ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তির তথ্য
গ্র্যাজুয়েট পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আইডিবি-বিআইএসইডব্লিউআইটি বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই বৃত্তির জন্য অনার্স, মাস্টার্স, ফাজিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল/ আর্কিটেকচার) পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাসিক দুই হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। আবেদনপত্র আগামী ৪ এপ্রিল ২০১০ তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে। আবেদনপত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এসব প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। সাধারণ দক্ষতা নির্ণয়ের জন্য গণিত ও ইংরেজির ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীর তালিকা দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। আবেদনপত্র ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে পাঠানো যাবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি, কম্পিউটার, গ্র্যাজুয়েট ও চাকরিরত প্রার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য হবেন না। যেসব প্রার্থী আগে এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছিলেন এবং কোর্স সমাপ্ত করতে পারেননি, তাঁরা এই বৃত্তির জন্য আবেদনের যোগ্য হবেন না।