আগে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সমাপ্ত করতে পারেননি তাঁরাও এই বৃত্তির জন্য যোগ্য হবেন না।